জেলার কৃষকরা রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন। অনুকূল আবহাওয়া, উপকরণের সহজলভ্যতা, নতুন জাতের ধানের সম্প্রসারণ, কৃষি বিভাগের প্রণোদনা ও পরামর্শ প্রদান এবং প্রদর্শনী খামার স্থাপন পরিকল্পনার মাধ্যমে বৈচিত্র্যময় হয়ে উঠছে আমন মৌসুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইতোমধ্যে ৪৫ হাজার ৮৬১ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এরমধ্যে উফশী জাতের ৪৩ হাজার ৭৮৩ হেক্টর, হাইব্রীড জাতের এক হাজার ৯০২ হেক্টর এবং স্থানীয় জাতের ১৭৬ হেক্টর। চলতি বছর জেলায় ৭৭ হাজার ১০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাটোর সদর উপজেলার মোহনপুর এলাকার কৃষক আহমেদুল কবীর বাসস’কে জানান, আমন ধান চাষের অনুকূল…
Author: Niloy Roy
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও কিনবে সংস্থাটি। প্রাথমিকভাবে এসব পণ্যের প্রায় অর্ধেক দেশীয় এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে টিসিবির। তবে আন্তর্জাতিক বাজার থেকে পণ্য সংগ্রহ তুলনামূলক বেশি প্রতিযোগিতামূলক ও নির্ভরযোগ্য হলে বিদেশ থেকে কেনার পরিমাণ বাড়ানো হতে পারে। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এসব তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার থেকে পণ্য সংগ্রহ বেশি প্রতিযোগিতামূলক ও নির্ভরযোগ্য…
প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। উপ-প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আর্থিক সহায়তা প্রদানের…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করা এবং গোবিন্দগঞ্জ (গাইবান্ধা-৪) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। মিছিলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীরা হলেন, জেলা বিএনপি সহ-সভাপতি মোন্নাফ হোসেন আলমগীর, মো: আলী, বাবলু আহমেদ, মাহমুদ প্রামানিক,আব্দুস…
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে মা হত্যার ৫ দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে এক বছর বয়সী শিশু আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে শিবচর উপজেলার নিলখী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায় নিহত নারী নাটোরের লালপুর থানার…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে এবং পাঠদানে গতি ফেরাতে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দীর্ঘ সাড়ে ১৭ দিন প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা এবং কারণ দর্শানোর (শো-কজ) নোটিশের সন্তোষজনক জবাব না দেওয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বেতন কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার নেকিরহাট সৈয়দপুর দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক গত ৬ জুলাই ২০২৬ থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত কর্তৃপক্ষকে না জানিয়ে এবং ছুটি অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এতে পাঠদান ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই শিক্ষকের দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়ে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। তিনি যে পরিমাণে পরিশ্রম করেন তা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী করেন বলে মনে হয় না।’ সোমবার (২৪শে আগস্ট) বিকেলে শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারের ব্যয় কমাতে তিনি বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিদেশ সফরেও স্বল্প সংখ্যাক সঙ্গী নিয়ে ব্যয় কমাচ্ছেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ কুলাউড়ায় অবস্থিত সব বিদ্যালয়ের উন্নয়নের কাজ এই সরকারের আমলে শেষ হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নশাদ আহমদ চৌধুরী। রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রাম-মুকুন্দপুর সড়কের ফানাই নদীর ওপর নির্মিত পাকা সেতুটি বন্যার পানির স্রোতে ভেঙে তলিয়ে গেছে। এতে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ভেঙে যাওয়া সেতুর পাশেই এলাকাবাসীর অর্থায়নে নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকোটি এখন তাদের পারাপারের একমাত্র ভরসা। তবে পাহাড়ি ঢলে নদীর পানি বাড়লে সাঁকোটিও তলিয়ে যায় পানির স্রোতে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, প্রায় ১০ বছর আগে পালগ্রাম-মুকুন্দপুর সড়কের ফানাই নদীর ওপর পাকা সেতুটি নির্মাণ করা হয়। প্রায় পাঁচ বছর আগে বন্যার পানির প্রবল স্রোতে সেতুটি ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে নতুন সেতু…
মোঃনাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি : নবাগত তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এর সঙ্গে তালতলী সাংবাদিক ইউনিয়ন, তালতলী উপজেলা প্রেসক্লাব ও তালতলী সাংবাদিক ফোরামের সাংবাদিকদের যৌথ উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, স্থানীয় গণমাধ্যমের ভূমিকা এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তালতলীতে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সৌজন্য সাক্ষাৎ…
