তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ৭ই সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের সমন্বয়ে সদর উপজেলাধীন চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে দণ্ডপ্রাপ্তরা হলেন,মো. আলিম মিয়া (২২), পিতা- মো. মসুদ মিয়া, মাতা-রায়না বেগম, সাং-শাহ বন্দর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার। মো. জাহিদ হাসান (২৪), পিতা- মো. জাহাঙ্গীর আলম, স্থায়ী…
Author: Niloy Roy
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ পৌর শাখার উদ্যোগে উপজেলার ডাকবাংলা চত্বরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ পৌর শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেন, জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি…
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ (Environment Awareness & Carrier in Research)শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এই সেমিনারের বিষয় দুইটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে যাকিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। আমরাও এই পরিবেশের একটা অংশ। তবে এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। পরিবেশ রক্ষায় আমাদের সকলকেই…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজার এলাকায় চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে আসা কার্তিক মনি ঋষি (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে উদ্ধার করা তিন বোতল চোলাই মদ ধ্বংস করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত কার্তিক মনি ঋষি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর গ্রামের ঝোপালের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চোলাই…
জাহিদুল ইসলাম ডিমলা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নীলফামারী জেলার ডিমলা উপজেলা কমিটি পুনর্গঠনকে ঘিরে তৃণমূল কর্মীরা বারবার কারানির্যাতিত জনপ্রিয় ছাত্রনেতা ও ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চায় হালিমুল হোসেন রাসেলকে। বারবার কারানির্যাতিত জনপ্রিয় এই ছাত্রনেতা হালিমুল হোসেন রাসেলকে সভাপতি হিসাবে দেখতে চেয়ে তৃনমুল কর্মীরা এমন মন্তব্য করে ফেসবুকে আবেগঘন পোস্ট করছেন। সংগঠনটির রাজনীতিতে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে একাধিক নাম ডিমলা উপজেলায় আলোচনায় এলেও তৃণমূলের কর্মীরা তাকেই শীর্ষ নেতৃত্বে বা সভাপতি হিসেবে দেখতে চান তৎকালীন সময়ে সদস্য সচিব হিসাবে দায়িত্ব নিয়ে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে এই ছাত্রনেতা তৃণমূলের একটি বড় অংশ ত্যাগী ও কর্মীবান্ধব হিসাবে নেতৃত্বে দিয়েছেন এবং নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের…
মনিরুজ্জামান খান, গাইবান্ধা: চেতনায় নারী বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এবং ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। গাইবান্ধা জেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন:মৌসুমী আক্তার সুইটি — সহ-সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলা মহিলা দল ও সভাপতি, সাঘাটা থানা…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গিয়ে হেনেস্তা, মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন মোঃ আব্দুল মমিন শেখ (৩০) নামের এক যুবক। গত ২৭ আগস্ট সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করেন। এজাহার সূত্রে জানা যায়,পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের অধিবাসী মমিন শেখ, এসিল্যান্ডের ড্রাইভারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার অভিযোগ জানাতে ইউএনও কার্যালয়ে যান। সেখানে পৌঁছামাত্র এসিল্যান্ডের ড্রাইভার আব্দুল ওয়াদুদ (৪৫) ও সাইদুর রহমান (৫৫)-এর নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাঁকে প্রশাসনিক ভবনে প্রবেশে বাধা দেয় ও হেনেস্তা করেন। ও অভিযুক্তরা তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা…
জাহিদুল ইসলাম ডিমলা: মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে মঙ্গলবার উপজেলায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির কেন্দ্রীয় নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা কৃষি…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে এক প্রতিবন্ধী চালককে বিষাক্ত জুস খাইয়ে তার জীবিকার একমাত্র সম্বল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী চালকের নাম মানিক মিয়া (৪০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনেশ্বর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে মানিক মিয়া জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হন। সকাল ৯টার দিকে শহরের দাস বেকারির মোড়ে পৌঁছালে এক অজ্ঞাতনামা ব্যক্তি ধর্মপুর জুটমিলে যাওয়া-আসার কথা বলে ৪০০ টাকায় অটোরিকশাটি ভাড়া করে। দিনভর শহরের বিভিন্ন স্থানে ঘোরার পর দুপুর আনুমানিক ১২টার দিকে চালক মানিক মিয়াকে সুন্দরগঞ্জ পূর্বপার্কের সামনে নিয়ে যায় ওই যাত্রী। সেখানে গিয়ে…
জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ। চলতি বছরের প্রথম ছয় মাসে এ জেলায় এসেছে ৩ হাজার ৮৩৯ কোটি টাকা, যা সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বৈশ্বিক নানা প্রতিবন্ধকতায়ও দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে কমবেশি ওঠানামা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মৌলভীবাজারে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই জেলার যুবকরা বিভিন্ন পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বৈধপথে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে কাজ করছেন। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে মৌলভীবাজারে ৫ হাজার ৭৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৬ হাজার ৯৬৩ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে এই রেমিট্যান্স নিজস্ব ধারাবাহিকতায় এসেছে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন,জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. শাহ মো আতিকুল হক। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক রুবেল মাহমুদ। সেমিনার উপস্থাপনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমদ। সেমিনারে বক্তারা বলেন, একটি জাতির পরিচয় ও স্বকৃয়ক্রিতা রক্ষায় সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেমিনারে জাতীয় সংস্কৃতি…
কুমিল্লার চর্থা। শহরের ব্যস্ততার মাঝেও এখানে দাঁড়িয়ে আছে শতবর্ষের ইতিহাসের সাক্ষী একটি বাড়ি। সময়ের বিবর্তনে রাজপরিবারের সেই পুরোনো স্থাপনার অনেক কিছুই হারিয়ে গেছে। তবুও ইতিহাসের পাতায় এর গুরুত্ব একটুও কমেনি। কারণ, এই বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগীতস্রষ্টা, গায়ক ও সুরকার শচীন দেব বর্মণের শৈশব-কৈশোরের স্মৃতি। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সংগীতাঙ্গনে যাঁর সৃষ্টিশীলতা কয়েক দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করেছে, সেই ‘শচীন কর্তা’র জন্ম কুমিল্লার চর্থায়। লোকসংগীত, বিশেষ করে ভাটিয়ালি, সারি ও বাংলার মাটির সুরকে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে সৃজনশীলভাবে মিলিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব এক সংগীতধারা। তাঁর কণ্ঠ ও সুরে কুমিল্লা তথা বাংলার লোকজ জীবনের যে আবহ উঠে এসেছে,…
প্রধানমন্ত্রী তারেক রহমান দর্শক সারিতে বসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। ছবি: পিএমও এর আগে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট…
রোদ, বৃষ্টি কিংবা গভীর রাত, যাই হোক না কেন, প্রতিদিনই দুটি নির্দিষ্ট সময়ে কিছু মানুষ রাস্তার পাশে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকেন, শুধু একজন মানুষকে দেখার অপেক্ষায়। তাঁর গাড়ি কখন সে পথ দিয়ে যাবে কারও সেটা ঠিক জানা নেই, তবুও প্রতিদিনের আসা-যাওয়ার রুটিন মাথায় রেখে তারা সকালে ও রাতে প্রিয় সেই মানুষটিকে দেখার প্রতীক্ষায় থাকেন। বহুল কাঙ্ক্ষিত সেই ব্যক্তি বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নমণি, প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রধানমন্ত্রীকে দেখতে প্রতিদিন একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকেন তারা। অপেক্ষা, প্রধানমন্ত্রীর গাড়ি কখন এই পথ দিয়ে যাবে। প্রত্যাশা একটাই, প্রিয় তারেক রহমানকে এক নজর দেখা। তাদের কেউ কেউ প্রথম দিন থেকেই অফিসে…
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।’ তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।’ আজ (শনিবার) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত…
নির্বাচনী ইশতেহারের আলোকে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ঘোষিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৮৪ জন চিকিৎসক আগামী ৭ সেপ্টেম্বর যোগদান…
জাহিদুল ইসলাম ডিমলা: দ্যা মেইল বিডি ডট কমসহ বিভিন্ন গণমাধ্যম নীলফামারীর ডিমলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ নিয়ে দুই কর্মকর্তা বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ডিমলা সরকারি খাদ্য গুদামের খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে। স্ট্যান্ড রিলিজ হওয়া দুই কর্মকর্তা হলেন-ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশিদ ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) নবাব। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) অনির্বাণ চন্দ্র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মামুনার রশিদকে চট্টগ্রামের সন্দ্বীপে ও নবাবকে পটুয়াখালীর গলাচিপার পাতাবুনিয়ায় স্ট্যান্ড রিলিজ(বদলি) করা হয়েছে। এর আগে গত আগস্ট মাসে দ্যা মেইল বিডি ডট…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ পরকীয়া সংক্রান্ত ঘটনায় আটক নারী ও যুবককে থানা হেফাজতে নেয়ার পর তথ্য সংগ্রহ করতে যাওয়া জাতীয় দৈনিক আজকের জনবাণী ও জাতীয় দৈনিক খোলা বাজার পত্রিকার গণমাধ্যমকর্মীদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ ও ধমক দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রংপুর জেলার তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের সেরমস্ত বাঙালিপুর গ্রামে পরকীয়া প্রেমের জেরে এক সন্তানের জননীসহ মোস্তফা নামে এক যুবককে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে তারাগঞ্জ থানা হেফাজতে হস্তান্তর করে। ঘটনার বিস্তারিত বিবরণ ও আটককৃতদের সম্পর্কে তথ্য…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক…

