- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি
Author: Niloy Roy
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতদের মাঝে সম্মাননা প্রদান শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘গুপ্ত রাজনীতি’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের রাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এর সাথে জড়িত, জনগণের ভাগ্য পরিবর্তনে তাদের কোনো কর্মসূচি নেই; বরং তারা কেবল ক্ষমতা দখলের রাজনীতিতেই লিপ্ত। তারেক রহমান বলেন, ‘সরকারের…
দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার নেফ্রোলজি ইউনিট ও ডায়ালাইসিস সেন্টারের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ২২০টি পদ সৃজন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে এসব পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। সৃজিত পদের মধ্যে রয়েছে সিনিয়র স্টাফ নার্স এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস)। সিনিয়র স্টাফ নার্স পদ গ্রেড-১০-এ ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা…
অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে কোনো ঘাটতি হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। চাহিদা অনুযায়ী আগামী দুই মাসে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০ কার্গো এবং নভেম্বরে ৯ কার্গো এলএনজি দেশে আসবে। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বাসসকে বলেন, অক্টোবর ও নভেম্বর মাসে এলএনজিবাহী কার্গো নিয়ে কোনো সমস্যা নেই। চাহিদা অনুযায়ী মোট ১৯ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। ফলে এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাস নিয়েও কোনো সমস্যা হবে না। তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে প্রতি মাসে পরবর্তী তিন মাসের জন্য…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল। পরিদর্শনকালে প্রতিনিধিদল গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গত সোমবার প্রতিনিধিদল গুগলের সদর দপ্তর পরিদর্শন করে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান…
পুঁজিবাজারকে গতিশীল করতে মানসম্পন্ন ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে দ্রুত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। তিনি বলেন, আইপিও প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও ব্যয়সাশ্রয়ী করা গেলে পুঁজিবাজারে নতুন কোম্পানি ও বিনিয়োগের সুযোগ বাড়বে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর সঙ্গে আলাপকালে আইপিও প্রক্রিয়া সহজ করার বিষয়ে তিনি এসব পরামর্শ দেন। রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী বলেন, আইপিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো জরুরি। কারণ, প্রক্রিয়া দীর্ঘায়িত হলে উদ্যোক্তারা পুঁজিবাজারের পরিবর্তে ব্যাংকঋণসহ বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহে আগ্রহী হন। তার মতে, আইপিও…
উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সরকারের তৎপরতার অংশ হিসেবে এ মহাপরিকল্পনার মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া তিস্তা-সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার পূরণে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে বর্তমান সরকার। মহাপরিকল্পনার মূল কাজ শুরুর আগে প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা নিরূপণের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রায় ২৩ কোটি টাকার একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এই উদ্যোগ অনুমোদন পেলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বমানের পরামর্শক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইয়াবা সেবন ও বহনের অপরাধে বাবু বাসফর নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুলাউড়া উপজেলার রেল কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। অভিযানে প্রসিকিউটর হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। অভিযান সূত্রের বরাতে জানা যায়, রেল কলোনি এলাকায় অভিযান চলাকালে বাবু বাসফরকে ইয়াবা সেবন ও বহনের অপরাধে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর…
যশোর প্রতিনিধিঃ জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি প্রত্যাহার, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ, যশোর। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সদস্য আব্দুল…
আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক নিক রিজাল কামিল বলেছেন, বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস পেমেন্টের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার টেলিকম ও প্রযুক্তি গ্রুপ আজিয়াটা বারহাদ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি ও টাওয়ার কোম্পানি ইডটকোর মূল প্রতিষ্ঠান। ইডটকো দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াজুড়ে প্রায় ৫৪ হাজার টাওয়ারের মালিক ও সেগুলোর ব্যবস্থাপনা করে। গ্রুপটি বলছে, তাদের পোর্টফোলিও ১৯ কোটিরও বেশি গ্রাহককে সেবা দেয়। বাসস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রিজাল কামিল বলেন, দেশের অর্থনীতিকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে ডিজিটাল ব্যাংকের অনেক ইতিবাচক ভূমিকা রয়েছে। বিশ্বের বিভিন্ন অর্থনীতি ক্যাশলেস হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখনো ব্যাপকভাবে নগদ অর্থ ব্যবহার করা…
দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিসেবা সহজ করতে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে কর নীতি, বিনিয়োগ পরিকল্পনা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিডার হলে আয়োজিত ‘বাংলাদেশ-সিলিকন ভ্যালি প্রযুক্তি সংলাপ’-এর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান। ‘বাংলাদেশের ভবিষ্যতের…
শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তাদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুন্নবীর ডনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মীর শাহে আলম বলেন, ‘আবু সাঈদ আমাদের অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগ তরুণদের মধ্যে, সমাজের মধ্যে এবং ছাত্র-জনতার মধ্যে একটি আন্দোলনকে প্রজ্বালিত করেছিল। সেই আন্দোলনে সারা দেশের লাখো মানুষ রাজপথে…
শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তাদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুন্নবীর ডনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মীর শাহে আলম বলেন, ‘আবু সাঈদ আমাদের অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগ তরুণদের মধ্যে, সমাজের মধ্যে এবং ছাত্র-জনতার মধ্যে একটি আন্দোলনকে প্রজ্বালিত করেছিল। সেই আন্দোলনে সারা দেশের লাখো মানুষ রাজপথে…
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপিতে অন্তর্ভুক্ত পরামর্শক ব্যয় পর্যালোচনা করে তা উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন— প্রকল্পের মেয়াদ যৌক্তিক কারণ ছাড়া বাড়ানো যাবে না। যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সংলাপের মাধ্যমেই বিদ্যমান চ্যালেঞ্জগুলো সমাধান করা সম্ভব এবং এই সফরের জন্য উভয় পক্ষের মধ্যে পারস্পরিক অনুকূল পরিবেশের প্রয়োজন রয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, আমি অত্যন্ত আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা ইতিবাচক ফল পাবো। তিনি আরও বলেন, চ্যালেঞ্জ অবশ্যই আছে, তবে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে কাটিয়ে উঠব। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই আমরা নয়াদিল্লী সফরে যাবো। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয়…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অবকাঠামো, বাণিজ্য-বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে জাপানের সম্রাট নারুহিতোর একটি অভিনন্দনবার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। অভিনন্দনবার্তায় সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সুখ ও সফলতা কামনা করেন সম্রাট নারুহিতো। এই বার্তার জন্য সম্রাটকে আন্তরিক ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম…
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে একথা জানিয়েছেন। বিকাল ৩টা নাগাদ প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের মহাসচিবসহ শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে…
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এবার ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবর মাসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, “আমরা ১০টি এয়ারবাস কিনছি। ইনশাআল্লাহ অক্টোবরেই চুক্তি হয়ে যাবে।সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, এর আগে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। তার আগে আরও ১৪টি বোয়িং কেনার চুক্তি হয়েছিল। সব মিলিয়ে বোয়িংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি।এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “অনেকের প্রশ্ন…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় গোল কাঠ ও বিপুল পরিমাণ চুইঝাল জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার দিকে ৫১ বিজিবির অধীন কালিগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে প্রায় ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় গোল কাঠ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০ সিএফটি ভারতীয় গোল কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০…
ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির তৃতীয় কোয়ার্টারের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৬) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি তো করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, নাটাব সভাপতি তানভীর আহমেদ হীরা সহ আরো অনেকে। এ সময় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি, ধূমপান ও তামাকজাত দ্রব্য গ্রহণের ক্ষতিকারক দিক…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামের এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাদুল্লাপুর উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত। ইউএনও জানান, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত বিক্রেতা অসুস্থ গরু জবাইয়ের কথা স্বীকার করেন। পরবর্তীতে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.…

