পাকিস্তানে প্রতি লিটার রান্নার তেলের দাম বাড়ানো হয়েছে ২১৩ রুপি আর ঘির দাম বাড়ানো হয়েছে ২০৮ রুপি। এতে দেশটির বাজারে ভোক্তাপর্যায়ে ভোজ্য তেলের দাম দাঁড়িয়েছে ৬০৫ রুপি, যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, তেলের উচ্চমূল্যের পরও খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না।
করাচির ইউটিলিটি স্টোর কর্পোরেশনের (ইউএসসি) একজন কর্মকর্তা মূল্যবৃদ্ধির তথ্য নিশ্চিত করে বলেন, রান্নার তেলের এই মূল্যবৃদ্ধির বিষয়ে ইউএসসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং বুধবার থেকেই সেটি কার্যকর হয়েছে।
পাকিস্তানের বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (পিভিএমএ) সেক্রেটারি-জেনারেল উমের ইসলাম জানিয়েছেন, রান্নার তেল প্রস্তুতকারীরা ইউএসসিকে ক্রেডিট করে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ, কর্পোরেশন উৎপাদনকারীদের কাছে বকেয়া থাকা ২০০ থেকে ৩০০ কোটি রুপি এখনও পরিশোধ করেনি।
তিনি জানান, করাচি বন্দরে প্রায় ১ লাখ ৬০ হাজার টন পাম তেলের মজুদ রয়েছে যা তিন সপ্তাহ ভালোভাবে ব্যবহার করা যাবে। গত ২৩ মে ইন্দোনেশিয়া পাম তেলের রপ্তানি নিষেধাজ্ঞা তোলার পরও পাকিস্তানে ইন্দোনেশিয়ার তেলের সিঙ্গেল কোনো জাহাজ যাত্রা করেনি।
ব্রেকিং নিউজ
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার অক্টোবরে এ সংক্রান্ত চুক্তি হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
- পাটগ্রাম ও নীলফামারীতে ১৬ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় গোল কাঠ ও চুইঝাল জব্দ করে বিজিবি
- জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
- গাইবান্ধায় অসুস্থ গরু জবাই করে বিক্রি” মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা।


