Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: চোখে মুখে তাদের আগামীর রঙিন স্বপ্ন, অথচ বাস্তবে প্রতিদিন লড়তে হচ্ছে তিনবেলা খাবার আর বেঁচে থাকার ন্যূনতম অধিকারের জন্য। নেত্রকোনার দুর্গাপুরের সর্ববৃহৎ অনাথালয় ‘নয়ন যোগী আশ্রম মানব কল্যাণকামী অনাথালয়’-এর ১১২ জন শিশুর দিন কাটছে এভাবেই। একসময় যে প্রাঙ্গণ শিশুদের নিশ্চিন্ত আশ্রয়ের প্রতীক ছিল, আজ তা চরম আর্থিক সংকটে ধুঁকছে। সরকারি বরাদ্দ ও বেসরকারি অনুদান আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এই সংখ্যক শিশুর খাদ্য, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে গিয়ে রীতিমতো দিশেহারা আশ্রম কর্তৃপক্ষ। দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের চণ্ডীগড় গ্রামে ১৯৯৬ সালে অনাথালয়টি প্রতিষ্ঠা করেন নিবেদিতপ্রাণ সমাজসেবক নিত্যানন্দ গোস্বামী নয়ন। পরম মমতায় গড়ে তোলা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠালগ্ন থেকেই সরকারি-বেসরকারি সহায়তা…

Read More

নিজস্ব প্রতিবেদক: মানুষের রক্তের কোনো বিকল্প নেই ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। এক ব্যাগ রক্ত যেমন নিভতে বসা একটি জীবন প্রদীপকে নতুন করে জ্বালাতে পারে, তেমনি গড়ে তুলতে পারে সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষের মাঝে এক অদ্ভুত সুন্দর আত্মিক সম্পর্ক। এমনই এক পরম মানবিক চেতনাকে বুকে ধারণ করে সফলতার সাথে আটটি বছর পার করল নেত্রকোনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নানা আনন্দ-আয়োজন, স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আগামীর মানবিক অঙ্গীকারের মধ্য দিয়ে দুর্গাপুরে উদযাপিত হয়েছে ‘এসবি রক্তদান ফাউন্ডেশন’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকেই এক বর্ণিল মিলনমেলার রূপ নেয় দুর্গাপুরের বুরুঙ্গাস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণ। এ উপলক্ষে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত ছিল আলোচনা সভা,…

Read More

নিজস্ব প্রতিবেদক: সবুজ ধানের ক্ষেতের মাঝ দিয়ে চলে যাওয়া সরু একটি আইল, আর সেই পথটিতেই ফেলে রাখা হয়েছে ডালপালা ও কাঁটার স্তূপ। শিশু থেকে শুরু করে নারী শিক্ষার্থীরা বই-খাতা বুকে জড়িয়ে চরম ঝুঁকি নিয়ে সেই পথটুকু পার হওয়ার চেষ্টা করছেন। নেত্রকোনা সদরের পশ্চিম মইনপুর এলাকায় নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ‘রাহে জান্নাত কওমী আদর্শ মহিলা মাদ্রাসা’র ছাত্রীদের প্রতিদিনকার চিত্র এখন এমনই। মাদরাসায় যাতায়াতের পথটি আইল কেটে সরু করে সেখানে ধানক্ষেত তৈরি এবং কাঁটার বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ফলে আশপাশের কয়েকটি গ্রামের শত শত শিশু ও নারী শিক্ষার্থীর শিক্ষাজীবন চরম হুমকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে সমবায় সমিতির কার্যক্রম ও সাবমার্সিবল পাম্প বিতরণ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এক সাংবাদিকের সাথে সমিতির ম্যানেজারের উত্তপ্ত বাক্য বিনিময় ও মেসেঞ্জার বার্তা প্রেরণকে কেন্দ্র করে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। রামপুর কুবরীকান্দা যুব কো-অপারেটিভ লিমিটেডের ম্যানেজার তানজু বেগম প্রকাশিত প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে মেসেঞ্জারে এক সাংবাদিককে ‘দুই পয়সার সাংবাদিক’ উল্লেখ করে বার্তা পাঠান। বার্তাটি কিছুক্ষণ পর মুছে ফেলা হলেও স্ক্রিনশটের মাধ্যমে তা প্রকাশ্যে আসে, যা নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি যৌক্তিকতার বিতর্ক। এরআগে, ভবানীপুর এলাকায় একই ব্যক্তির নেতৃত্বে পরিচালিত তিনটি সংগঠনের কার্যক্রম নিয়ে ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে সদস্যদের কাছ থেকে সাবমার্সিবল…

