- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গায়ের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
- ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ কি এতই কঠিন?
- যাত্রীর ছদ্মবেশে মাদক পাচার, ময়মনসিংহে এসআরবি-১৪ এর জালে আটক ২
- কেন্দুয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- ফায়ার সার্ভিসের বদলি নীতিমালা জারি, একই কর্মস্থলে তিন বছর হলেই বদলিযোগ্য
- আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা সরকারের
- সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক
Author: Md Ruhul Amin
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) একদিকে ডিজেল, সার, কীটনাশক ও শ্রমিকের বাড়তি খরচ, অন্যদিকে ধান বিক্রি করে সেই টাকা উঠবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা। এর মধ্যে বৃষ্টির অভাবে জমিতে সেচ দিতে গিয়েও বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকদের। সব মিলিয়ে আমন ধান চাষ করতে গিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার কৃষকেরা। তাঁদের ভয়, এত খরচ করে ফসল ঘরে তুললেও শেষ পর্যন্ত লাভের বদলে লোকসান গুনতে হতে পারে। কৃষকদের এই দুশ্চিন্তা আরও বাড়িয়েছে ডিজেলের দাম বৃদ্ধি। গত ২১ সেপ্টেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। ফলে ডিজেলচালিত সেচযন্ত্রের মাধ্যমে জমিতে পানি দিতে আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সেচ…
রুহুল আমিন,স্টাফ রিপোর্টার যে রংপুরের মাটিতে একসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের ভাষা তৈরি হয়েছিল, সেই মাটিতেই অধিকার, সমতা ও মানবিক মর্যাদার প্রশ্নে মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে জাতীয় যুবশক্তি। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ, আর সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সংগ্রামের সেই দীর্ঘ ইতিহাসকে নিজেদের পথচলার অনুপ্রেরণা হিসেবে দেখছে সংগঠনটি। জাতীয় যুবশক্তি, রংপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকিরের এক শুভেচ্ছা বার্তায় এ প্রত্যয়ের কথা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়, রংপুরের ইতিহাস কেবল একটি জনপদের ইতিহাস নয়; এটি প্রতিবাদ, প্রতিরোধ ও সংগ্রামেরও ইতিহাস। ফকির-সন্ন্যাসী বিদ্রোহসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামের স্মৃতি এ অঞ্চলের মানুষের চেতনায় গভীরভাবে প্রোথিত। ফকির মজনু শাহ, ক্ষুদিরাম ও শহীদ শঙ্কু…
রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) ঢাকের বাদ্য, প্রতিমার সাজসজ্জা আর উৎসবের আমেজে মুখর হওয়ার অপেক্ষায় নীলফামারীর ডিমলা। তবে আনন্দের এই আয়োজন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্লান না হয়, সে জন্য আগেভাগেই নিরাপত্তার ছক কষছে উপজেলা প্রশাসন। এবার উপজেলার ৭৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা ঘিরে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনসহ নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এবার ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের ৭৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা ও…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) একজন মানুষ তখন আর জীবিত নেই। অথচ প্রযুক্তির কারসাজিতে তাঁকে ‘জীবিত’ দেখিয়ে ভিডিও পাঠানো হয়েছিল পরিবারের কাছে। সেই ভিডিও দেখিয়ে দাবি করা হয় মুক্তিপণ। ছেলেকে ফিরে পাওয়ার আশায় পরিবারও দেয় চার লাখ টাকা। কিন্তু টাকা দিয়েও রাকিব ইসলামকে আর ফেরত পায়নি পরিবার। শেষ পর্যন্ত সেই রাকিবের লাশ মিলেছে নীলফামারীর ডিমলায়—একটি বাড়ির দক্ষিণ পাশে মাটির নিচে। ঢাকার কাফরুল এলাকায় ১৭ বছর বয়সী রাকিব ইসলামকে হত্যার পর তাঁর লাশ কার্টনে ভরে ডিমলায় নিয়ে এসে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল্লাহ মামুন (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। হত্যার ঘটনা গোপন রাখতে এআই প্রযুক্তি ব্যবহার করে রাকিবকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরির অভিযোগও রয়েছে…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) সেলাই মেশিনের শব্দে মুখর ছোট্ট ঘরটি। এক পাশে কাপড় কাটছেন একজন, অন্য পাশে ব্যস্ত হাতে সেলাই করছেন কয়েকজন। কেউ আবার তৈরি পণ্য গুছিয়ে রাখছেন কুরিয়ারে পাঠানোর জন্য। তিন বছর আগেও এমন দৃশ্য ছিল না এখানে। তখন ছিল পুরোনো একটি টিনের ঘর, দুটি অকেজো সেলাই মেশিন আর মাত্র দুজন কর্মী। হাতে ছিল ১০ হাজার টাকা। সেই সামান্য পুঁজি নিয়েই শুরু করেছিলেন ডিমলার তরুণ উদ্যোক্তা ফজিদুল ইসলাম। এখন