রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
‘স্বনির্ভর প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ডিমলার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কমিটি পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুর ইসলাম লিটন, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী রকেনুজ্জামান বকুল।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি, খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন ব্যবস্থা গড়ে তোলার ওপর এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