Read More

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ বাড়ির উঠোন। মায়েরা ব্যস্ত রান্নাঘরে কিংবা গৃহস্থালির অন্য কোনো কাজে। বাবা হয়তো গেছেন মাঠে, ফসলের তাগিদে। এই তো সুযোগ! হামাগুড়ি দিয়ে বা টলটলে পায়ে হাঁটতে হাঁটতে শিশুটি এগিয়ে যায় বাড়ির পাশের ছোট্ট পুকুর বা ডোবাটির দিকে। জলের সাথে মিতালি গড়তে গিয়ে কখন যে ছোট্ট প্রাণটি তলিয়ে যায়, তা টেরই পান না কেউ। যখন খোঁজ পড়ে, তখন অনেক দেরি হয়ে গেছে। মায়ের আকাশ-ফাটানো কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। নেত্রকোনা জেলায় এমন হৃদয়বিদারক দৃশ্য যেন এক নিয়মিত ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। পাহাড়, নদী, হাওর আর খাল-বিলে ঘেরা এই জনপদে জল যেমন জীবনের উৎস, তেমনি তা হয়ে উঠেছে শিশুমৃত্যুর এক নীরব…

Read More

নিজস্ব প্রতিবেদক: সবুজে ঘেরা গারো পাহাড়, স্ফটিক-স্বচ্ছ সোমেশ্বরী নদীর বহমান জলরাশি আর বিজয়পুরের নজরকাড়া সাদামাটির পাহাড়- সব মিলিয়ে নেত্রকোনার দুর্গাপুর যেন প্রকৃতির এক অপরূপ ক্যানভাস। রূপের পসরা সাজিয়ে বসা অপার সম্ভাবনাময় রূপসী দুর্গাপুরকে দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দীপ্ত আহ্বানের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়। দিনের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় আনন্দ র‍্যালি। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের কর্মী, পর্যটন ব্যবসার সাথে জড়িত উদ্যোক্তা…

Read More

নিজস্ব প্রতিবেদক: “বন নাই তো নদী নাই, নদী নাই তো পানি নাই, পানি নাই তো জীবন নাই”- কেবল একটি শ্লোগান নয়, বরং মানবজাতির অস্তিত্ব রক্ষার এক চরম সত্যকে বুকে ধারণ করে নেত্রকোনায় পালিত হলো বিশ্ব নদী দিবস। রবিবার (২৭ সেপ্টেম্বর) নেত্রকোনা কালেক্টরেট স্কুল মাঠে নদী, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের ভিন্নধর্মী ও মননশীল উদ্যোগের সাক্ষী হলো স্থানীয়রা। আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘নদী কথা ও আমাদের মৌন ব্রত’ শীর্ষক ব্যতিক্রমী কর্মসূচি, যেখানে নদীর প্রতি অবিচার ও প্রকৃতির নীরব কান্নার প্রতিবাদ জানানো হয় নিস্তব্ধতার ভাষায়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রিন কোয়ালিশন কমিটি এবং নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির আঙিনায় খেলতে খেলতে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে তায়েবা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামে হৃদয়বিদারক দুর্ঘটনা এ ঘটে। নিহত তায়েবা ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের আদরের কন্যা। জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি তার বাড়ির উঠানে আপন মনে খেলা করছিল। খেলার কোনো এক ফাঁকে পরিবারের সদস্যদের দৃষ্টির অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজনীতির প্রচলিত ছকে সাধারণত প্রতিশ্রুতি আর ভারী কথারই ছড়াছড়ি থাকে। তবে এর বাইরে গিয়ে যখন কোনো জনপ্রতিনিধি সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে নিজের করে নেন, কবিতার পঙক্তিতে তুলে ধরেন সচেতনতার বার্তা এবং নিজ দলের বা জোটের নেতাকর্মীদেরও দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্য হুঁশিয়ারি দেন- তখন তা ভিন্ন মাত্রার রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেয়। ঠিক এমনই ব্যতিক্রমী, মানবিক ও কঠোর প্রশাসক সত্তার প্রকাশ ঘটল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্যের সাম্প্রতিক বক্তব্যে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ হল রুমে ফ্যামিলি কার্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনামূলক সভায় তিনি শুধু প্রশাসনিক নির্দেশনাই…

