- শোধরাচ্ছে না হিমালয় ফিলিং স্টেশন, তেল কম দেওয়ায় ফের জরিমানা
- জামালপুরে ‘হাত ধোয়ার নায়ক’ হওয়ার আহ্বানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- কলমাকান্দায় সাংগঠনিক দক্ষতায় সেরা লেংগুরা ইউনিয়ন যুবদল, পেল মোবাইল ফোন
- নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা: ডিএনএ মিলেছে শতভাগ, রায় ১১ নভেম্বর
- ভ্যানগাড়িতে মদের গোপন চেম্বার, পূর্বধলায় ডিএনসি’র জালে পাচারকারী
- নেত্রকোনায় ইজিবাইকে ৩৫ বোতল বিদেশি মদ, কারবারি আটক
- যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী: কলমাকান্দায় র্যালিতে ‘ক্ষুদে খালেদা জিয়া’র চমক
Author: নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তাসহ সাতজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা জেলে বলে জানা গেছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া দলের ওপর ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে এসে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা রামদা ও লাঠিসোঁটা ব্যবহার করেন। এতে মৎস্য বিভাগের কর্মকর্তা, আনসার সদস্য ও নৌযানের কর্মচারীসহ সাতজন আহত হন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার…
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সৌদি আরবে তেল সরবরাহ নিয়ে ঝুঁকি এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে টানাপোড়েনের মধ্যে তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। বুধবার (১৪ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে দাঁড়ায়। তবে ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ১৪ সেন্টে স্থির হয়। খবর আলজাজিরার। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে…
ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১৪ অক্টোবর) সকালে আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। হামলার পর সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার…
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা তরুণ দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের কোর্ট রোড এলাকায় জেলা তরুণ দলের সভাপতি মোঃ রবিউল আউয়ালের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখার পাশাপাশি দেশ ও সরকারের উন্নয়নমূলক কাজ এবং সাফল্যের চিত্র সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তরুণ দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ ও…
মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এলাকায় পোস্টার লাগিয়েছেন, মাইকিং করেছেন। মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছেন। এভাবেই নিজ এলাকার মানুষকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার। স্থানীয় সূত্রে জানা গেছে,ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে মাদকের বিস্তার ঠেকাতে নিজ উদ্যোগে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন তিনি। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর পাশাপাশি মাইকিং করে প্রচারণা চালান। তাঁর প্রচারণায় মাদক থেকে দূরে থাকা এবং তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। তবে শুধু প্রচারণার মধ্যেই থেমে থাকেননি রুহুল আমিন।…
সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধসহ এ বিষয়ে করা একটি আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩৪ হাজার ৬১২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে। এর মধ্যে নিবন্ধনপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা ৯৯৮টি। বাকি বিদ্যালয়গুলো অনিবন্ধিত। আবেদনে আরও বলা হয়, দ্য রেজিস্ট্রেশন অব প্রাইভেট স্কুল অর্ডিন্যান্স, ১৯৬২ অনুযায়ী…
দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের রাজনীতিতে আলোচনায় এসেছেন তাইসুর রহমান খান বাপ্পি। আসন্ন উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে তার প্রার্থিতা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের রাজনৈতিক প্রতিকূল সময়ে তাইসুর রহমান খান বাপ্পি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের প্রতি তার আনুগত্য এবং নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি স্থানীয় পর্যায়ে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী…
প্রায় দুই বছর আগে ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মনির হাওলাদার (হাসান)। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। পুলিশ সূত্র জানা গেছে,২০১৫ সালের একটি জিআর-১৪ (ঝালঃ) মামলায় আদালত মনির হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় প্রায় দুই বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নলছিটি…
ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. জাহিদুল ইসলাম বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা পেয়েছেন। তিনি ঝালকাঠি জেলা থেকে বদলি হয়ে বরগুনা জেলা পুলিশে যোগদান করবেন । মঙ্গলবার (১১ আগস্ট) জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে ডিএসবির কর্মকর্তা ও সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইও-১ মো. মোস্তফা কামাল হায়দার, ডিআইও-২ মো. দেলোয়ার হোসাইন জসিমসহ ডিএসবির সব পুলিশ সদস্য। সহকর্মীরা বলেন, ঝালকাঠি ডিএসবিতে দায়িত্ব পালনকালে এসআই জাহিদুল ইসলাম নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার আন্তরিকতা ও কর্মদক্ষতা সহকর্মীদের কাছে প্রশংসিত ছিল। বিদায়ী বক্তব্যে এসআই মো.…
ঝালকাঠির আলোচিত ব্যক্তি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আম্মুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামীম আহমেদের (জর্দা শামীম) নামে ইস্যুকৃত দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স জননিরাপত্তার স্বার্থে বাতিল করেছে ঝালকাঠি জেলা প্রশাসক। জানা গেছে, তাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে জেলা ম্যাজিস্ট্রেট মো: মমিন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তার নামে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করা হয়। জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী, ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দা শামীম আহমেদের মালিকানাধীন একটি এনপিবি পিস্তল ও একটি শটগানের মোট ২ টি লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র…
