Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    হট টপিক

    কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ৬, ২০২৬

    ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন

    সেপ্টেম্বর ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    • গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা​
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Uncategorized

    ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান

    Md Ruhul AminBy Md Ruhul Aminসেপ্টেম্বর ১০, ২০২৬No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

    নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও তাঁর সন্ধান মেলেনি।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সমন্বয়ে নদীতে উদ্ধার অভিযান চালানো হলেও আরমানের কোনো খোঁজ পাওয়া যায়নি।

    নিখোঁজ আরমান ইসলাম উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের হালিমের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আরমানসহ কয়েকজন তিস্তা নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও আরমান পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

    পরে রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেয়। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিস্তা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও আরমানের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল থেকেও আবার উদ্ধার অভিযান শুরু করা হয়।

    ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। নদীতে স্রোত থাকায় নিখোঁজ যুবক স্রোতের সঙ্গে দূরে কোথাও ভেসে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

    ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নূর মোহাম্মদ বলেন, “বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।”

    এদিকে আরমান নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তিস্তা নদীর পাড়ে স্বজন ও স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। দীর্ঘ সময়েও সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজনেরা দ্রুত আরমানকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

    ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজ যুবকের সন্ধানে নদীর সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Md Ruhul Amin

    Related Posts

    খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    সেপ্টেম্বর ৪, ২০২৬

    জন্মাষ্টমীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ: নেত্রকোনায় মতবিনিময় সভায় এসপি

    আগস্ট ৩১, ২০২৬

    বারহাট্টায় পারিবারিক দ্বন্ধে হাতাহাতির পর ঢলে পড়া যুবকের মৃত্যু

    আগস্ট ২৭, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    সারা বাংলা

    কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Advertisement
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.