Author: Shah Md. Jahurul Islam

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- ‘সবার জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও সমতা’; এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১০ ডিসেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‍্যালি নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর “ক্যাপিটাল মার্কেট সেন্ট্রিক একাডেমিক লিটারেসি অ্যাওয়ারনেস প্রোগ্রাম” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সেমিনার কক্ষে সেমিনারটি আয়োজন করা হয়। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ শামসুল আলম, উপ-উপাচার্য, বশেমুরবিপ্রবি, ড. মোঃ মোবারক হোসেন, ট্রেজারার, বশেমুরবিপ্রবি, মিঃ মোঃ আব্দুল হালিম, কমিশনার, বিসেক এবং প্রফেসর ড. হাফিজ মোঃ হাসান বাবু, চেয়ারম্যান,…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দশম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শীতের নিস্প্রাণ প্রকৃতিকে প্রানবন্ত করতে অনুষ্ঠিত হয়েছে “দশের মূর্ছনায় উদ্ভাসিত হোক ক্যাম্পাস” শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা দূর্নিবার-১০। শুক্রবার (৮ই ডিসেম্বর) শীতের নিস্প্রাণ প্রকৃতিকে প্রানবন্ত করতে দশম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ব্যক্তিগত ও দলগত নৃত্যের পাশাপাশি সঙ্গীত পরিবেশনায় ছিল পথের বাউল (জেমস অনিক), আর্টেমিস, অচিন পাখি, কূপজল নামক মিউজিক্যাল ব্যান্ড। ‘দুর্নিবার ১০’ এর সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, “আমরা বশেমুরবিপ্রবির ১০ম ব্যাচের সকলের মিলন মেলা উপলক্ষে এই সাংস্কৃতিক সন্ধ্যার…

Read More

বশেমুরবিপ্রবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন-কে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব মো: বদরুল ইসলাম-এর স্থলাভিষিক্ত হবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। তাঁর এ নিয়োগাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তাঁর এ আদেশ ০১/১২/২০২৩ তারিখ…

Read More

যবিপ্রবি প্রতিনিধি: ন্যায় নিষ্ঠা ও নির্ভীক এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ  এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুর্তজা বশির। গত ২৬ নভেম্বর (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় এই কমিটি অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, নাঈম প্রামানিক, আশিকুল ইসলাম ও হাবিব কায়সার। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, সাংবাদিকরা…

Read More

জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ ও রানারআপ হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ। বুধবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বশেমুরবিপ্রবির শরীরচর্চা বিভাগের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে খেলার প্রথমার্ধে একটি আত্মঘাতী গোলে এগিয়ে যায় কৃষি বিভাগ। কিন্তু দ্বিতীয় অর্ধে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাসেলের গোলে সমতায় ফিরে খেলাটি। তারপর উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ১-১ গোলে ম্যাচটি ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ গোলে সমাজবিজ্ঞানকে পরাজিত করে টুর্নামেন্টে…

