নিজস্ব প্রতিবেদকঃ-জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর ও আনিস আলমগীরকে ডিবি অফিস গ্রেফতার না দেখালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে গণ-অভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য। গণমাধ্যমের সংবাদ থেকে জুলাই ঐক্য জানতে পেড়েছে, শেখ হাসিনার একনিষ্ঠ সহচর, সাংবাদিকতারে নামে তথ্য সন্ত্রাস করা আনিস আলমগীরকে আটক করেছে ডিবি। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগির গং। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি, সরকারের উচ্চপর্যায় থেকে…
Author: Shah Md. Jahurul Islam
গোবিপ্রবি প্রতিনিধি:-মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন। আজ সোমবার (১৭ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এসময় তারা ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ফাঁসির রায়ে সন্তুষ্টি জানিয়ে ফার্মেসি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে স্বৈরাচার হাসিনা বিগত ১৭ বছর ধরে যে জুলুম-নির্যাতন মানুষের ওপর চালিয়েছে, এই বিচারের মাধ্যমে তার প্রতিফলন হয়েছে। জুলাই আন্দোলনে নির্দেশ দিয়ে সে আমার ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা চাই, তাকে দ্রুত ভারত থেকে এনে এই…
গোবিপ্রবি প্রতিনিধি: ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ প্রতিম কুণ্ডু। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধার দিকে তিনি পুলিশ লাইন স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার হাতে ৪০টি সেলাই করা হয়েছে এবং তিনি হলে অবস্থান করছেন। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি সহ কয়েকজন পুলিশ লাইনের পরে হরিদাশপুর রেল ব্রিজের ওদিকে ঘুরতে গিয়েছিলাম। ওখানে ছবি তুলছিলাম। পরে ওখানকার স্থানীয় নেশাখোর পোলাপান আমার ওপর হামলা করে। সাথে থাকা ক্যামেরা, মোবাইল ফোন নিতে না পেরে এন্টিকাটার দিয়ে…
গোবিপ্রবি প্রতিনিধিঃ- জুলাই ছাত্র আন্দোলনে হামলাকারী ও আন্দোলনের বিপক্ষে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দানকারীদের দীর্ঘ এক বছরেও বিচার করতে পারেনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। খোঁজ নিয়ে জানা যায়, জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হুমকি দেওয়ার সাথে জড়িতদের চিহ্নিত করার জন্য ইতিপূর্বে দুটি কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে সহযোগী অধ্যাপক ড. মো. রাজিউর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাদের কাছে কোনো অভিযোগ আসেনি উল্লেখ করে তদন্ত রিপোর্ট জমা দেন। এতে শিক্ষার্থীরা তীব্র আপত্তি জানান। অধিকতর তদন্তের জন্য উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসানের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। কয়েকদিন পর…
গোবিপ্রবি প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় নিজের আপগ্রেডেশন ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে উল্লেখ করে উপাচার্যের সমালোচনা করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ-এর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরিত এক নোটিশে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। নোটিশে বলা হয়,”আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, গত ০৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় অপ্রাসঙ্গিকভাবে আপগ্রেডেশনের বিষয় নিয়ে উপস্থাপিত বক্তব্যে আপনার আপগ্রেডেশন বোর্ড অনুষ্ঠানের বিষয়টি বর্তমান কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে বলে সকলকে অবহিত করেছেন, যা কোনভাবেই সত্য নয়। সকল বাছাই বোর্ড আবেদনের…
গোবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠান ‘নবনীতক৯’-এর সাংস্কৃতিক পরিবেশনায় চেয়ারে বসা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রক্টর ও হল প্রভোস্টসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে শেখ রাসেল হল, বিজয় দিবস হল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হলে দুই বিভাগের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূচনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে র্যাগডে’র সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লাঠিসোটা,…
গোবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( গোবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: হুর-ই-জান্নাত জ্যোতির মাধ্যমে সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতা হলে এনে এবং ঐ শিক্ষিকার বাসায় ও অফিসে বসে লিখে সিজিপিএ ১.২ থেকে ৩ তে উন্নত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদের বিরুদ্ধে। গতকাল (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে এই সম্পর্কিত স্কিনসর্ট ও অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে একটি স্থানে ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদ তার পুরাতন প্রমিককে বলতে দেখা গেছে যে সে সেমিস্টার পরীক্ষার খাতা হলে নিয়ে এসে লিখতেছে। অন্য ছবিতে তাকে অভিযুক্ত শিক্ষিকার অফিসে ও বাসায় বসে পরীক্ষার খাতায় লেখার বিষয়ে…
আসিফ,গোবিপ্রবি প্রতিনিধিঃ- ইবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রবেশ করে এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সাবেক সহসভাপতি ইমদাদুল হক সোহাগ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( গোবিপ্রবি) পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে হয়েছেন সহকারী অধ্যাপক । এছাড়াও সবেক এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জুলাই গণহত্যায় সরাসরি সমর্থন এবং আন্দোলনকারীদের রাজাকার জামায়াত শিবির বলে দেশ ছাড়ার হুমকি দেওয়ায় অভিযোগ রয়েছে। জানা যায় গত ৩ জুলাই ২০২৫, বিশ্ববিদ্যালয়ের এক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেকশন বোর্ডের সুপারিশে রিজেন্টবোর্ডের ৪০তম সভায় শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়। সেখানে সাবেক এই ছাত্রলীগ নেতা কে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের প্রভাষক থেকে সহকারী অধ্যাপকে পদোন্নতি…
গোবিপ্রবি প্রতিনিধিঃ- জুলাই গণহত্যায় সরাসরি সমর্থন ও আন্দোলনকারীদের রাজাকার বলে দেশ ছাড়ার হুমকি প্রদানকারী শিক্ষকদের জুলাই মাসে পদোন্নতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেকশন বোর্ডের সুপারিশে রিজেন্টবোর্ডের ৪০ তম সভায় শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়। যার মধ্যে দুইজন বিতর্কিত শিক্ষক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তাকে সহযোগী অধ্যাপক ও বিজিই বিভাগের প্রভাষক ইমদাদুল হক সোহাগকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে সরাসরি বিরোধিতার অভিযোগ রয়েছে। জুলাই মাসে তাদের পদোন্নতি দেওয়ায় জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের…
গোবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের এসি (এয়ার কন্ডিশনার) দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লাইব্রেরির সমস্যা গুলো দ্রুত নিরসনের জন্য রেজিস্ট্রার বরাবর লিখিত দাবি জানানো হয়। শিক্ষার্থীরা উল্লেখ করেন, লাইব্রেরির এসি দীর্ঘদিন নষ্ট থাকায় এই গ্রীষ্মে লাইব্রেরিতে পড়াশোনা করা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে উঠেছে।এমতাবস্থায় লাইব্রেরিতে শীততাপ যন্ত্রগুলো পুন:স্থাপন করে আমাদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হবে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ দ্রুত সময়ের মধ্যে এসি ঠিক করে দেওয়ার। এই বিষয়ে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ” শিক্ষার্থীদের পড়ার জন্য…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর শরীফের বিরুদ্ধে প্রশাসনের অনুমতি ব্যতীত বিজয় দিবস হলে পুলিশ ডেকে আনার অভিযোগ তুলে উপযুক্ত শাস্তি চেয়ে প্রক্টর বরাবর অভিযোগ করেছেন হলের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগপত্রে শিক্ষার্থীরা এ অভিযোগ জানান। অভিযোগ পত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন বিজয় দিবস হলে সিট বিন্যাস নিয়ে মিটিংয়ের আয়োজন করা হয় এই মিটিংয়ের কিছু শিক্ষার্থী অনাকাঙ্খিত বিশৃঙ্খলার সৃষ্টি করে। তখন হলের আবাসিক শিক্ষার্থীরা তাদের উপর ক্ষিপ্ত হলে তারা প্রভোস্টের রুমে আশ্রয় নেয়। এসময় প্রক্টর স্যার আসলে আমরা সবাই প্রক্টর স্যারের সাথে কথা বলতে গেলে ভূয়া…
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে গাউন পরিহিত অবস্থায় রিক্সায় আরোহন করে ব্যতিক্রমী এক শোডাউন দেয়। এরপর সন্ধ্যায় গোপালগঞ্জের কেএসপি রেস্টুরেন্টে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো. রাজিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসুরা খানম (সহযোগী অধ্যাপক, আইন বিভাগ); সুরাইয়া জেবিন (সহকারী অধ্যাপক, আইন বিভাগ); হুমায়ুন কবির (সহকারী অধ্যাপক, আইন বিভাগ); মোহাঃ হুমায়ুন কবীর (প্রভাষক, আইন…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- দীর্ঘ তিন মাস ধরে অফিসে না করেও বেতন ভাতা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) উপ-রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম হীরা। জানা যায় গত সেপ্টেম্বর মাসে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন । মামলায় গ্রেফতার এড়াতে তিনি কিছু দিন ছুটি নেন। তবে ছুটি শেষ হলে তিনি নিজেকে অসুস্থ দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছুটির আবেদন করলেও ছুটি মঞ্জুর করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার নেতৃত্বে জুলাই ছাত্র আন্দোলনের বিপক্ষে বিশ্ববিদ্যালয়ে মিছিল করা হয়। মিছিল শেষে বক্তব্যে তিনি জুলাই ছাত্র…
