Author: Md Ruhul Amin

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিট থেকে টেপাখড়িবাড়ি ও খালিশাচাপানি ইউনিয়নে ব্যাপক টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে টেপাখড়িবাড়ি ইউনিয়নে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা ও ৬টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। একই সময়ে খালিশাচাপানি ইউনিয়নে ৫টি শক্তিশালী সিক্স-সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় Border Guard Bangladesh (বিজিবি)–এর ৬২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশ–এর একটি…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) পূর্ব ঘোষণা অনুযায়ী নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। সোমবার(১৬ ফেব্রুয়ারী)সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপিরা ট্যাক্স-ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।” তিনি দৈনিক জনবাণীকে বলেন, জনগণের প্রত্যাশা ও অঙ্গীকার রক্ষায় ব্যক্তিগত সুবিধা পরিহার করে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর অগ্রাধিকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করেন তিনি। এদিকে তাঁর এ ঘোষণাকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। অনেকে মন্তব্যে এটিকে স্বচ্ছতা ও জনমুখী রাজনীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ফলাফল ঘোষণা করেন। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টি কেন্দ্রের ভোট গণনায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট। নীলফামারী-২ (সদর) আসনে ১৩৪টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ডিমলা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ডিমলা এবং পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ মহড়ায় অংশগ্রহণ করে। মহড়া পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ডিমলা উপজেলায় কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) মাঘের শুরুতেই নীলফামারীর ডিমলার গ্রামবাংলা যেন হলুদ রঙের এক জীবন্ত ক্যানভাস। বিস্তীর্ণ সরিষাখেত বিকেলের নরম আলোয় এমন মোহনীয় হয়ে উঠছে যে, সড়ক দিয়ে চলাচল করা মানুষ ও যানবাহন অনিচ্ছায় থেমে যাচ্ছে। চোখজুড়ানো এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও দূরদূরান্তের দর্শনার্থীরা। উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যানপাড়া (বাঘেরপুল) এলাকায় প্রায় ২০০ বিঘা জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের মতে, খরচ ও শ্রম কম হওয়ায় সরিষা এখন বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ ভরসা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের সম্ভাবনাও ভালো। তবে টানা শৈত্যপ্রবাহে কিছু ফুল ঝরে পড়েছে, তার ওপর দর্শনার্থীদের অনিয়ন্ত্রিত চলাচলে ফসল ক্ষতির আশঙ্কা বাড়ছে। এলাকাটির পাশ দিয়ে তিস্তা নদীর প্রধান খাল…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক সেনা সদস্যকে আটকের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মতিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক সেনা সদস্যের নাম মো. আলী হোসেন (১৯)। তিনি ডিমলা উপজেলার টেপাখরিবাড়ী ইউনিয়নের দক্ষিণ খরিবাড়ী এলাকার তেলিবাজার গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাভার ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী কিশোরী মতিরবাজার এলাকার এক ব্যক্তির (ছদ্মনাম জয়নাল মিয়া) উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন থেকে চার বছর ধরে আলী হোসেনের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে—এমন অভিযোগ ওঠে। সেনাবাহিনীতে…