Read More

গোপালগঞ্জ প্রতিনিধিঃ- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের আওতাধীন আঞ্চলিক গবেষণাগার গোপালগঞ্জ এর উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে সুষম মাত্রার সার ব্যবহারের সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ বুধবার ( ২৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় উক্ত প্রশিক্ষণ ও কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাবা হাছিনা আকতার। এছাড়া, আরও উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও মনিটরিং কর্মকর্তা জনাব একে.এম. জগলুল পাশা, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার জনাব মো. রাকিবুল ইসলাম,ফরিদপুর আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. নুরুল হুদা…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনি মৃধার বিরুদ্ধে পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বপালনে বাঁধা, একাধিকবার অসহ্য অপমান ও হুমকি প্রদানের অভিযোগ এনে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম। বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র প্রেরণ করেন। অভিযোগপত্রে মো: শফিকুল ইসলাম বলেন ‘ফার্মেসী বিভাগের শিক্ষার্থী রনি মৃধা ( ৪র্থ বর্ষ, সেশনঃ২০১৮-১৯) কে গত সেমিস্টার তত্বীয় পরীক্ষায় অন্যের দেখে লিখতে নিষেধ করায় আমাকে উদ্ধতভাবে চোখ রাঙ্গায় এবং খাতা- কলম আঁচড়িয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে Pharmaceutical Technology ll Lab (৩য় বর্ষ, ২য়…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও ফার্মেসি বিভাগকে আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট থেকে দুই বছর ও অন্য সব ধরনের টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া কমিটি। এ বিষয়ে শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক বাবুল মন্ডল বলেন, “আন্তবিভাগীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে মারামারি করার কারণে ক্রিড়া কমিটি তাদের বিরুদ্ধে শাস্তি মূলক এই ব্যবস্থা গ্রহণ করেছে।” প্রসঙ্গত, ৫ নভেম্বরের আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে  ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যে দ্বন্দ্ব  সৃষ্টি হয়। এরই জের ধরে  ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স  বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে হলের রুমে আটকে রেখে শারিরীক নির্যাতন ও মারধর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তদন্ত চলমান থাকা অবস্থায় হলে এসে ভুক্তভোগী শিক্ষার্থীকে পুনরায় হুমকি প্রদানের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বশেমুরবিপ্রবি রংপুর বিভাগীয় এসোসিয়েশনের শিক্ষার্থীরা। রবিবার (১২নভেম্বর) দুপুর ১ টায় একাডেমিক  ভবনের সামনে উক্ত মানববন্ধনটি শতাধিক শিক্ষার্থীর উপস্থিতে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ৬ নভেম্বর শেখ রাসেল  হলের ৩০৩ নং রুমে সাজ্জাদকে বন্দি করে মারধর করা হয় । সেখানে রনি মৃধাসহ প্রায় ৮ থেকে ১২ জন দুপুর ১ টার দিকে লাঠি ও রড…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ “সুশাসনের জন্য হিসাববিজ্ঞান” প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ কৰ্তৃক “আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৩” উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে  ঘটিকায়  বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের  ক্যালিফোর্নিয়া রোড হয়ে  একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বেলা ১০ঃ৩০ টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে “হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি” বিভাগের উপস্থিত শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন (বিএএ) কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)’র আয়াজনে একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের ওপর ডিগ্রি দেয়া হয়, শিক্ষার্থীরা ভালাে সিজিপিএ পায়, কথাবার্তায় ভালাে; যার সবটাই সিলেবাস ভিত্তিক। আর আউটকাম বেসড এডুকশন (ওবিই) কারিকুলাম হলো পরিবর্তনশীল পৃথিবীতে টেকনােলজি, জিও পলিটিক্স, ইকােনমির সাথে চলমান শিক্ষাব্যবস্থার সম্বয় করা। গ্লােবালাইজেশনের এই বিশ্ব একা থাকার সুযোগ নাই। প্রশ্ন হতে…

Read More

জহরুল ইসলাম বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)জেলহত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর ) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয় চার নেতাসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। এ সময়  প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, প্রক্টর ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- আজ ১৮ অক্টোবর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও ‘সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা’সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শাভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২টায় শেখ রাসেল হল চত্বর বক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের সাধারন মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৮অক্টোবর) দুপুর ১২.২০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সমাবেশেটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ সেখান থেকে র‍্যালি বের করেন শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা,লেকচারার সামিয়া জামান এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে ফার্মেসী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো: জাকির হুসাইন বলেন,’ফিলিস্তিনে নিরীহ মা-বোন ও শিশুদের উপর যে নির্যাতন চলতেছে সে ব্যাথায় আমাদে হ্রদয় আজ ব্যথিত। আমরা তাদের সামরিক ভাবে সাহায্য…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সোমবার (১৬ অক্টোবর) বেলা ২.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে নবনিযুক্ত উপ-উপাচার্য জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জাতির পিতাসহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ সামসুল আলম জাতির পিতার সমাধিসৌধের সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এর আগ ১৫ অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।আজ ১৫ অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের অষ্টম তলায় অর্থনীতি বিভাগের রুমে বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ রবি উল্লাহর সভাপতিত্বে সকাল ১০টা এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড.হাসিবুর রহমান। এছাড়াও উপস্থিতি ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক খসরুল আলম,সহকারী অধ্যাপক মাহফুজা আক্তার,সহকারী অধ্যাপক মোঃরাকিবুল হাসান, সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব,সহকারী অধ্যাপক এস.এম.নাসির উদ্দিন এবং প্রভাষক সাদ্দাম হোসেনসহ অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)  উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা: রোখসানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক, রসায়ন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক শিক্ষার্থী উপদেষ্টা প্রয়াত কাজী মশিউর রহমান স্মরণে বৃক্ষরোপন ও মসজিদে দোয়া মাহফিল আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শুক্রবার (১৩ অক্টোবর) আসর বাদ বিশ্ববিদ্যায়লের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (ফলজ, বনজ ও ভেষজ) বৃক্ষ রোপন করেন সাংবাদিক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী ২০২৩-২৪ এর নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আব্দুল ওহাব বলেন, ‘‘শিক্ষার্থীদের নিকট কাজী মশিউর রহমান ছিলেন একজন অনন্য শিক্ষক। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই তিনি সামনে থেকে…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি)  অর্থনীতি বিভাগের নতুন সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রবি উল্লাহ। সোমবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রবি উল্লাহ-কে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো । তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব জুবাইদুর রহমান এর স্থলাভিষিক্ত হবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। তার এ নিয়োগাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।…

Read More