Author: Niloy Roy

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ লিটন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মধুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মিয়া উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারির ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তার কাছ থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার এসআই ফয়সাল আলম খান ও রাশেদ মোশাররফের নেতৃত্বে এএসআই শাহ্ আলম, কাঞ্চন মিয়া, মনোয়ার হোসেন, মোশাররফ হোসেন ও কনস্টেবল মনোয়ার হোসেন মুন্না মধুপুর এলাকায় অভিযান…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই দিনে দুটি পৃথক পৃথক স্থান থেকে একটি বিরল প্রজাতির সাপের বাচ্চা ও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ছোট সাপটির প্রজাতি এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বাংলাদেশে এ ধরনের সাপের সন্ধান এটিই প্রথম হতে পারে বলে মনে করছেন। বুধবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় স্থানীয় লোকজন এই অদ্ভুত সাপের বাচ্চাটিকে দেখতে পান। অচেনা সাপ দেখে আতঙ্কিত হয়ে তারা সেটিকে আটকে রাখেন। পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় তিন দিনব্যাপী পালিত হচ্ছে। দিবসটি পালনের প্রথম দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত নজরুল ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। কবির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয়…

Read More

নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যাঁদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার শুরু হচ্ছে। বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। আজকের দিনের কার্যসূচিতে রয়েছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন-প্রণয়ন কার্যাবলী। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, শুরু হতে যাওয়া তৃতীয়  অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে। তিনি বলেন, এই অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত…

Read More

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট (বুধবার) বুধবার সকাল ১১টায় জসনে জুলুছটি শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে জসনে জুলুছ বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ওলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল…

Read More

রাখী পূর্ণিমা, যা রাখি বন্ধন নামেও পরিচিত, একটি হিন্দু ধর্মীয় উৎসব যা ভাই ও বোনের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার বন্ধনকে উদযাপন করে। এই দিনে, বোনেরা তাদের ভাইদের কব্জিতে রাখি (একটি পবিত্র সুতো বা তাবিজ) বেঁধে দেয়, যা তাদের মধ্যেকার সুরক্ষা ও স্নেহের প্রতীক। ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এবং উপহার দেয়। এই উৎসবটি মূলত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। প্রতি বছর শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণী পূর্ণিমা তিথিতেই রাখী পূর্ণিমা পালিত হয়। এ বছর (২০২৬ সালে) পূর্ণিমা তিথি এবং ভদ্রাকালের কারণে প্রধান…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ​বুধবার (২৬ আগস্ট) সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বটতলা (মাংসহাটি) এলাকায় অবস্থিত আবুল কালামের মুরগির দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তল্লাশিকালে দোকানে মাটিতে পুঁতে রাখা ও বেড়ায় ঝুলিয়ে রাখা অবস্থায় ৫১ বোতল ভারতীয় অ্যালকোহলযুক্ত মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে Ice Vodka, McDowell’s No.1 এবং Ember Gold (মোট পরিমাণ ১৭.৮৭৫ লিটার)। এছাড়া একটি জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জে সড়ক নিরাপত্তায় সচেতনতা বাড়াতে ও সচেতন চালকদের উৎসাহিত করতে এক ব্যতিক্রিমি আয়োজন সম্পন্ন হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ এবং সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, রুহি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. হাজী শাহ আলমের যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলাস্থ নিসচা’র অস্থায়ী কার্যালয়ে এ যৌথ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আবদুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সন্দ্বীপ তালুকদার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নিসচা…

Read More

জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় গোলমুন্ডা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় বুড়িতিস্তা নদী থেকে বোমাকাটা মেশিনের দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এতে নদীর পাড়ের মাটি ভেঙে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। বুধবার ( ২৬ আগস্ট) সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকায় নদীর পাড় থেকে আনুমানিক ৮০ গজ দূরে মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনের সময় নদীর পাড়ের মাটি ভেঙে যাওয়ার চিত্রও দেখা যায়। নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর পাড়ের স্থিতিশীলতা নষ্ট হয়ে তীরবর্তী জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকি…