Read More

নিজস্ব প্রতিবেদক: রবিবারের দুপুরটা অন্য সব সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। বাড়ির উঠানে আপন মনে খেলছিল ১৬ মাস বয়সী ফুটফুটে শিশু আমির হামজা ওরফে তাসকিন। মা তখন সংসারের দৈনন্দিন কাজকর্মে কিছুটা ব্যস্ত। এই সামান্য সময়ের অসতর্কতাই যে সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি কেউ। চোখের পলকেই উঠান থেকে নিখোঁজ হওয়া ছোট্ট তাসকিনের নিথর দেহ মিলল বাড়ির পাশের পুকুরে। এক নিমেষেই যেন স্তব্ধ হয়ে গেল পুরো গ্রাম, নেমে এল শোকের ঘন ছায়া। নিহত শিশু আমির হামজা (তাসকিন) পূর্বপাড়া গ্রামের বাসিন্দা শহীদ মিয়ার ছেলে। মাত্র ১৬ মাস বয়সেই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটিতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: সমাজকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সামাজিক অবক্ষয়, মাদক ও জুয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল নেত্রকোনার কেন্দুয়া উপজেলা। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের ঐকান্তিক আকাঙ্ক্ষায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে অনুষ্ঠিত হলো জনসমাবেশ। যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে শামিল হলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় প্রশাসন, শিক্ষক এবং আপামর জনসাধারণ। শনিবার (২৬ সেপ্টেম্বর) পড়ন্ত বিকেলে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ পরিণত হয়েছিল সম্প্রীতির মিলনমেলায়। বিকাল সাড়ে ৪টায় ‘সর্বদলীয় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এ জনসমাবেশে ঢল নামে সাধারণ মানুষের। দল-মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তঘেঁষা এক নিভৃত জনপদ রানীখং। পাশ দিয়েই বয়ে গেছে পাহাড়ি নদী সোমেশ্বরী। প্রতি বছর বর্ষা মৌসুমে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীটি ধারণ করে এক রুদ্রমূর্তি। আর প্রমত্ত সোমেশ্বরীর করাল গ্রাসে বিলীন হওয়ার উপক্রম হয়েছিল শতবর্ষী ঐতিহ্যবাহী রানীখং সাধু যোসেফ ধর্মপল্লী এবং এর আওতাধীন দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তার সেই মুহূর্তে আশার আলো হয়ে দেখা দেয় সময়োপযোগী একটি উদ্যোগ। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক হস্তক্ষেপে জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে আপাতত ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে এই ঐতিহাসিক স্থাপনাগুলো। দুর্গাপুরের ১নং…

Read More

নিজস্ব প্রতিবেদক: দিন কিংবা রাত, এখন থেকে আর নেই অজানা কোনো শঙ্কা। চুরি, ছিনতাই, যানজটের মতো নিত্যদিনের দুর্ভোগ আর অপরাধমূলক কর্মকাণ্ডে লাগাম টানতে নতুন যুগে প্রবেশ করছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহর। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ‘ডিজিটালি সিকিউরড’ বা প্রযুক্তিগতভাবে সুরক্ষিত শহর গড়ে তোলার লক্ষ্যে পুরো পৌর এলাকাকে মুড়ে ফেলা হচ্ছে অত্যাধুনিক সিসি ক্যামেরার নিশ্ছিদ্র পাহারায়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের একান্ত উদ্যোগ ও দিকনির্দেশনায় আধুনিকায়নের যুগান্তকারী এই পদক্ষেপটি বাস্তবায়িত হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকারের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক অসহায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। ঘটনাটি গত ১৬ সেপ্টেম্বরের হলেও প্রভাবশালীদের চাপে দীর্ঘ ১০ দিন বিষয়টি ধামাচাপা পড়ে ছিল। অবশেষে ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ওই নারীকে উদ্ধার করে নিজেদের নিরাপদ হেফাজতে নিয়েছে। একজন বিশেষ চাহিদাসম্পন্ন নারীর প্রতি এমন অমানবিক ও জঘন্য অপরাধের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সী ওই ভুক্তভোগী নারী জন্মগতভাবেই বাক ও শ্রবণ…