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম এবং সহকারী পরিচালক হিসেবে রসায়ন বিভাগের প্রভাষক ড. মোঃ ওয়াহিদুল ইসলাম রাতুল ও আর্কিটেকচার বিভাগের প্রভাষক তানহা তাবাসসুম তিষাকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৪ঠা ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে এবং রেজিস্ট্রার মো: এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাদের এই নিয়োগ বিবেচিত হবে। তাদের এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। বিধি মোতাবেক তারা নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। নবনিযুক্ত ছাত্র…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা এবং সিলেট ও ফেনী সীমান্তে উগ্র ভারতীয়দের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (২ ডিসেম্বর) রাত ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এসময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে এসে শেষ করেন। বিক্ষোভ মিছিল শেষে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘দূতাবাসে হামলা কেন, দিল্লি তুই জবাব দে’,’আর এস এসের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’,’ উগ্রবাদের কালো হাত,…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) নিরাপত্তা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার ( ২৭ নভেম্বর) দুপুর ২ টায় দীর্ঘদিন পর অফিসে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন। জানা যায় জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের বিপক্ষে ফেসবুকে লেখালেখি এবং বিভিন্ন সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও গত ৪ আগষ্ট শিক্ষার্থীরা মিছিল বের করলে বাধা দিয়ে শিক্ষার্থীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়ে বৈষম্যবিরোধী ছত্র আন্দোলন বশেমুরবিপ্রবির সমন্বয়ক মাহমুদ বলেন,” ছত্রদের আন্দোলনে সে শুধুই…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই-২০২৪ গণঅভ্যুথানের ঘটনাপ্রবাহ নিয়ে’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও সন্ধা ৬ টায় একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা আন্দোলনের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ এবং আন্দোলন পরবর্তী নানা ঘটনাপ্রবাহ ও তার প্রেক্ষাপট আলোকপাত করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সপ্তাহব্যাপী ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৪’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান একাডেমিক ভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবন প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ কর্মসূচিতে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী,…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- প্রথম আলোর অফিসের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা পুড়িয়েছে শিক্ষার্থীরা। একই সাথে আগামীকাল থেকে ক্যাম্পাসে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করেন তারা। আজ রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় তারা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন চক্তান্তের ও ভারতীয় দালালির অভিযোগ তোলেন।…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাচের মধ্যে দিয় শুরু হলো ১০ দিন ব্যাপী আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযাগিতায় ৩৪টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে। আজ ১৩ নভেম্বর (সােমবার) সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বােধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মােঃ সােহেল হাসান। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ কতৃক আয়ােজিত এই ফুটবল প্রতিযােগিতার উদ্বােধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোঃ রাজিউর রহমান। এ সময় প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফায়েকুজ্জামান…