দুর্নীতিমুক্ত সোনার বাংলা গঠনে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেছেন ঝালকাঠির একঝাঁক স্বেচ্ছাসেবক। তাঁদের মতে, কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই স্থানীয় সেবাখাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। শুক্রবার (১৭ জুলাই) ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির আয়োজনে দিনব্যাপী স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) প্রায় দেড় শতাধিক সদস্য অংশ নেন। সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে এবং সনাক সদস্য শিমুল সুলতানা হেপী ও…
ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় কারাগারে আটক এক যুবলীগ নেতাকে নির্দোষ দাবি করে জামিন করাতে আদালতে হলফনামা দাখিল করেছেন ২০জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা। কারাগারে আটক যুবলীগ নেতার নাম জাকির হোসেন শামীম (৪০)। পুলিশ প্রতিবেদনে শামীমকে যুবলীগের নেতা ও আমির হোসেন আমুর ক্যাডার দাবী করা হলেও বিএনপি নেতারা তাকে স্বেচ্ছাসেবক দলের নেতা এবং মামলার ঘটনার সাথে জড়িত নয় দাবী করেছেন। গত বুধবার ঝালকাঠি জেলা জজ আদালতে শামীমের জামিন শুনানীকালে বিষয়টি জানাজানি হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান জামিন না মঞ্জুর করেন এবং শামীমের আইনজীবী এপিপি বিএনপি নেতা মিজানুর রহমান মুবিনকে ভৎসনা করেন। জামিন…
চলমান এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহায়তায় বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঝালকাঠি সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, কলম, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ, সিনিয়র সহসভাপতি নেছার উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তুহিন মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।…
ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯ নম্বর ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাড. মিজানুর রহমান মুবিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও পৌরসভার নির্বাহী…
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকটে সেবাগ্রহীতাদের ভোগান্তি বাড়ছে। হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৬৩টি থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮ জন। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বুধবার (১৭ জুন) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে আয়োজিত এক অধিপরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, চলতি বছরের শুরুতে নতুন তিনজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে কাজের চাপ বেশি থাকায় চিকিৎসকদের যোগদানে অনীহা দেখা যায়। তবুও সীমিত জনবল নিয়ে…
ঝালকাঠির ঐতিহাসিক বারচালা ও বড় বাজারসহ ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাস সম্পত্তি রক্ষায় ৫১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে টাউন হলের জাতীয়তাবাদী ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক যুবদল সভাপতি ওবায়দুল হক নান্না। সভায় ঐতিহাসিক বারচালা রক্ষার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাহাবুব আলম খান, অ্যাডভোকেট মো. আককাস সিকদার ও উন্নয়ন কর্মী মো. শাহ আলম খলিফা। গঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রফেসর এস এম শাহজাহানকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব আলম খান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. শাহ আলম খলিফা, মো.…
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসন, শক্তিশালী আইন ও নীতি প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্য নিয়ে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি সত্যবান সেন গুপ্ত। সনাক সদস্য কবিতা হাওলাদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনটির পরিবেশ বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসাঈনসহ অন্যরা। এ সময় দিবসটি…
যশোরের ঝিকরগাছার ১০নং শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে সর্বসান্ত অসহায় হয়ে অনেক পরিবার মানবতার জিবন যাপন করছে বলে লিখিতভাবে অভিযোগ সূত্রে জানা যায়। ঝিকরগাছা শংকরপুর ইউনিয় সহ পাশ্ববর্তী এলাকা থেকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে আদম ব্যাপারী মো:নজরুল ইসলামের বিরুদ্ধে। সে উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত ছামছুদ্দিন উদ্দিন মোড়লের পুত্র। জানা যায়, নজরুল ইসলাম বিভিন্ন এলাকার বেকার যুবকদের উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে একেক জনের কাছ থেকে ৬/৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন বিভিন্ন অযুহাত আর কৌশল অবলম্বন করে সময় কাল ক্ষেপণ করে বর্তমানে…
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতে ঝালকাঠিতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে মাধ্যমিক পর্যায়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন’ এবং ‘নবায়নযোগ্য জ্বালানিতে কার্যকর রূপান্তরের এখনই সময়’এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার। মূল আলোচক ছিলেন সনাকের পরিবেশবিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসাঈন। আলোচনায় ইসমাঈল হোসাঈন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার…
ঝালকাঠি প্রতিনিধি ॥ কখনো বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক, কখনো আবার ছাত্রদল নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে বীরমুক্তিযোদ্ধার চজমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ উঠেছে গালিব ইবনে আবুবক্কর ও তাঁর ছোটভাই খাব্বাব খানের বিরুদ্ধে। প্রকাশ্যে স্টল নির্মাণের কাজ করায় পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন সুরহা পাচ্ছেন না বীরমুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম লাটু।জমি উদ্ধারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন| বীরমুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম লাটু অভিযোগ করেন, ৪৩ নম্বর নলছিটি মৌজার ১০৩ শতাংশ জমি নিয়ে সরকারের সঙ্গে মালিকানা নিয়ে ঝালকাঠির আদালতে তাঁর মামলা চলছিল।আদালত ২০১৩ সালে তাকে ৫৬৬,৫৬৮,৬৬৭ ও ১১৭৫ দাগে ৩১ শতাংশের দলিল করে দেন। ওই জমি তিনি নামজারি করাতে…