Read More

জাহিদুল ইসলাম ডিমলা: নীলফামারীর ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টো, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সাধারণ সম্পাদক মোস্তাহার আলম লেবু এবং দৈনিক ঘোষনা পত্রিকার সাংগঠনিক সম্পাদক রায়হান পারভেজ নয়ন, দৈনিক আমার দেশ পত্রিকার দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ খান, দৈনিক ইনকিলাব পত্রিকার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ ২১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটির দুই বছরের জন্য অনুমতি দেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার ও সাধারন সম্পাদক আল আমিন। ডিমলা রিপোর্টার্স ইউনিটির সংগঠনটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের কামালপুর আখরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২৪শে আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে শেরপুর থেকে মৌলভীবাজারগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার কামালপুর আখড়ার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় স্থানীয় আখড়ায় হরিনাম কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা পথচারীদের সজোরে ধাক্কা দিয়ে গাড়িটি পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের বাসিন্দা বেনু পালের। ঘটনায় গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রির নামে প্রায় দেড় কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। পূর্বের বায়না দলিল গোপন রেখে জমির মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে নতুন দলিল সম্পাদনের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। এ ঘটনায় সম্প্রতি মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জসিম মিয়া। একইসঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (ঢাকা) ও নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শকের কাছে। লিখিত অভিযোগে জানা যায়, শ্রীমঙ্গলের রাধানগরের গৌতম রুদ্রপালসহ তিন ব্যক্তি ২০২০ সালের ৮ জুন ভানু লাল রায়ের কাছে ৪.২৭২৬ একর ভূমি ৬ কোটি ৪০ লক্ষ ৮৯ হাজার টাকায় বিক্রির জন্য ১৬২২…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রির নামে প্রায় দেড় কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। পূর্বের বায়না দলিল গোপন রেখে জমির মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে নতুন দলিল সম্পাদনের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। এ ঘটনায় সম্প্রতি মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জসিম মিয়া। একইসঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (ঢাকা) ও নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শকের কাছে। লিখিত অভিযোগে জানা যায়, শ্রীমঙ্গলের রাধানগরের গৌতম রুদ্রপালসহ তিন ব্যক্তি ২০২০ সালের ৮ জুন ভানু লাল রায়ের কাছে ৪.২৭২৬ একর ভূমি ৬ কোটি ৪০ লক্ষ ৮৯ হাজার টাকায় বিক্রির জন্য ১৬২২…

Read More

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এনজিও জেজেএস-এর উদ্যোগে মঙ্গলবার আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস ও সিপিপিসহ মোট আটটি স্টল অংশ নেয়। এরমধ্যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ফায়ার সার্ভিস এবং একটি সিপিপি স্টল ছিল। মেলায় প্রায় ১৮০ জন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মেলা চলাকালে কয়েক দফা বৃষ্টি হওয়ায় অংশগ্রহণকারী ও স্টল প্রতিনিধিদের সাময়িক অসুবিধায় পড়তে হয়। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আয়োজিত মেলার মাধ্যমে দুর্যোগ…

Read More

ঝিনাইদহের শৈলকুপায় আজ গবাদিপশুর জন্য ঘাস কাঁটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)। নিহতের স্বজনরা জানায়, গবাদিপশুর জন্য অমরেন্দ্র নাথ ভোরে মেশিনে ঘাঁস কাঁটার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মেশিনটি বিদ্যুতায়িত হলে তাতে স্পৃষ্ট হন অমরেন্দ্র নাথ। এ সময় স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনা রাণী ও তার স্বামী অমরেন্দ্র নাথ ভৌমিক ঘটনাস্থলেই মারা যান। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার…

Read More

জেলার কলমাকান্দা উপজেলার মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে আজ বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন-একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে ৪ জন জেলে একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান এবং নৌকায় থাকা অপর ৩ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে…

Read More

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা,…

Read More

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ গণমাধ্যমে প্রতিফলিত হলে বা তুলে ধরলে কাজ করার বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করে কোনো সংবাদে হস্তক্ষেপ করেননি, কিংবা সরকারের মদদে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি-এই ইতিবাচক পরিবর্তনগুলো যখন গণমাধ্যমে উঠে আসে, তখন সরকার এবং আমরা ব্যক্তিগতভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। আপনারা…

Read More

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি…

Read More