Author: Murad Hossen

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। এটি ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। আজ শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ (৮ আশ্বিন, ১৪৩০ বাংলা, ৭ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি- ফজর: ৪টা ৩১ মিনিট* যোহর: ১১টা ৫৩ মিনিট * আসর: ৪টা ১৫ মিনিট * মাগরিব: ৬টা ০০ মিনিট * এশা: ৭টা ১৩ মিনিট ফজর (রোববার, ২৪ সেপ্টেম্বর): ৪টা ৩০ মিনিট। বিভাগীয় শহরের জন্য…

Read More

পবিত্র কুরআন অবমাননায় পশ্চিমাদের তিরস্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ মুসলিম নেতারা। একই সঙ্গে বাকস্বাধীনতা রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ডকে বৈষম্যমূলক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন তারা। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণে মুসলিম নেতারা কুরআন অবমাননার নিন্দা জানান। সম্প্রতি সুইডেনে কয়েক দফায় পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। এতে মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে এসব ঘটনার নিন্দা জানালেও দেশটির সরকারের দাবি, স্বাধীন মতপ্রকাশের আইনের অধীনে তা বন্ধ করা সম্ভব নয়। কুর্দি কর্মীদের স্বাগত জানানোর জন্য সুইডেনের ওপর কয়েক মাস ধরে চাপ সৃষ্টি করে আসা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামোফোবিয়াসহ বর্ণবাদকে উসকে দিচ্ছে, যা অসহনীয় পর্যায়ে…

Read More

দাম্পত্য কলহের কারণে বারবারই খবরের শিরোনাম হয়েছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। সোমবার রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান পরীমনি। সর্বশেষ বুধবার খবর আসে- ভেঙে গেছে পরী ও রাজের সংসার। গত বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। তাদের কোলজুড়ে আসে পুত্র সন্তান। দেড় বছরের দাম্পত্য জীবনে কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালসহ অন্য কাউকে ঘিরে রাজের প্রতি সন্দেহের তির ছুড়েছেন এই অভিনেত্রী। অবশেষে তা বিচ্ছেদে গড়ায়। বিচ্ছেদ নিয়ে দিনভর নানা আলোচনা হয়েছে। অবশেষে বুধবার রাতে ‘ডিভোর্স’ ইস্যুতে মুখ খুললেন পরীমনি। সামাজিক…

Read More

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভারতীয় একটি ট্রাকে এ স্যালাইন বন্দরে প্রবেশ করে। এরআগে সোমবার আনা হয়েছে ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন। ভারত থেকে দুই কিস্তিতে এখন পর্যন্ত ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন আমদানি করা হয়েছে। দুটি চালান আজই দ্রুত বন্দরের আনষ্ঠানিকতা শেষে খালাস করা হয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিংহা জানান, রাজধানীর তেজগাঁওয়ের জাস করপোরেশন স্যালাইন আমদানি করেছে। দুটি চালানের মূল্য ৩১ হাজার ২৭২ দশমিক ৪০ ডলার। চালান দুটির রপ্তানিকারক প্রতিষ্ঠান মুম্বাইয়ের জিনেক্স ফার্মা। বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার…

Read More

দেশে বিদ্যমান অর্থনৈতিক মন্দার মধ্যেও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এক বছরের ব্যবধানে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৪৬২ জন। গত বছরের জুনে ছিল ৪ হাজার ৯০৬ জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৮ জনে। একই সময়ে এসব প্রতিষ্ঠানে আমানতের পরিমাণও বেড়েছে। বুধবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুনে এসব প্রতিষ্ঠানে আমানত বেড়েছে ২ হাজার ৫৯৭ কোটি টাকা। বৃদ্ধির হার ৫.৮১ শতাংশ। দেশে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫। এর মধ্যে ৩টি সরকারি খাতের। এর আগে মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ব্যাংকগুলোতেও গত…

