Author: Md Ruhul Amin

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত শহীদ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ডিমলা উপজেলার বিজয় চত্বর থেকে ‘আপামর জুলাই ঐক্য সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন ছাত্র, যুব ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। কর্মসূচির শুরুতে শহীদ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পরিচালিত মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এবং গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত তিনটি মিনি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে মজুদ করা পেট্রোল ও অকটেন এবং ব্যবহৃত মিনি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়। জননিরাপত্তা ঝুঁকিতে ফেলায় মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় চারটি দোকানকে মোট ৬০…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করি, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৭ ডিসেম্বর) ১৬ দিনের কর্মসূচির আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ও পিভিএইচপি প্রকল্পের আয়োজনে খগাখড়িবাড়ী ইউনিয়নের ভোরের আলো শিশু সুরক্ষা কমিউনিটি হাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর শিশু সুরক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সভাটি সঞ্চালনা করেন পিভিএইচপি প্রকল্পের কমিউনিটি হাব অর্গানাইজার মোঃ মেজবাউল হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে গভীর শ্রদ্ধা, আবেগ আর ভবিষ্যৎ নির্মাণের দৃঢ় প্রত্যয়ে। সূর্যোদয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। শহরের বিজয় চত্বর থেকে উপজেলা চত্বর—সবখানে ছড়িয়ে পড়ে বিজয়ের উচ্ছ্বাস ও শহীদদের প্রতি নীরব শ্রদ্ধা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা ব্যারাজের উজানে মূল স্রোতধারা খননের প্রস্তুতি ঘিরে দফায় দফায় উত্তেজনা জমছে। কয়েকদিন আগে খননযন্ত্র ও প্রকল্প–সংশ্লিষ্ট সরঞ্জাম বুড়ি তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছাতেই কুটিরডাঙ্গা, রামডাঙ্গা ও আশপাশের পাঁচ মৌজার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ—এই খনন প্রকল্প বাস্তবায়িত হলে শত শত পরিবার উচ্ছেদের মুখে পড়বে, হারাবে বসতভিটা, আবাদি জমি ও জীবিকা। সেই আশঙ্কা থেকেই শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যার পর ডিমলা, ডোমার ও জলঢাকা এই তিন উপজেলার প্রায় সারে তিন হাজারেরও বেশি মানুষ বুড়ি তিস্তা ব্যারাজ সংলগ্ন উজান কুটিরডাঙ্গা এলাকায় এক বিশাল মশাল মিছিল বের করেন। কিশোর, নারী, বৃদ্ধ—সব বয়সের মানুষ এতে অংশ নেয়,…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন সহায়তায় নীলফামারীর ডিমলায় কৃষক পর্যায়ে বিনামূল্যে হাইব্রিড ও উফশি বোরো বীজ এবং সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না এর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ ন ম শিবলী সাদিক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,এসএপিপিও কর্মকর্তা,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির বলেন, “বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষক আজ প্রণোদনা সুবিধা ঘরে বসেই পাচ্ছে। বোরো আবাদ বৃদ্ধির…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় অনুষ্ঠিত ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী–২০২৫ এ অংশ নিতে গিয়ে আব্দুর রহিম, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর হাত ভেঙে যাওয়ার পর মানবিক উদ্যোগে তাকে দেখতে ছুটে গেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পুরীর একটি কার্যক্রম চলাকালে পড়ে গিয়ে আহত হয় ছাত্র আব্দুর রহিম। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে তার অবস্থার খোঁজ নিতে বুধবার সন্ধায় তার বাড়িতে উপস্থিত হন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, ডিমলা উপজেলা স্কাউট’র সেক্রেটারি ও কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আহত ছাত্রের পরিবার উপজেলা প্রশাসনের এমন মানবিক অবস্থানকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ডিমলায় আল আমিনকে প্রকাশ্যে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে। এ পরিস্থিতিতে আজ পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনার পর তারা জানায়, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও প্রধান আসামি গ্রেফতার সহ বেশ কিছু দাবি পুরোন হয়নি। শিক্ষার্থী প্রতিনিধি দল জানিয়েছে, প্রশাসনের প্রতিশ্রুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা করে আগামীকাল ২ ডিসেম্বর রাত ১০টায় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আলোচনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিরা বলেন, “আমরা আলোচনায় অগ্রগতি দেখেছি, তবে পুরোপুরি সন্তুষ্ট নই। দাবি পূরণের অগ্রগতি পর্যালোচনা করে আমরা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ডিমলায় শিক্ষার্থী আল আমিনকে হামলার ঘটনায় ৪ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামিকে গ্রেফতার না করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উদ্বেগ চরমে উঠেছে। গতকাল (৩০ ডিসেম্বর) “মার্চ টু ডিমলা থানা” মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান ঘটনাস্থলে এসে দ্রুত সব আসামিকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনো গ্রেফতার হয়েছে কেবল সহযোগী মো. রাব্বী ইসলাম। মূল অভিযুক্ত এখনো অধরা। ঘটনার পর থেকেই ডিমলা-জুড়ে টান টান উত্তেজনা। স্থানীয়রা বলছেন, আশ্বাস শুনে তারা ঘরে ফিরেছিলেন, কিন্তু ২৪ ঘণ্টা পরও প্রধান আসামির গ্রেফতার না হওয়ায় তাদের আশা রূপ নিয়েছে হতাশায়। এক ক্ষুব্ধ শিক্ষার্থী বলেন,“আমরা রাস্তায় দাঁড়িয়েছি ন্যায়বিচারের জন্য, কিন্তু প্রধান আসামি এখনো বাইরে। প্রশাসন…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের অপরাধে গতকাল রোববার (৩০ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর অধীনে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া পুকুর খনন, কৃষিজমি নষ্ট করা এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসবের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিতেই এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে অবৈধভাবে পাতা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার ও ধ্বংস করেছে ডিমলা উপজেলা প্রশাসন। সোমবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার জহিরের পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মামুন-অর-রশিদ–এর উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানার পুলিশ সদস্যরা নিরাপত্তা ও সহায়তায় অংশ নেন। অভিযান চলাকালে ক্যানেলের ভেতর থেকে উল্লেখযোগ্য পরিমাণ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যা মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। পরে এসব জাল বিনষ্ট করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার শুধু মৎস্যসম্পদ ধ্বংস করে না, প্রাকৃতিক পরিবেশের…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আমিনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় দুই দফা দাবির তাৎক্ষণিক বাস্তবায়ন ঘটেছে। অভিযুক্তদের সহযোগী মোঃ রাব্বি ইসলামকে ডিমলা থানা পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া, গুরুতর আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রশাসন ২০ হাজার টাকা নগদ সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় ছাত্ররা জানান, “আল আমিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার চিকিৎসা খরচ বহনের পদক্ষেপ প্রশাসনের জন্য প্রশংসনীয়। তবে, এখনও তিনটি গুরুত্বপূর্ণ দাবি প্রক্রিয়াধীন রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি।” অভিভাবক ও স্থানীয়রা জানিয়েছেন, “বাচ্চাদের নিরাপত্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রশাসনের দায়িত্ব। আশা করছি বাকি দাবিগুলোও দ্রুত বাস্তবায়ন হবে।”

