তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগর সাপটি ঢুকে পড়ে। সাপটি খামারের ভেতরে প্রবেশ করার পর গরুগুলো অস্বাভাবিকভাবে হুড়াহুড়ি ও ছুটাছুটি শুরু করে। গরুর এমন আচরণ দেখে খামারের মালিক জসীম উদ্দিন এগিয়ে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। পরে গরুর চেঁচামেচি ও নড়াচড়ায় অজগরটি খামার থেকে বের হয়ে বাইরে নিয়ে আসে। এতে খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর…
Author: Niloy Roy
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুরাদপুর ১নং রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজ এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন…
বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিপিএ-৫ বা ভালো সার্টিফিকেট থাকলেই হবে না, এই সমাজের মধ্যে নৈতিকতাটাকে প্রাধান্য দিচ্ছি কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। শিক্ষায় নৈতিকতা বড় গুণ। আজ শনিবার লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত সদর ও চন্দগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ প্রমুখ। পানিসম্পদমন্ত্রী আরও বলেন, মাদকমুক্ত সমাজ…
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা খাতকে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি জানান, এ লক্ষ্যে ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমকে নতুন করে সাজানো হচ্ছে; অর্থাৎ পুরো কারিকুলামে ব্যাপক ও বিস্তৃত সংস্কার আনা হবে। যার প্রথম ধাপ হিসেবে আগামী বছর (২০২৭ শিক্ষাবর্ষ) থেকেই কারিকুলামে যুক্ত হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও খেলাধুলাবিষয়ক নতুন বিষয়। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সরকারের শিক্ষা কাঠামো…
আগামীকাল ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদে ইতোমধ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ উত্থাপিত হয়েছে, যা এখন পাসের অপেক্ষায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে…
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরে আসায় বাংলাদেশের বাজার সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ নতুন করে মূল্যায়ন করতে শুরু করেছে জাপানি কোম্পানিগুলো। এতে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তাদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা। সম্প্রতি বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতাওকা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা জাপানি বিনিয়োগকারীদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় ছিল। তবে নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় কোম্পানিগুলো এখন মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি সুযোগ পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জেট্রোর ২০২৫ অর্থবছরের ‘বিদেশে কার্যরত জাপানি…
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা ও সরাসরি বড় জাহাজ ভেড়ানোর ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। কর্ণফুলী নদীর তীরে পতেঙ্গার লালদিয়ার চরে ৪৯ একর জায়গায় নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক ‘গ্রিনফিল্ড কন্টেইনার টার্মিনাল।’ ডেনমার্কভিত্তিক বিশ্বসেরা টার্মিনাল অপারেটর ‘এপিএম টার্মিনালস’ ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এই গ্রিন প্রকল্পটি বাস্তবায়ন করবে। টার্মিনালটি চালু হলে সর্বোচ্চ ৬ হাজার টিইইউএস ধারণক্ষমতার কনটেইনার জাহাজ এখানে সরাসরি ভেড়ানো যাবে। এতে চট্টগ্রাম বন্দরের বছরে প্রায় ৮ লাখ টিইইউ (টোয়েন্টি ফুট ইক্যুভেলেন্ট ইউনিট বা ২০ ফুট) কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বাড়বে। আগামীকাল সকাল ১১টায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের ‘গ্রাউন্ড ব্রেকিং’ (ভিত্তিপ্রস্তর স্থাপন) করা হবে। পতেঙ্গা বোট ক্লাব সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে…
ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে।…
টাঙ্গাইল প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল টাঙ্গাইলের নাগরপুরে একটি অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ১ কারবারিকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলার আমানুল্লাহ মিয়া (৪২) কে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ আগষ্ট শুক্রবার সন্ধ্যা সারে ৬ টায় নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের নতুন বাজার পাকা রাস্তায় একটি অটোরিক্সা (ইজিবাইক) এ তল্লাশি করে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে র্যাব। এসময় প্লাস্টিকের বস্তায় স্যান্ডেলর সাথে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। কারবারির দেওয়া তথ্য…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলু-এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শনিবার ২৯ আগষ্ট দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ ও সদস্য শিবলু আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং একতা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ। মরহুম এবাদুল হক দুলু ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। তাঁর মৃত্যুতে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির ফলে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। টানা ভারী বর্ষণের ফলে পানি উন্নয়ন বোর্ড সিলেট বিভাগের একাধিক প্রধান নদীর পানি সমতল ঊর্ধ্বমুখী হওয়ার বার্তা দিয়েছে। এতে করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নদীগুলোর একাধিক পয়েন্টে পানি দ্রুত সতর্কসীমার দিকে অগ্রসর হচ্ছে।…