Read More

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারলে পুতিনের সামনে ‘কুর্নিশ’ করবেন। খবর পার্স টুডের নিউ ইয়র্ক শহরের একটি থিয়েটারে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বাইডেন নিজেকে মার্কিন গণতন্ত্রের অন্যতম ‘রক্ষাকারী’ হিসেবে দাবি করেন। বাইডেন বলেন, ‘আমি কখনও পুতিনের মতো স্বৈরশাসকদের পক্ষ নেব না। ট্রাম্প ও তার বন্ধুরা মিলে তাকে কুর্নিশ করতে পারে, কিন্তু আমি পারব না।’ বাইডেন দাবি করেন, ট্রাম্প ও তার ‘রিপাবলিকান বন্ধুরা’ আমেরিকার গণতন্ত্রকে হত্যা করতে চাইলেও তিনি এই গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করে…

Read More

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশ প্রধান হিসেবে রয়েছেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। এর আগে বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ডিএমপি সদরদফতরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। পুলিশের নানা সংস্কার কাজের পাশাপাশি নেতৃত্বসুলভ আচরণের জন্য তিনি বাহিনীতে প্রসংসনীয়। ক্রীড়া সংগঠক ছাড়াও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তার…

Read More

ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক শিখ নেতাকে হত্যার ‘গুরুতর অভিযোগ’ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ অভিযোগ তদন্তের প্রেক্ষিতে ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। খবর টরেন্টো স্টারের গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন শিখ সম্প্রদায়ের নেতা হারদ্বীপ সিং নিজ্জার। হারদ্বীপ সিং ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক ছিলেন। তিনি ভারতে শিখদের আলাদা খালিস্তান রাষ্ট্রের দাবির আন্দোলনের অন্যতম বড় নেতাও ছিলেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেন, কানাডা থেকে ভারতের গোয়েন্দা প্রধানকে বহিষ্কার করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে এটি আমাদের সার্বভৌমত্ব এবং দুই দেশের মধ্যেকার সবচেয়ে প্রাথমিক নিয়ম লঙ্ঘনের ঘটনা হবে। এ…

Read More

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দুইটা পর্যন্ত এনআইডি সংক্রান্ত সকল সেবা বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইসি। এর আগে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল। সূত্র জানায়, হুমকির প্রেক্ষিতে সাইবার হামলা ঠেকাতে তখন এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে…

Read More

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে বাড়তে পারে বৃষ্টি এবং কমবে তাপমাত্রা বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে,…

Read More

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। ত্রুটি কাটিয়ে সোমবার রাত থেকে উৎপাদন শুরু হয়। উৎপাদনে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে আজ মঙ্গলবার বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ডিজিএম মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

Read More

এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে শ্রীলংকা। ভারতের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় লংকানরা। রোববার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শেষে লংকান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আজ মোহাম্মদ সিরাজ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আমি ভেবেছিলাম উইকেট ব্যাটসম্যানদের জন্য খুব ভালো হবে; কিন্তু মেঘলা পরিস্থিতি হওয়ায় শুরুতে ব্যাটিং করা কঠিন ছিল। তারপরও বল অ্যাপ্লিকেশন অবশ্যই আরও ভালো হতে পারত। তিনি আরও বলেন, আমাদের প্রধান পাঁচজন খেলোয়াড় ছাড়া এশিয়া কাপের ফাইনালে এসেছি। এটা একটা ভালো দিক। আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, আমরা সত্যিই দুঃখিত যে ফাইনালে আমরা প্রত্যাশিত পারফর্ম…

Read More

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। এটি ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। আজ সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ (৩ আশ্বিন, ১৪৩০ বাংলা, ২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি- ফজর: ৪টা ৩২ মিনিট* যোহর: ১১টা ৫৬ মিনিট * আসর: ৪টা ১৭ মিনিট * মাগরিব: ৬টা ০৩ মিনিট * এশা: ৭টা ১৬ মিনিট ফজর (মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর): ৪টা ৩২ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লিখিত…