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় শিক্ষার্থী আল আমিনকে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে ‘মার্চ টু ডিমলা থানা’ শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এসে তাৎক্ষণিক আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ইউএনও জানান, আহত আল আমিনের চিকিৎসার সমস্ত খরচ ডিমলা উপজেলা প্রশাসন বহন করবে। পাশাপাশি তিনি কঠোরভাবে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং তদন্তে কারও প্রতি কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে “ডিমলা উপজেলা পুলিশের তৎপরতায় ঘটনাটির সহযোগী হিসেবে অ’ভিযু’ক্ত মোঃ রাব্বী ইসলামকে গ্রে’ফ’তা’র করা হয়েছে। এ ঘটনায় কোনোভাবেই দোষীদের ছাড় না দেওয়ার…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় স্কুলশিক্ষার্থী আলামীনের ওপর সন্ত্রাসী হামলা ও প্রশাসনের ‘নীরব ভূমিকা’ ঘিরে বিক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। হামলাকারী নাসুম ও তার সহযোগিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারা আজ “মার্চ টু ডিমলা থানা” কর্মসূচি ঘোষণা করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দিনদুপুরে এক শিক্ষার্থীর ওপর হামলার মতো জঘন্য ঘটনায় পুলিশ এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এতে এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী তৎপরতার বিস্তার নিয়ে বাড়ছে উদ্বেগ। আলামীনের উপর সন্ত্রাসী হামলা ও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের পাঁচ দফা দাবি ১. আসামীকে  দ্রুত গ্রেফতার করতে হবে। ২.আসামীকে পালাতে সহযোগিতাকারীদের আসামীভুক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ৩. আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আমিনের ওপর সংঘবদ্ধ হামলার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর এবং জেলা সেক্রেটারি রেজাউল করিম এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ২৭ নভেম্বর বিকেলে ‘জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের’ সামনে আল আমিনের ওপর একদল বখাটে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আল…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে তুচ্ছ এক বেঞ্চ বিষয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় শিক্ষার্থী নাসিম হোসেনের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গুরুতর আহত শিক্ষার্থী আল আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুপথযাত্রী অবস্থায় চিকিৎসাধীন। শনিবার (২৯ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা শেষে নাসিমের ছাত্রত্ব সাময়িক বাতিল করে অফিসিয়াল আদেশ জারি করে। দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়—ঘটনা তদন্তে নাসিমের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রতিষ্ঠানের অনুপস্থিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে। এদিকে আহত আল আমিনের…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল-আমীনকে ক্লাসরুমে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারাদেশের শিক্ষাঙ্গনে। শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ডিমলা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহত শিক্ষার্থী আল-আমীন (১৬) ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের বাসিন্দা। প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের এক প্রাক্তন শিক্ষার্থী হঠাৎ ক্লাসরুমে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। সমাবেশে অংশ নেন সংগঠনটির জেলা সভাপতি উদার, সাধারণ সম্পাদক মোঃ রাকিব, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মোরসালিন ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আজিনুর রহমানসহ বিভিন্ন নেতা-কর্মী। বক্তারা বলেন…

Read More

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) তিস্তা নদীবিধৌত নীলফামারীর ডিমলায় বন্যার সময় জীবনরক্ষায় ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া দুইটি আধুনিক রেসকিউ বোট বছরের পর বছর অবহেলায় পড়ে থেকে এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোটি টাকার এসব নৌযান ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও তাদের রক্ষণাবেক্ষণ ও মেরামতে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। ফলে বর্ষা মৌসুমে বন্যাপ্রবণ এলাকার হাজারো মানুষের জরুরি উদ্ধারকাজ ঝুঁকির মুখে পড়ছে। বরাদ্দ ছিল আধুনিক বোট—অবস্থা এখন ব্যবহার অযোগ্য ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘নৌযান উদ্ধার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রকল্প’ এর আওতায় ডিমলায় বরাদ্দ দেওয়া হয় ‘নীলসাগর-১’ ও ‘নীলসাগর-২’ নামে দুটি রেসকিউ বোট। প্রতিটির দাম এক কোটি টাকার…

Read More

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটার পর খগাখরিবাড়ী মিনি স্টেডিয়াম মাঠে হাজারো দর্শকের করতালি, বাঁশির শব্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। উদ্বোধনী খেলায় ডিমলা ফুটবল একাদশ ২–০ গোলে খগাখরিবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচে ডিমলার ১০ নম্বর জার্সিধারী রিমস এক চমৎকার গোল করেন, অপরদিকে খেলার শেষ মুহূর্তে খগাখরিবাড়ীর গোলরক্ষক সাকিবের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রিমস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ফাঁকা রাখা নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন এবং জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে রাশেদুজ্জামান রাশেদ বলেন,“দলের নির্দেশনা অনুযায়ী ১৩ নভেম্বরের মধ্যে আবেদন…

Read More