লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ১০ পিচ ইয়াবা ও ৫ লিটার চোলাই মদ ও একটি মোটর সাইকেল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার দস্তমপুর গ্রাম থেকে তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো চার জন।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, শনিবার রাত ৯টার দিকে খবর পান যে, উপজেলার দস্তমপুর গ্রামে জনৈক রিনা মুরমু তার বাড়িতে মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময়
পুলিশ একই এলাকার আব্দুল কাফির ছেলে হাসিমুলকে আটক করেন এবং তার শরীর তল্লাসী করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনাস্থলে একটি প্লাসটিকের জারকিনে রাখা ৫ লিটার চোলাই মদ ও একটি রানার ৮০ সিসি মোটর সাইকেল ফেলে রেখে রিনা মূরমূ সহ আরো ৪ জন পালিয়ে যায়। এ ঘটনায় আটক হাসিমুল ও রিনা মুরমু সহ ৫ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, মাদক সহ গ্রেপ্তার হওয়া ঐ ব্যক্তিকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- উসকানিতে পা না দিয়ে সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র
- কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন হোসে মারিয়া নেভেস
- আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো সি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল চীন
- এলটিইউ ভ্যাটের রাজস্ব আদায়ে অক্টোবরে ৩৪.৪৭ শতাংশ প্রবৃদ্ধি
- গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী
- গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু


