পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী জেলা পরিষদের পক্ষ থেকে ৪র্থ ধাপে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সরকারি বরাদ্দকৃত সাড়ে ১৬ লাখ টাকার ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের সরকার, মানবতাবাদী সরকার। দেশের সকল পর্যায়ের মানুষের কথা চিন্তা করে দেশকে সুন্দরভাবে পরিচালনা করছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খায়রুল বশর মজুমদার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ফেনী জেলা পরিষদের সদস্য ও ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছারে সঞ্চালনায় অন্যান্যের মাঝে মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আবু তাহের, স্থানীয় পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা। জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ফেনী জেলার দরিদ্র জনগোষ্ঠী, করোনা মহামারি ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সরকারী বরাদ্ধের ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে । ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি করে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও লবন। জেলায় ৬টি উপজেলার মোট এক হাজার তিনশত ৫০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এতে ব্যয় প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে । উল্লেখ্য এর আগে তিন কিস্তিতে ৪৯ লাখ টাকার খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ব্রেকিং নিউজ
- আধা ঘণ্টার ঝড়ে সব হারালেন আছমা খাতুন, চলছে মানবেতর জীবনযাপন
- ‘দস্তখত করে পরে না মানা চলবে না’- ইসলামপুরে নজরুল ইসলাম খান
- কলমাকান্দায় আকস্মিক ঝড়: ছিঁড়েছে তার, উপড়েছে গাছ, বিদ্যুৎহীন ৬ ইউনিয়ন
- মদনে পুলিশের চিরুনি অভিযান: সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীসহ শ্রীঘরে ৮ জন
- পরিচয় গোপন না কি প্রতারণা? হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী
- ঘাতকের ফাঁসি দাবিতে স্বেচ্ছাসেবক হত্যার বিচার দাবিতে উত্তাল দুর্গাপুর
- যাত্রী সেজে গাঁজা বহন, শেষ রক্ষা হলো না ২ মাদক কারবারির
- সিগারেট চাওয়া নিয়ে দ্বন্ধে হত্যা মামলার অন্যতম আসামি র্যাবের জালে