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও ঐক্যের স্মৃতিকে ধারণ করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল-“প্রতিযোগিতা নয়, ভ্রাতৃত্বের বন্ধন—এই হোক আমাদের পথচলা।” খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে অবৈধভাবে সার মজুদের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অপর এক সার ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উচাখিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খুচরা সার বিক্রেতা নুর এ আলমের গোডাউন থেকে বিভিন্ন ধরনের ৬৩৬ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে ৩৯১ বস্তা ইউরিয়া, ১৬০ বস্তা ডিএপি এবং ৮৫ বস্তা…
নোয়াখালী প্রতিনিধি: মোহাম্মদ শহিদ নোয়াখালীর গুরুত্বপূর্ণ নোয়াখালী-৫ সংসদীয় ও প্রশাসনিক বলয়ের অধীনে থাকা কবিরহাট পৌরসভার পৌর প্রশাসক (সহকারী কমিশনার-ভূমি ) সানজিয়া ইসলাম জুইন -কে আকস্মিকভাবে সরিয়ে দেওয়ার ঘটনাটি এখন স্থানীয় আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। নথিপত্রে এটিকে “রুটিন বদলি” হিসেবে দেখা হলেও, অনুসন্ধানে উঠে এসেছে এর পেছনে থাকা স্থানীয় অসাধু সিন্ডিকেট ও কায়েমী স্বার্থান্বেষী মহলের সূক্ষ্ম চক্রান্ত। পৌর ডিজিটাল সেন্টার ও রাজস্ব আদায়ে কঠোরতা সদ্য সাবেক পৌর প্রশাসক দায়িত্ব নেওয়ার পর পৌরসভার ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স এবং সনদ প্রদান প্রক্রিয়ায় গড়ে ওঠা দালাল চক্র দূর করতে ডিজিটাল ব্যবস্থা জোরদার করেন। ফলে বছরের পর বছর ধরে রাজস্ব ফাঁকি দেওয়া একশ্রেণীর অসাধু…
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জহরত আদিব চৌধুরী। বৈঠকে কমিটির পক্ষ থেকে বিদেশের মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালু করা ও নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরী হটলাইন চালু করার প্রস্তাব করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এতে সম্মতি জ্ঞাপন করেন। বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়। বৈঠকে সংযুক্ত আরব-আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী হতে পারে তা পরবর্তী বৈঠকে…
বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে বাংলাদেশে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একটি একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জুলাই মাসের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রতিদিন প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। তবে গত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের গড় সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে…
বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্তদের রাষ্ট্র যেমন স্বীকৃতি দিয়েছে ও ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করেছে; ঠিক তেমনি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারেও অপরিসীম ত্যাগ রয়েছে। তিনি আরও বলেন, যারা গুম হয়েছেন, নির্মমভাবে খুন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা শত শত মিথ্যা মামলায় নিঃস্ব হয়ে বছরের পর বছর জেল খেটেছেন, রাষ্ট্র তাদের এই ত্যাগকে…
অভাব কখনো কখনো মানুষের স্বপ্নকে থামিয়ে দিতে চায়। কিন্তু কিছু মানুষ আছেন, যারা সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নীরবে এগিয়ে আসেন। ঠিক তেমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক মাস্টার্স শিক্ষার্থী, যিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র এবং জিয়া হলের আবাসিক বাসিন্দা, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। কয়েক বছর আগে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব ও বাস্তবতার কঠিন চাপ তার কাঁধে এসে পড়ে। টিউশনি না থাকায় আয়-রোজগারের পথও প্রায় বন্ধ…
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর…
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এমপির মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে এ দায়িত্ব বণ্টন করা হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে। পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। তিনি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনাবাসী বাংলাদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি)…
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান। পরিচিত সভা শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৯টায় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বাংলাদেশ সংবাদ সংস্থা-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ছবি: বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর…
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর ত্যাগের জন্য…

