জাহিদুল ইসলাম ডিমলা:
নীলফামারীতে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে এসআরবি-১৩। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আটক এর লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে।
নীলফামারীর সদর থানা এলাকা থেকে রাজশাহী মহানগরীর মতিহার থানার চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. হাজারুল ইসলাম (৪২) কে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। আটককৃত হাজারুল নীলফামারী জেলার ডিমলা থানাধীন মধ্য ছাতনাই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ নভেম্বর-২০২৬’ তারিখ রাত ০১.১৫ ঘটিকার সময় নীলফামারী জেলার সদর থানাধীন আরাজী কোকাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগর দায়রা মামলা নং-৩০৪/২৩ (মতিহার), এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারা মূলে চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১২,৮০,০০০/- (বার লক্ষ আশি হাজার) টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি মো. হাজারুল ইসলামকে আটক করে।
আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