মোঃ নাজমুল হাসান অপু, বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বশির মিয়া (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার নলবুনিয়া কিল্লা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মরা নিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে বশির মিয়া শনিবার দুপুরে নলবুনিয়া কিল্লা এলাকায় বাঁশ কিনতে যান। সেখানে একটি বাড়িতে গিয়ে তিনি এক বৃদ্ধা নারী ও তার নাতনিকে দেখতে পান। পরে বাঁশ কাটার জন্য একটি দা প্রয়োজন বলে বৃদ্ধাকে…
২২৬ শিক্ষার্থীর অংশ গ্রহণে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড: জেলা পর্যায়ে যাবে ১০ মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ঈশ্বরগঞ্জে ট্যালেন্ট হান্ট অলিম্পিয়াড উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে অনুষ্ঠিত হয়েছে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড’। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির ১৮৯ জন এবং কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩৭ জন…
জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর করে ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক আধাপাকা ‘স্বপ্ন বাড়ি’র চাবি। একই সঙ্গে নান্দাইল পৌরসভায় একটি নতুন উন্নয়নকৃত সড়কের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ নান্দাইল উপজেলায় দিনব্যাপী এক সফরে উপস্থিত থেকে এসব ঘরের চাবি হস্তান্তর ও সড়কের উদ্বোধন করেন। এর আগে, সকালে তিনি রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে নান্দাইলের উদ্দেশ্যে রওনা হন এবং মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী…
সুন্দরবনের নদী-খাল পেরিয়ে লবণাক্ত চরাঞ্চলে মাথা তুলে দাঁড়িয়ে থাকা কেওড়া গাছ উপকূলের প্রকৃতি ও জীববৈচিত্র্যের পরিচিত অংশ। ঝড়-জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা এই গাছের টক স্বাদের ফল দীর্ঘদিন ধরে উপকূলীয় মানুষের খাদ্য তালিকায় ব্যবহৃত হয়ে আসছে। তবে এখন শুধু খাবার হিসেবে নয়, কেওড়া ফলকে প্রক্রিয়াজাত করে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরির সুযোগও দেখা দিয়েছে। সুন্দরবনের কেওড়া অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ প্রজাতি। নতুন জেগে ওঠা লবণাক্ত ভূমিতে এ গাছ দ্রুত বিস্তার লাভ করে এবং সুন্দরবনের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে উপকূলীয় নতুন ভূমিতে ম্যানগ্রোভ বনায়নেও কেওড়ার ব্যাপক ব্যবহার রয়েছে। স্থানীয়ভাবে কেওড়া ফল দিয়ে ডাল, মাছ ও বিভিন্ন রান্নায় টক স্বাদ…
মাদকের ভয়াবহ বিস্তার রোধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি এখন মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সমন্বিতভাবে সারাদেশে এই বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান আইনি কাঠামোয় অপরাধীর সর্বোচ্চ সাজার বিধান রয়েছে। বর্তমানে মাদক সংক্রান্ত সকল অপরাধের বিচার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত হচ্ছে। এই আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি পর্যন্ত হয়। আইনের প্রথম তফসিলে মাদককে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘ক’ শ্রেণি: সবচেয়ে ভয়ঙ্কর মাদক। যেমন- হেরোইন, কোকেন, ইয়াবা (অ্যামফিটামিন), পেথিডিন, আফিম, কোকা গাছ, প্রিকারসর কেমিক্যালস। এই শ্রেণির জন্য শাস্তি সবচেয়ে বেশি। ‘খ’ শ্রেণি: গাঁজা, ভাং, চরস ইত্যাদি। ‘গ’ শ্রেণি:…
চারবছর বয়সি শিশু নওরিন আক্তার জুঁইকে কলেরা প্রতিরোধক টিকা খাওয়াতে রাজধানীর লালবাগ দোতলা মসজিদ এলাকা থেকে আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়ে এসেছেন মা ফাতেমা আক্তার। বাসস-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মাঝে মাঝে মেয়েটার পেটের সমস্যা হতো। সবাই বলতো হাত ধুয়ে খাবার খাওয়াতে। ভালো পানি দিয়ে খাবার রান্না করতে এবং পানি ফুটিয়ে মেয়েকে খাওয়াতে। আসলে এ সবই করতাম, কিন্তু লাভ তেমন একটা হতো না। পেটের সমস্যা লেগেই থাকতো।’ সরকার বিনা মূল্যে কলেরা টিকা খাওয়ানোর ব্যবস্থা করেছে এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। আজিমপুর সরকারি কলোনি থেকে দুই বছরের ছেলে অর্ণব সরকারকে কলেরা টিকা খাইয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন শিশুটির মা…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রত্যেক পরিবারকে সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড় তুলতে হবে। শুধু শিক্ষকদের উপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ শুক্রবার দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা, এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন। মন্ত্রী তার বক্তব্যে বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে, আপনাকে পড়াশুনার কথা বলে,…
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী অন্যান্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক…
জুলাই মাসের প্রথম সপ্তাহে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল চট্টগ্রামের কৃষিখাত। বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণের সাত উপজেলায় বন্যার পানির তোড়ে নষ্ট হয়ে যায় আমনের বীজতলা ও রোপণের জন্য প্রস্তুত করা চারা। এতে অনেক কৃষক সময় মতো আমন আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন। তবে বন্যার পানি নেমে যাওয়ার পর সরকারি সহায়তা, নতুন করে বীজতলা তৈরি এবং কৃষকদের দ্রুত উদ্যোগে পরিস্থিতি বদলে যায়। বন্যার সেই ধকল কাটিয়ে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপদের বিস্তীর্ণ জমিতে এখন আমনের চারা রোপণের ব্যস্ততা। দ্রুততার সাথে জমিতে চাষ দেওয়া, বীজতলা থেকে চারা নিয়ে রোপণ আর প্রয়োজনীয় সার প্রয়োগে কৃষকের বাড়তি উৎসাহ— সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক সবুজ…

