স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও সরকারের অবহেলা,গায়েবী মামলায় নির্বিচারে গণগ্রেফতার,মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী বন্ধ ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,বিদ্যুতের লোডশেডিং,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে যশোর জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৭ মে) যশোর শহরের ভোলাট্যাংক রোডে যশোর জেলা বিএনপি এ গণ সমাবেশের করে।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিধ অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা নাজমুল মুন্নী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইসাহক, মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, যশোর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী আজম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী বলেন,এখন একটিই দাবি শেখ হাসিনার পদত্যাগ। বাংলাদেশের মৃত গণতন্ত্র বাঁচাতে হলে এর বিকল্প নেই।
তিনি আরও বলেন, ভোট চোরদের ক্ষমতায় থাকার কোন যোগ্যতা নেই। প্রশাসন দিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে।
উল্লেখ্য বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে সকল অনিয়ম ও অরাজকতার অবসান ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পূর্বক জনগনের সরকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার সীমান্তে ১ মাসে বিজিবি কর্তৃক কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩
- খণ্ডিত লাশের ৬ মাস: অধরা খুনি, নিরাপত্তাহীনতায় শিশু জান্নাতুলের পরিবার
- আত্মকর্মসংস্থানের বার্তায় ডিমলায় জাতীয় যুব দিবস
- এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর
- শিক্ষায় প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
- সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী
- উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
- ডিজিটাল ব্যবস্থাপনায় ৮ কোটিরও বেশি খতিয়ান, সহজ হচ্ছে ভূমিসেবা