Read More

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা। এখান থেকে প্রতি বছর শত শত যুবক নিজেদের ও পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে পাড়ি জমান মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের বিভিন্ন দেশে। প্রবাসে গিয়ে তাদের বড় অংশেরই লক্ষ্য থাকে ‘চালক’ বা ড্রাইভার হিসেবে সম্মানজনক কর্মসংস্থান। এই স্বপ্ন পূরণের পথে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে সরকারি উদ্যোগে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণের অভাব। কেবল একটি প্রশিক্ষণ গাড়ি বা উপযুক্ত ভেন্যুর অভাবে পিছিয়ে পড়ছেন উপজেলার হাজারো বেকার যুবক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক চমৎকার প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে ৬৪টি জেলায় শুরু হওয়া এই উদ্যোগটি প্রথম সংশোধনীর…

Read More

নিজস্ব প্রতিবেদক: সম্পর্কের সুতোটা ছিঁড়ে গিয়েছিল আগেই। সেই বিচ্ছেদের রেশ যে এতটা ভয়ংকর হবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি কেউ। ক্ষোভের বশবর্তী হয়ে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজের বাড়ির পাশের মাঠেই মাটির নিচে পুঁতে রেখেছিলেন স্বামী। নিখোঁজ হওয়ার ঠিক সাত দিন পর, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রাম থেকে সেই অভাগী নারীর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম নাজু আক্তার (৩৪)। এই হত্যাকাণ্ডের ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, নাজু ছিলেন নুরুলের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮…

Read More

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলা ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর শহরের কালেক্টরেট মাঠ থেকে সংগঠনটির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের নেতৃত্বে এই কর্মসূচিতে জেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজপথ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মিছিলকারীদের সামনের সারিতে থাকা বিশাল ব্যানারে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নিতে গিয়েছিলেন এক ব্যক্তি। শোকাবহ পরিবেশের সুযোগ নিয়ে তার সাধের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। তবে শেষ রক্ষা হয়নি। চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করেছে নেত্রকোনার মদন থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনার মদন উপজেলাধীন ৬নং তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা…

Read More

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের পাগলা ও নান্দাইল থানায় দায়ের করা পৃথক দুটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৪। এর মধ্যে একটি ঘটনায় ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে এবং অপরটিতে এক নারীকে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জোড়া সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। প্রথম ঘটনাটি ঘটে ময়মনসিংহের পাগলা থানা এলাকায়। মামলার এজাহার ও এসআরবি সূত্র জানায়, ভিকটিম ১১ বছর বয়সী একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশু। প্রতিবেশী ইমান আলী (৫০) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই শিশুটির মানসিক সরলতার সুযোগ…

Read More

নিজস্ব প্রতিবেদক: সৎ মায়ের ওপর অভিমান করে বাড়ি ছেড়েছিলেন কিশোরী মেয়ে। আর সেই নিখোঁজ হওয়ার দায় চাপানো হয় প্রতিবেশী এক নিরীহ ব্যক্তির ঘাড়ে। বিষয়টি কেবল অভিযোগেই সীমাবদ্ধ থাকেনি, দায়ের করা হয় অপহরণ ও গুমের মতো গুরুতর মামলা। সেই মিথ্যা মামলার ঘানি টানতে গিয়ে বিনা অপরাধে নয়টি মাস কারাগারের অন্ধ প্রকোষ্ঠে কাটাতে হয়েছে এক নিরপরাধ মানুষকে। তবে সত্য কখনো চিরকাল চাপা থাকে না। নিখোঁজ মেয়েটির ফিরে আসা এবং আদালতের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে সেই নির্দোষ ব্যক্তি শুধু মুক্তিই পাননি, পেয়েছেন কাঙ্ক্ষিত সুবিচারও। মিথ্যা মামলা সাজিয়ে হয়রানির দায়ে এবার খোদ অভিযোগকারী বাবা কেই কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনাটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গনিয়াগাঁও…

Read More