- পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার, র্যাবের হাতে মূলহোতা
- টাঙ্গাইলে বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
- নেত্রকোনায় যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’: নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন
- অভাবকে হার মানিয়ে জিপিএ-৫ কেন্দুয়ার সুমাইয়ার
- কলমাকান্দায় দুর্ঘটনা: কিশোরী নিহত, খালাতো বোনের হাত ভাঙল
- মোহনগঞ্জে ছাত্রদল নেতার কফিশপে হামলা, কাঠগড়ায় বিএনপি নেতা
- নেত্রকোনায় জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা: অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ
Author: Holy Siam Srabon
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন ঈশ্বরগঞ্জ জোনাল অফিসে প্রায় ৭২ হাজার গ্রাহক দীর্ঘদিন ধরে ভুতুড়ে বিদ্যুৎ বিলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন| স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহার সত্ত্বেও অনেক গ্রাহকের কাছে কয়েকগুণ বেশি বিল পৌঁছানোর অভিযোগ উঠেছে| গ্রাহকদের দাবি, মাঠপর্যায়ে প্রকৃত মিটার রিডিং সংগ্রহ না করে অনুমাননির্ভর ও অতিরিক্ত বিল তৈরি করায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন| স্থানীয়দের অভিযোগ, গ্রাহকসেবার পরিবর্তে কিছু কর্মকর্তা নিজেদের প্রশাসনিক সাফল্য ও পদোন্নতি অর্জনের লক্ষ্যে রাজস্ব আদায়ের পরিসংখ্যান বাড়াতে ব্যস্ত থাকায় এ সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে| ফলে প্রকৃত ইউনিট ব্যবহারের সঙ্গে বিলের কোনো সামঞ্জস্য থাকছে না| অনেকেই স্বাভাবিকের দ্বিগুণ,…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য সৃষ্টি, মাদক ব্যবসা এবং অনলাইন জুয়া-ক্যাসিনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার দলীয় অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের, বাড়িঘরে হামলা এবং বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও লুটপাটের মাধ্যমে নির্যাতন…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহায়তায় এবং ঈশ্বরগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে “বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিএফজির সমন্বয়কারী ও দৈনিক ইত্তেফাকের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম,…
হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন/২০২৬) বিশ্ব রক্তদান দিবস উপলক্ষ্যে রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুদ্দোহা মাসুম। সভাপতিত্ব করেন সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান জোবায়ের হোসাইন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, আমির নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ…
হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার ড্রেস হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এবং সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক জোবায়ের হোসাইন। মাদ্রাসার শিক্ষক ও ষোলপাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক মাস্টার রুহুল্লাহ তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক মাস্টার খাইরুল আরেফিন, মাস্টার মোহাম্মদ আলী সায়েম, আনিসুর রহমান, আল…
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গত ৯ মে রাতে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় খলতবাড়ী গ্রামের বাসিন্দা রাসেল মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে রাসেল মিয়ার বাবা নয়ন মিয়া (৬৫) মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। হামলায় পরিবারের আরও দুজন সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নয়ন মিয়ার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, প্রকৌশলী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম পর্যায়ে ঈশ্বরগঞ্জ উপজেলায় ১ হাজার ৮৯৭ জন শ্রমিকের বিপরীতে মোট ৩ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বর ২০২৩ তারিখে কাজ শুরুর কথা থাকলেও বাস্তবে ওই তারিখে কোনো ইউনিয়নেই কাজ শুরু হয়নি। তবে কাজ…
হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্থানীয় পনেরোজন গুণী ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে যাঁদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে- বিশিষ্ট চক্ষু চিকিৎসক একেএম মুকতাদির, ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, আব্দুল হান্নান, জুলাই আন্দোলনে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব, বিপ্লব হাসান, জুবায়ের আহমেদ এর পরিবার, বিশিষ্ট লেখক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), সাংবাদিক কাজী এম এ…
হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবে যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে আহ্বায়ক ও দ্য ডেইলি অবজার্ভার প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শাহীনকে সদস্য সচিব করে বৃহস্পতিবার (১ জানুয়ারি/২৬) চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক স্বজনের গৌরীপুর ব্যুরো প্রধান আলী হায়দার রবিন, আমার সংবাদের গৌরীপুর প্রতিনিধি হুমায়ুন কবীর। গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব। সভায় দৈনিক আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিনকে প্রেস ক্লাবের সদস্য হিসাবে গ্রহণ ও প্রেস ক্লাবের নির্বাচন আগামী…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের ডাক উপেক্ষা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের সক্রিয় তদারকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকলাইন আহমেদ। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান উচাখিলা ইউনিয়নের চর-আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাদিয়ার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরিচারচর নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মরিচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি পরীক্ষার্থীদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে…