Read More

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার বিশ্ব জাকের মঞ্জিলের মহামহিম প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ শুরু হয়েছে। সাম্য, শান্তি ও ঐক্যের মহান বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে এই উরস শরিফ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার জুমার নামাজের বিশাল জামাত শেষে পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উরস শরিফের কার্যক্রম শুরু হয়। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী এই বিশ্ব উরস শরিফ ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরস শরিফের পরিসমাপ্তি ঘটবে।…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) উপজেলার নটাবাড়ী এলাকায় নদী থেকে বেআইনিভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাউতারা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গোলাম রাব্বানী (পিতা: রোস্তম আলী), ঠিকানা: নটাবাড়ী—নামক এক বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়। জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারি খাস জমি দখল ও খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডিমলার নির্দেশনায় শনিবার (০৩ জানুয়ারি) নাউতারা ইউনিয়ন পরিষদের পাশের মাঠ সংলগ্ন খালের ওপর স্থায়ী অবকাঠামো নির্মাণের সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পরিদর্শন করে খালের ওপর সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মাণরত অবস্থায় একটি স্থাপনা চিহ্নিত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনাটি অপসারণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তার সার্বিক অবস্থা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ডিমলা উপজেলার নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কাকড়া বাজার, নটাবাড়ি ও শালহাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালুভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম এবং গ্রাম পুলিশ অভিযান বাস্তবায়নে সহযোগিতা করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসন ডিমলা জানিয়েছে,…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ডিমলা উপজেলায় গভীর রাতে ডিজে পার্টির বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি এলাকার সাধারণ মানুষ। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত চলতে থাকা উচ্চ শব্দের কারণে ঘুম হারাচ্ছে শিশু ও বয়স্করা, চরম দুর্ভোগে পড়েছেন অসুস্থ রোগীরাও। স্থানীয়দের অভিযোগ, শব্দ সন্ত্রাস বন্ধে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করা হলেও সময়মতো পুলিশের কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। ফলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। এ বিষয়ে সাংবাদিক জামান মৃধা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে সাধারণ মানুষের ক্ষোভের চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। পোস্টে একাধিক কমেন্টে ৯৯৯ সেবার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন নাগরিকরা। একজন মন্তব্যকারী লেখেন,…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে নীলফামারীর ডিমলায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতেই একটি আনসার ক্যাম্পে ভয়াবহ, পরিকল্পিত ও সংগঠিত হামলার ঘটনা ঘটেছে। বুড়ি তিস্তা নদী পুনর্খনন প্রকল্পকে কেন্দ্র করে সংঘটিত এই তাণ্ডবে রাষ্ট্রীয় বাহিনীর ব্যবহৃত ১০ রাউন্ড শর্টগানের গুলি ছিনতাই, আনসার ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়। ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সরকারি ও প্রকল্প সংশ্লিষ্ট সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিমলা উপজেলার বুড়ি তিস্তা নদী সংলগ্ন আনসার ক্যাম্প ও নদী খনন প্রকল্প এলাকায় এই সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) বাংলাদেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব ডিমলা উপজেলা কমিটি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। প্রেসক্লাব ডিমলার সভাপতি সবুজ ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল পারভেজ বলেন, “বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর আসবে না। তিনি সবসময় দেশের কল্যাণ এবং মানুষের জন্য কাজ করেছেন। আজ আমরা একজন আপোষহীন নক্ষত্রকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।” বিএনপি…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে আসন সমঝোতা ও নির্বাচনী জোটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য মোঃ সাইদুজ্জামান বাবু। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এনসিপির কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে কাজ করে আসছেন। ফ্যাসিবাদের কবর রচনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সংসদ নির্বাচনের মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তিনি এনসিপির মনোনয়ন ফর্ম ক্রয় করেছিলেন বলেও জানান। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে বিশেষ করে শহীদ শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ড, বিচারিক…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির সঙ্গে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা রাজনৈতিক কর্মী মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ ফকির। রবিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ফেসবুকে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ ফকির উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে গেছেন। ২০২৪ সালের গণআন্দোলনেও তিনি ঘাতক হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে সম্মুখ সারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানান। তিনি আরও লেখেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি দীর্ঘ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় নিজের নফস ও লোভের বিরুদ্ধে সবসময়…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি দিতে নীলফামারীর ডিমলা উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টুনিরহাট, খগারহাটসহ বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, ডিমলার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে শীতার্ত মানুষের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। গভীর রাতে সরাসরি প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে কম্বল বিতরণ করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “তীব্র শীতে কোনো মানুষ যেন কষ্টে না থাকে—এটাই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় ও শীতার্ত…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ও তরুণ রাজনীতিক মো. রাশেদ ইসলাম নির্বাচনী এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এ সময় আয়োজক কমিটি ও স্থানীয় ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদ ইসলাম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই একটি…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে দলীয় মনোনয়নের দাবিতে আজ রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ডোমার–ডিমলাবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ডোমার–ডিমলা আসনে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। সে কারণেই আসন্ন রাজনৈতিক বাস্তবতায় তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জোরালোভাবে উঠেছে। নেতাকর্মীরা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে বরাদ্দ দেওয়ার দাবিতে ডিমলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ ডিসেম্বর) বিকেলে ডিমলা উপজেলা সদরে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “২, ৩ মানি না—১ ছাড়া বুঝি না”, “তুহিন ভাই এগিয়ে চলো,ডোমার-ডিমলা তোমারই” ইত্যাদি শ্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের আত্মত্যাগী সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তবে তৃণমূলের প্রত্যাশা ও জনমতের প্রতিফলন ঘটিয়ে নীলফামারী-১ আসনে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার নাওতারা ইউনিয়নের নাউতারা নদী ও গয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীতে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে হাছিনুর রহমান(৩৩) নামে একজনকে অর্থদণ্ড প্রদান এবং বিপুল পরিমাণ বালু ও যানবাহন জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাওতারা ইউনিয়নের নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করায় এক ব্যক্তিকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা…

Read More