Read More

ভারতের জেতা সর্বশেষ বৈশ্বিক ট্রফির নাম এশিয়া কাপ। ২০১৮ সালে সপ্তমবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার পর থেকে শিরোপা খরায় ভুগছে তারা। আজ আবার সেই এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে ভারত। পাঁচ বছরের খরা ঘোচাতে মরিয়া রোহিত-কোহলিরা। এশিয়া কাপের সপ্তম শিরোপা জিততে শ্রীলঙ্কাও দৃঢ়প্রতিজ্ঞ। এর মধ্যে আবার টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নে বিভোর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তবে ভারত-শ্রীলঙ্কার এই শিরোপার লড়াইয়েও আছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টি বাগড়ায় ব্যহত হতে পারে এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনাল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর কলম্বোতে ৯০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ৯৯ শতাংশ…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি) এ তথ্য নিশ্চিত করেছেন।এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর ফ্লাইটটি এদিন নিউইয়র্ক সময় রাত ১০টা ৫০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান…

Read More

অক্টোবরে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপ নিয়ে ভবিষৎবাণী এবং মতামত দিচ্ছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা। এবার সেই তালিকায় নাম লেখালেন সাউথ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা গেছে ক্যালিস পাঁচ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন। ক্যালিসের মতে আসন্ন বিশ্বকাপে এই ক্রিকেটারদের ওপরই সবচেয়ে বেশি নজর থাকবে। তারা দলের জন্য হবেন ট্রাম্পকার্ড। তার মতে, আসন্ন বিশ্বকাপে চমক দেখাতে পারে এমন পাঁচ ক্রিকেটার হলেন- ভারতের বিরাট কোহলি, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া এবং ইংল্যান্ডের জস বাটলার। ক্যালিস বলেন, ভারতের কন্ডিশনে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নেয়ায় বিশ্বকাপের সর্বোচ্চ রান…

Read More

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। এটি ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। আজ রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ (২ আশ্বিন, ১৪৩০ বাংলা, ১ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি- ফজর: ৪টা ২৯ মিনিট* যোহর: ১১টা ৫৮ মিনিট * আসর: ৪টা ২১ মিনিট * মাগরিব: ৬টা ০৯ মিনিট * এশা: ৭টা ২৩ মিনিট ফজর (সোমবার, ১৮ সেপ্টেম্বর): ৪টা ৩২ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লিখিত…

Read More

তিন সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ থাকা চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুর খোঁজ মিলেছে। শনিবার রয়টার্সের এক খবরে বলা হয়েছে, দেশটির অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সামরিক ও যুদ্ধাস্ত্র কেনাকাটায় দুর্নীতি করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। আর এখন তিনি তদন্তকারীদের অধীনেই রয়েছেন। ১০ জনের প্রত্যেকেই সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুক্ত। তবে কি ধরনের যুদ্ধাস্ত্র কেনাকাটায় লি দুর্নীতি করেছেন সে বিষয়ে জানাতে পারেনি রয়টার্স। তারা আরও জানিয়েছে, চীনের সামরিক বাহিনীর ‘সামরিক সরঞ্জাম ক্রয়’র যে ইউনিট আছে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সেই ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করেছেন লি। আর সেই সময়ই সেখানে দুর্নীতির ঘটনা ঘটেছিল আর এ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে লি-সহ…

Read More

উমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফে আসা নারীরা কি ধরনের পোশাক পরতে পারবেন সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। দেশটির উমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, উমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে। মন্ত্রণালয় আরও পরিষ্কার করে বলেছে, নারীরা যে পোশাকই পরেন না কেন, সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে। শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। পবিত্র হজের সময়…

Read More

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমাদের দলের সংসদ সদস্য ফখরুল ইমামকে নারীরা খুবই পছন্দ করেন। তবে আমাকে আমার স্ত্রী ছাড়া কোনো নারী পছন্দ করেন না।’ বুধবার জাতীয় সংসদে ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল নিয়ে আলোচনার এক পর্যায়ে এসব কথা বলেন তিনি। এর আগে একই দলের সংসদ সদস্য ফখরুল ইমাম বিলটি নিয়ে আলোচনার সময় সংরক্ষিত আসনের নারী সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর বক্তব্যের সময় ফখরুল ইমাম সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলেও সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনাকালে উপস্থিত ছিলেন এবং এ বিষয়ে ফ্লোর পেয়ে বক্তব্য দেন। ফখরুল ইমাম বলেন, ‘আজকে নারীদের বিল উঠেছে।…

Read More