তাঁর প্রতিষ্ঠানে ৩১টি সেলাই মেশিন। কাজ করছেন ২৫ জন অপারেটর ও সাতজন কর্মচারী। মাসে উৎপাদন হচ্ছে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ডেকোরেশন সামগ্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অর্ডার। পণ্য যাচ্ছে…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ৫ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়াম। উদ্বোধনের পর থেকেই পরিশোধ হয়নি বিদ্যুৎ বিল। একপর্যায়ে বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার টাকার বেশি। শেষ পর্যন্ত বিল আদায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি। এতে নীলফামারীর ডিমলার একমাত্র মিনি স্টেডিয়ামটি এখন সন্ধ্যা হলেই ডুবে যাচ্ছে অন্ধকারে। ব্যাহত হচ্ছে ক্রীড়া কার্যক্রম, তৈরি হয়েছে নিরাপত্তা নিয়েও উদ্বেগ। ডিমলার খগাখড়িবাড়ী ইউনিয়নে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামটিতে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন আয়োজন ঘিরে এখানে আসেন খেলোয়াড়, কর্মকর্তা, অতিথি ও দর্শকেরা। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্যান, মাইকসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে পারছেন না…
রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) হাসপাতালের নথিতে চিকিৎসক ১৭ জন। কিন্তু নিয়মিত দায়িত্ব পালন করছেন ১৩ জন। এর মধ্যে দুজন আবার ডেন্টাল সার্জন। অথচ নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত চিকিৎসক পদের সংখ্যা ৩৩টি। অর্থাৎ অনুমোদিত পদের অর্ধেকেরও কম চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতালটির চিকিৎসাসেবা। আর নথিতে থাকা চার চিকিৎসকের কেউই বর্তমানে ডিমলা হাসপাতালে দায়িত্ব পালন করছেন না। তাঁরা প্রেষণে রয়েছেন অন্যত্র। এ অবস্থায় প্রতিদিন বহির্বিভাগে ৫০০ থেকে ৬০০ রোগীর চাপ সামলাতে হচ্ছে সীমিতসংখ্যক চিকিৎসককে। ভর্তি রোগীর সংখ্যাও প্রায়ই ১০০ ছাড়িয়ে যায়। ফলে প্রশ্ন উঠেছে—কাগজে থাকা চিকিৎসকদের দিয়ে কি বাস্তবে রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব? নথিতে যাঁরা আছেন, হাসপাতালে নেই হাসপাতাল…
রুহুল আমিন,স্টাফ রিপোর্টার(নীলফামারী) বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি রঞ্জু ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রাকিবুল ইসলাম। উপজেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শৌলমারী ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, যুবসমাজের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় যুবকদের সংগঠিত করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম…
রুহল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলার স্থানীয় সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টুর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মিথ্যা ও অপপ্রচার চালানো হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে স্পষ্ট করেছেন তিনি নিজেই। সম্প্রতি ডিমলা থানার রাজা ফেসবুক আইডি থেকে ‘আমাদের ডিমলা’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে বাদশা সেকেন্দার ভুট্টুর ছবিসহ একটি ভুয়া শোক কার্ড পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, তিনি ইন্তেকাল করেছেন এবং তার জানাজার সময়সূচিও দিয়ে দেওয়া হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই পরিচিত ও শুভানুধ্যায়ীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। ঘটনার পরপরই নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে বিভ্রান্তি দূর করেন সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু। পোস্টে তিনি লেখেন,…
রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় ১৩টি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলার ১৩টি জলাশয়ে পর্যায়ক্রমে মোট ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে। কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, ডিমলা এতিমখানা পুকুর, ডিমলা থানা পুকুর, ডাঙ্গারহাট মৎস্য অভয়াশ্রম,…
রুহুল আমিন,স্টাফ রিপোর্টার(নীলফামারী) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ সেপ্টেম্বর)বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিচালক মুহাং নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. ওবায়দুল আনোয়ার। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার চর্চায় এগিয়ে আসতে হবে।…
