দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭১০ জন। মোট শনাক্ত ৮ লাখ ৫৪০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৫৬৭জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৫০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ১৭৮ট নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জ স্টেশন রোডে উচ্ছেদ অভিযান, অবৈধ দোকানের মালামাল নিলামে
- মোহনগঞ্জে চিকিৎসকের সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- দুর্গাপুরে নিহত সাংবাদিক আলিফের পরিবারকে কায়সার কামালের অনুদান
- প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
- ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
- সৌদি পরিস্থিতিতে রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে চালু থাকছে জেদ্দা-মদিনা
- ৩০০ মিলিয়ন ডলারে পূর্ণাঙ্গ আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ হবে চট্টগ্রাম বিমানবন্দর
- ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি


