Author: Md Ruhul Amin

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে অবৈধভাবে পাতা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার ও ধ্বংস করেছে ডিমলা উপজেলা প্রশাসন। সোমবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার জহিরের পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মামুন-অর-রশিদ–এর উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানার পুলিশ সদস্যরা নিরাপত্তা ও সহায়তায় অংশ নেন। অভিযান চলাকালে ক্যানেলের ভেতর থেকে উল্লেখযোগ্য পরিমাণ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যা মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। পরে এসব জাল বিনষ্ট করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার শুধু মৎস্যসম্পদ ধ্বংস করে না, প্রাকৃতিক পরিবেশের…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আমিনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় দুই দফা দাবির তাৎক্ষণিক বাস্তবায়ন ঘটেছে। অভিযুক্তদের সহযোগী মোঃ রাব্বি ইসলামকে ডিমলা থানা পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া, গুরুতর আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রশাসন ২০ হাজার টাকা নগদ সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় ছাত্ররা জানান, “আল আমিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার চিকিৎসা খরচ বহনের পদক্ষেপ প্রশাসনের জন্য প্রশংসনীয়। তবে, এখনও তিনটি গুরুত্বপূর্ণ দাবি প্রক্রিয়াধীন রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি।” অভিভাবক ও স্থানীয়রা জানিয়েছেন, “বাচ্চাদের নিরাপত্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রশাসনের দায়িত্ব। আশা করছি বাকি দাবিগুলোও দ্রুত বাস্তবায়ন হবে।”

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় শিক্ষার্থী আল আমিনকে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে ‘মার্চ টু ডিমলা থানা’ শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এসে তাৎক্ষণিক আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ইউএনও জানান, আহত আল আমিনের চিকিৎসার সমস্ত খরচ ডিমলা উপজেলা প্রশাসন বহন করবে। পাশাপাশি তিনি কঠোরভাবে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং তদন্তে কারও প্রতি কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে “ডিমলা উপজেলা পুলিশের তৎপরতায় ঘটনাটির সহযোগী হিসেবে অ’ভিযু’ক্ত মোঃ রাব্বী ইসলামকে গ্রে’ফ’তা’র করা হয়েছে। এ ঘটনায় কোনোভাবেই দোষীদের ছাড় না দেওয়ার…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় স্কুলশিক্ষার্থী আলামীনের ওপর সন্ত্রাসী হামলা ও প্রশাসনের ‘নীরব ভূমিকা’ ঘিরে বিক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। হামলাকারী নাসুম ও তার সহযোগিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারা আজ “মার্চ টু ডিমলা থানা” কর্মসূচি ঘোষণা করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দিনদুপুরে এক শিক্ষার্থীর ওপর হামলার মতো জঘন্য ঘটনায় পুলিশ এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এতে এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী তৎপরতার বিস্তার নিয়ে বাড়ছে উদ্বেগ। আলামীনের উপর সন্ত্রাসী হামলা ও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের পাঁচ দফা দাবি ১. আসামীকে  দ্রুত গ্রেফতার করতে হবে। ২.আসামীকে পালাতে সহযোগিতাকারীদের আসামীভুক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ৩. আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আমিনের ওপর সংঘবদ্ধ হামলার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর এবং জেলা সেক্রেটারি রেজাউল করিম এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ২৭ নভেম্বর বিকেলে ‘জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের’ সামনে আল আমিনের ওপর একদল বখাটে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আল…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে তুচ্ছ এক বেঞ্চ বিষয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় শিক্ষার্থী নাসিম হোসেনের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গুরুতর আহত শিক্ষার্থী আল আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুপথযাত্রী অবস্থায় চিকিৎসাধীন। শনিবার (২৯ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা শেষে নাসিমের ছাত্রত্ব সাময়িক বাতিল করে অফিসিয়াল আদেশ জারি করে। দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়—ঘটনা তদন্তে নাসিমের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রতিষ্ঠানের অনুপস্থিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে। এদিকে আহত আল আমিনের…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল-আমীনকে ক্লাসরুমে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারাদেশের শিক্ষাঙ্গনে। শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ডিমলা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহত শিক্ষার্থী আল-আমীন (১৬) ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের বাসিন্দা। প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের এক প্রাক্তন শিক্ষার্থী হঠাৎ ক্লাসরুমে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। সমাবেশে অংশ নেন সংগঠনটির জেলা সভাপতি উদার, সাধারণ সম্পাদক মোঃ রাকিব, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মোরসালিন ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আজিনুর রহমানসহ বিভিন্ন নেতা-কর্মী। বক্তারা বলেন…

Read More

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) তিস্তা নদীবিধৌত নীলফামারীর ডিমলায় বন্যার সময় জীবনরক্ষায় ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া দুইটি আধুনিক রেসকিউ বোট বছরের পর বছর অবহেলায় পড়ে থেকে এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোটি টাকার এসব নৌযান ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও তাদের রক্ষণাবেক্ষণ ও মেরামতে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। ফলে বর্ষা মৌসুমে বন্যাপ্রবণ এলাকার হাজারো মানুষের জরুরি উদ্ধারকাজ ঝুঁকির মুখে পড়ছে। বরাদ্দ ছিল আধুনিক বোট—অবস্থা এখন ব্যবহার অযোগ্য ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘নৌযান উদ্ধার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রকল্প’ এর আওতায় ডিমলায় বরাদ্দ দেওয়া হয় ‘নীলসাগর-১’ ও ‘নীলসাগর-২’ নামে দুটি রেসকিউ বোট। প্রতিটির দাম এক কোটি টাকার…

Read More

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটার পর খগাখরিবাড়ী মিনি স্টেডিয়াম মাঠে হাজারো দর্শকের করতালি, বাঁশির শব্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। উদ্বোধনী খেলায় ডিমলা ফুটবল একাদশ ২–০ গোলে খগাখরিবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচে ডিমলার ১০ নম্বর জার্সিধারী রিমস এক চমৎকার গোল করেন, অপরদিকে খেলার শেষ মুহূর্তে খগাখরিবাড়ীর গোলরক্ষক সাকিবের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রিমস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ফাঁকা রাখা নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন এবং জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে রাশেদুজ্জামান রাশেদ বলেন,“দলের নির্দেশনা অনুযায়ী ১৩ নভেম্বরের মধ্যে আবেদন…

Read More

রুহুল আমিন,ডিমলা,(নীলফামারী) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক কাজে সক্রিয়। সমাজসেবা, শিক্ষা সহায়তা ও যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন সক্রিয় জুলাই যোদ্ধা, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাশেদুজ্জামান রাশেদ বলেন,“রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার জায়গা। আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই। ডোমার ও ডিমলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়াই…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস, রংপুর অঞ্চল, রংপুরের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে কৃষকদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ বালাইনাশক ব্যবহার এবং রবি মৌসুমের চাষাবাদে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বুধবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত কর্মশালায় উপপরিচালক মো. মনজুর রহমান, উপপরিচালক (ডিএই), নীলফামারীর নেতৃত্বে বালাইনাশক স্প্রে–ম্যানদের মধ্যে হ্যান্ড গ্লোভস, মাস্ক ও সচেতনতা–মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে কৃষকদের নিয়ে আলোচনা সভা ও নমুনা শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এম রাশেদুল আলম, প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, অতিরিক্ত…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ ২১ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ করেছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিসি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন, সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতন ও হত্যার দ্রুত বিচার, গণমাধ্যম কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় গঠন এবং দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের বিবেক হিসেবে কাজ করেন। অথচ নিজেরাই অনিশ্চিত জীবনের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক মাসের পর মাস কোনো বেতন বা সুযোগ-সুবিধা ছাড়াই কাজ করছেন,…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য খাতুন (৫৫) এবং তার নাতনী মোছা. সামিয়া আক্তার (বয়স ১৪ দিন)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুর্য খাতুন তার নবজাতক নাতনীকে টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নবজাতক সামিয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর দুই তীরে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় নদীর তীরবর্তী ১১টি স্থানে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আন্দোলনের সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাই সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী। প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মেগা প্রকল্পের কাজ…

Read More

নিজস্ব প্রতিবেদক নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ইউএনও’র সৌজন্যে দুইটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দৈনিক জনবাণীর ডিমলা উপজেলা প্রতিনিধি রুহুল আমিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.ইমরানুজ্জামান কে শিশু ওয়ার্ডে ফ্যানের অভাবের কথা উল্লেখ করে একটি বার্তা পাঠান। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ইউএনও পদক্ষেপ নেন এবং পরবর্তী মঙ্গলবার(১৪ অক্টোবর) হাসপাতালের শিশু ওয়ার্ডে দুইটি সিলিং ফ্যান প্রদান করেন। এতে শিশু রোগীদের স্বজন ও এলাকাবাসী ইউএনও’র এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, “শিশু ওয়ার্ডে আগে গরমে থাকা কষ্টকর ছিল, এখন ফ্যান বসানোর ফলে স্বস্তি মিলবে।” হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউএনও’র সহায়তায় এখন শিশু ওয়ার্ডে…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ”সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে এ দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল উদ্দেশ্য। বাংলাদেশের মতো অন্যান্য দেশও এ দিবসকে গুরুত্বের সঙ্গে পালন করে। ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গত দুই দশকে দেশে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠী। বিশেষজ্ঞরা বলেন, বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পূর্বাভাস ও প্রস্তুতির কারণে অনেকাংশে কমানো গেলেও বর্তমানে ভূমিকম্প,…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার অবলম্বন তিস্তা নদী আজ মৃত্যুশয্যায়। এই ভয়াবহ সংকট নিরসনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারীর সীমান্ত উপজেলা ডিমলায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে এবং “জাগো বাহে তিস্তা বাঁচাও” আন্দোলন কমিটি’র আহ্বানে ডিমলা উপজেলা বিএনপির কার্যালয় থেকে গণসমাবেশটি শুরু হয়। মুহূর্তেই তা জনস্রোতে পরিণত হয়। কৃষক থেকে শিক্ষক, শিক্ষার্থী থেকে শ্রমজীবী- সব শ্রেণি-পেশার শত শত মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন এই কর্মসূচিতে। উপজেলার প্রধান সড়কজুড়ে একটাই ধ্বনি শোনা যাচ্ছিল- “তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে”, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই”, “ভাঙন রুখো, নদী খনন করো”। গণসমাবেশে বক্তারা ক্ষোভের…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ভারতীয় সীমান্তসংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলায় প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। নদীর পানি হঠাৎ বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেলে আশপাশের জনপদে দেখা দেয় মহাবিপর্যয়ের আশঙ্কা। ঠিক এমন সংকট মুহূর্তে, রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দ্রুত মাঠে নামে। উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ বিওপি ক্যাম্পসংলগ্ন তিস্তা বাঁধের একটি অংশ ভাঙনের মুখে পড়লে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীনের নির্দেশে শুরু হয় জরুরি বাঁধ রক্ষার অভিযান। বিজিবির জওয়ানরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কোমর-সমান স্রোতের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে বালুভর্তি জিও ব্যাগ ও বালির বস্তা ফেলে বাঁধের দুর্বল অংশে মেরামতের কাজ শুরু…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। গত শুক্রবার বিকেলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের ফলস্বরূপ ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপি টহল দল সীমান্ত পিলার ৭৮০/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাণিনগর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ভারতের অভ্যন্তর থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে…

Read More