হলি সিয়াম শ্রাবণ: গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যাহ শিক্ষাবোর্ড-এর বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। ১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকালে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর কার্যালয়ে আল-মাদরাসাতু নূরুল উলুম মাদরাসার ৮ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, মো.বিল্লাল হোসেন, মো. বিল্লাল, মো. ছাব্বির, মো. রমজান আলী, মো. মাহফুজ হোসেন, মো. রায়হান, মো. বায়জিদ হোসেন, মো. রেজাউল করিম। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহ্জাহান কবির হিরার সভাপতিত্বে ও সাংবাদিক হলি সিয়াম শ্রাবণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। এসময় আরও বক্তব্য রাখেন বিশেষ…
ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা আদর্শ স্কুল এন্ড কলেজের অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদের নৈরাজ্যের সৃষ্টির বিরুদ্ধে এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা আদর্শ স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তরা বলেন, তৎকালীন সময়ে শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসির আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী সংশ্লিষ্ট বহিষ্কৃত প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে গত ২০২৪ সালের ০২ সেপ্টেম্বর তৎকালীন ইউএনও শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারে অফিস কক্ষে সকাল ১০ টায় বৈঠক হয়। বৈঠকে অভিযোগ গুলো প্রমাণিত হওয়ায় পরদিন ০৩ সেপ্টেম্বর তাকে চূড়ান্ত ভাবে…
হলি সিয়াম শ্রাবণ: ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর/২৫) বর্ণিল শোভাযাত্রা, কেককাটা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, আমি অভিভূত। স্বজনদের জনকল্যাণমুখী প্রত্যেকটি কর্মসূচী আমাকে অনুপ্রাণিত করেছে। এসব কর্মসূচী আলোকিত মানুষ গড়তে ও সুন্দর বাংলাদেশ বির্নিমাণ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা জামায়াতে ইসলামীর…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুদে নেয়া পাওনা টাকা না পেয়ে বৃদ্ধ পিতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজিজুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লাজয়পুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী কাজিম উদ্দিন (৭৭) ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর ছেলে সাদেক মিয়া ব্যবসার কারণে প্রায় দুই বছর পূর্বে বিদেশে চলে যান। স্থানীয় বাসিন্দা নুরুল হকের ছেলে আজিজুল হক (৩৮) দাবি করেন, সাদেক তার কাছ থেকে সুদের ওপর টাকা ধার নিয়েছেন। সাদেক বাড়িতে না থাকায় আজিজুল পাওনা টাকার জন্য তার বাবা কাজিম উদ্দিনকে চাপ দিতে থাকেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। ঘটনার…
হলি সিয়াম শ্রাবণ: ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামানকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৮ আগস্ট/২৫) রাতে উপজেলার কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। হত্যাকাণ্ডে এবং হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর…
হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আজিজুল হক (৩০) নামে স্থানীয় এক ব্যাক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাটের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক (৫০) গংদের বিরুদ্ধে। এসময় দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন গুরুতর আহত হয়েছেন। ১১ জুন দুপুর আনুমানিক ১ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের খোদ কালিহর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আজিজুল হক এ ঘটনায় জড়িতদেরকে বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। আজিজুল হক জানান- প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে পূর্ব থেকে তার জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনার জেরে ১১ জুন আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার বাড়ি ও…
হলি সিয়াম শ্রাবণ: গাজীপুরের কাপাসিয়া যমুনা টেলিভিশন, ঢাকায় এশিয়ান টেলিভিশন, সাভারে একাত্তুর টেলিভিশনের সাংবাদিকসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও মামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রোববার (১৮ মে/২৫) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। ২০ মে সারাদেশের কলম বিরতী কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের রকি হোসেনসহ ১১সাংবাদিকদের ওপর হামলা, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে এশিয়ান টিভি’র স্টাফ রির্পোটার মেহেদী হাসান কবির, সাভারে একাত্তর টিভি’র সাংবাদিক, কুমিল্লায় সময় টেলিভিশনের বাহার উদ্দিন রায়হানকে ছুরিকাঘাতের জড়িতের গ্রেফতার…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রার অফিসে আবারও হেবা দলিল জালিয়াতির অভিযোগ উঠেছে। এবারের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন দলিল লেখক মো. সাইফুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, তিনি জাতীয় পরিচয়পত্রে জালিয়াতির মাধ্যমে হেবা দলিল নিবন্ধন করেছেন এবং এর আগেও একই ধরনের আর্থিক দুর্নীতিতে জড়িত ছিলেন। জানা গেছে, ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গৌরীপুর সাব-রেজিস্ট্রার অফিসে ৩১২২ নং একটি হেবার ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রি করা হয়, যার দাতা ছিলেন মোছা. আয়েশা খাতুন এবং গ্রহীতা মো. রইছ উদ্দিন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দাতার জন্ম তারিখ ১২/০৮/১৯৫৫ দেখানো হলেও, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তার প্রকৃত জন্ম তারিখ ১২/০৮/১৯৬৭। এই হিসাবে দাতা ও গ্রহীতা সহোদর ভাই-বোন হওয়া স্বত্বেও…
হলি সিয়াম শ্রাবণ: দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৩ এপ্রিল/২৫) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা। সঞ্চালন করেন গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ চারজনকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ, অফিস সহকারী ফয়জুর রহমান, সহকারী সানাউল হক এবং নৈশপ্রহরী বাচ্চু মিয়াকে পরীক্ষা পরিচালনার বিধি লঙ্ঘনের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ জানান, ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শহীদুল্লাহ, অফিস সহকারী ফয়জুর রহমান, সানাউল হক…