রুহুল আমিন,স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেন। পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক কিশোরগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। পরে সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ‘প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ২০২৬’ কর্মসূচিতে অংশ নিয়ে শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২-এর কেস ম্যানেজমেন্ট কার্যক্রমের আওতাভুক্ত শিশুদের পরিবারের মধ্যে ফ্যামিলি কিট বিতরণ করেন তিনি। পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রোধ করি…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় নির্মাণাধীন একটি বাড়িতে মাদক সেবনের অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মুখ ঢেকে এক পুলিশ সদস্যকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ চারজনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয়সংলগ্ন কলেজ মোড়ের পশ্চিমে একটি নির্মাণাধীন বাড়িতে কয়েকজনের মাদক সেবনের দৃশ্য স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, বাড়িটিতে দীর্ঘদিন ধরে রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা ও আড্ডা চলে। মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। স্থানীয় নুর আলম ও হযরত আলী দাবি করেন, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে ডিমলা…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) তিস্তার পানিতে গোসল করতে নেমেছিলেন ২২ বছরের আরমান ইসলাম। মুহূর্তেই স্রোতের টানে হারিয়ে যান তিনি। তিন দিন ধরে নদীতে চলেছে খোঁজ। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে নদীর ভাটিতে ভেসে ওঠে আরমানের নিথর দেহ। নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ইসলাম ওই গ্রামের হালিমের ছেলে। স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে কয়েকজনের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। একপর্যায়ে তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও তাঁর সন্ধান মেলেনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সমন্বয়ে নদীতে উদ্ধার অভিযান চালানো হলেও আরমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ আরমান ইসলাম উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের হালিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আরমানসহ কয়েকজন তিস্তা নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও আরমান পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ডিমলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার হার বাড়ানোর বিকল্প নেই। নিরক্ষরতা…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার জাতীয় সংসদের ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা অধ্যক্ষ আব্দুস সাত্তারকে নতুন এই দায়িত্ব প্রদান করায় তাঁর নির্বাচনি এলাকা ডোমার ও ডিমলায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া প্রকাশ করে তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের গতি ফেরাতে এবং দেশের শ্রমিক সমাজের সার্বিক কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্য গুদামে অনিয়ম, দুর্নীতি ও উৎকোচ গ্রহণের অভিযোগের মধ্যে আকস্মিক পরিদর্শন চালিয়ে একাধিক অসঙ্গতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের তদন্ত দল। এর পরিপ্রেক্ষিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ ও খাদ্য কর্মকর্তা নবাব আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলে রাব্বি হায়দারের নেতৃত্বে ১০ সদস্যের তদন্ত দল গুদামে আকস্মিক পরিদর্শনে যায়। এ সময় একটি ট্রাকে চাল তোলার ঘটনা দেখে চালগুলো আটকে গুদামেই রাখার নির্দেশ দেওয়া হয়। পরে মজুত, নথিপত্র, ধান-চাল সংগ্রহ ও বিতরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ড যাচাই করে তদন্ত দল। গুদাম সূত্রে জানা যায়, ওই চাল খাদ্যবান্ধব কর্মসূচির ঝুনাগাছ চাপানী ইউনিয়নের…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) তিস্তা নদীর বুক চিরে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টেপাখড়িবাড়ি ইউনিয়নে টাস্কফোর্সের অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ৪টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে পাথর উত্তোলনের চিত্র সামনে আসে। অভিযানকালে ৩টি লৌহদণ্ড, প্লেন সিটের তৈরি ১২টি লোহার ডালি ও ৬টি বেলচা জব্দ করা হয়। জব্দকৃত মালামালগুলো বার্ণিঘাট বিজিবি ক্যাম্পের (বিওপি) জিম্মায় রাখা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান,…
রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা বক্তব্য দেন। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর পাশাপাশি…

