Author: Niloy Roy

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: ‘এক লক্ষ্যে এক লাখ’—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে ক্লেমন। এর অংশ হিসেবে গোপালগঞ্জে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবক দল। শনিবার (২২ আগস্ট) ক্লেমনের ‘গ্রিন ওয়েভ’ কর্মসূচির আওতায় দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করে ‘লাল সবুজ সোসাইটি’। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে কার্যক্রমটি বাস্তবায়ন করে লাল সবুজ সোসাইটির গোবিপ্রবি স্বেচ্ছাসেবক দল। দিনব্যাপী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, পুলিশ লাইন রেলস্টেশনসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা ও চারঘাটা এলাকায় এক হাজার বৃক্ষরোপণ…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক ছাত্রকে দীর্ঘ এক মাস টানা যৌন নির্যাতন (বলাৎকার) ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩শে আগস্ট) বিকেল আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান মিরাজ শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের সুনগইড় গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত শিক্ষক প্রায় এক মাস ধরে ওই শিশু ছাত্রের ওপর পাশবিক যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। দীর্ঘদিনের এই…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা ও মশাল মিছিলের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার (২৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ঢাকা শহর লকডাউন’ এর সমর্থনে উপজেলার জাটিয়া ইউনিয়নের দরগাপাড়া মোড়ে সড়ক অবরোধ করে একদল ব্যক্তি। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে উসকানিমূলক স্লোগান দেওয়ার পাশাপাশি মশাল মিছিল করা হয়। এ ঘটনায় রিপন মিয়া নামে একজন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায়…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ ​ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ‘কলাজুড়া হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’-এ এক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায়,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক এর সভাপতিত্বে ​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক অংশ নেন। সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে সমাবেশে প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হক, প্রধান অতিথি, এডহক কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, বিশেষ অতিথি সাবেক কলাজুড়া হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম শাহীন, সাবেক সদস্য জনাব লুৎফুর রহমান,সাহাবউদ্দিন,পারভেজ আহমদ প্রমুখ, এসময় বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের পাঠদানই যথেষ্ট…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রের বরাতে জানা যায়, অবৈধ ভারতীয় মালামাল পাচারের গোপন তথ্যের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল একবছর পূর্বে। সেই সংঘর্ষ সংঘাতের রেশ কাটেনি এখনো। তখন শতবর্ষী একটি বাগানবাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। এই নারকীয় হামলা লুটতরাজের পর থেকে ২৮ সদস্যের পরিবার হামলাকারীদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের দাবি। এই ২৮ সদস্যের পরিবারের মধ্যে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা সহ স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ১০ জন শিক্ষার্থীও রয়েছে। দীর্ঘদিন বাড়িছাড়া থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনাটি উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামের। স্থানীয় ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে একই বাড়ির…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি ব‍্যাচের অভিবাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২২আগষ্ট দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী। আগামী এসএসসি পরীক্ষায় কিভাবে শিক্ষার্থী সাফল্য অর্জন করতে পারে,শিক্ষার মান উন্নয়ন,ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি করন,শিক্ষকদের নিয়মিত পাঠদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারে বিজ্ঞ আইনজীবি ও অত্র বিদ্যালয়ে সাবেক সভাপতি এডভোকেট মোঃ সাইফুর রহমান,বর্তমান এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মোঃ ইলিয়াছ মিয়া, অভিভাবক আবুল হোসেন, সামছুল…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা আহ্বায়ক কমিটির ৭১ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজারের কুসুমবাগস্থ হোটেল রেস্ট ইন-এ বর্ণাঢ্য আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি সোয়েব হাসান, সহ-সভাপতি মো. ইফতেখায়রুল আলম নাইম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান আজ শনিবার প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করেছেন। এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন। জেডআরএফ এবং আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, ক্যাম্পে প্রায় এক হাজার জনের চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এই ক্যাম্পে যাদের ছানি অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে পরবর্তী চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফ-এর পরিচালক…

Read More

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল করা হবে বলেও জানান তিনি। সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে আজ ঢামেক হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। মন্ত্রীদ্বয় চিকিৎসকদের কাছ থেকে ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন। দ্রুত সুস্থতা কামনা ও তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস…

Read More

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। আজ এক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলেছে, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’ গত ২০ আগস্ট মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

Read More

চট্টগ্রামকে একটি পর্যটন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বন্দর নগরীর বাকলিয়া এলাকায় কর্ণফুলী নদীর ৩ কিলোমিটার তীরে একটি পর্যটন জোন স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ‘কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত কর্ণফুলী নদীর তীরে সড়ক নির্মাণ’ প্রকল্পের অধীনে এই পর্যটন জোনের কাজটি করা হবে। সিডিএ’র উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী বাসসকে জানান, এই প্রকল্পের অধীনে শাহ আমানত সেতু থেকে বলিরহাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এছাড়াও এখানে শিশুদের জন্য বিনোদন সুবিধাসহ পর্যটক-বান্ধব রেস্তোরাঁ নির্মাণ করা হবে। এই প্রকল্পের তহবিল পর্যটন কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে। পর্যটন কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত থাকবে…

Read More

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও…

Read More

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃতি সন্তান তরুণ গবেষক ও সিভিল ইঞ্জিনিয়ার মোঃ রাসেল আহম্মেদ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। ২২ আগস্ট, ২০২৬ লন্ডনের অভিজাত Holiday Inn হোটেলে অনুষ্ঠিত 3rd International Conference on Civil Engineering Innovations and Advancements (ICCEIA’26)-এ তিনি তার গবেষণাটি উপস্থাপন করেন। ইঞ্জিনিয়ার মোঃ রাসেল আহম্মেদ বর্তমানে চীনের China Institute of Water Resources and Hydropower Research (IWHR)-এ Doctor of Engineering প্রোগ্রামে সিভিল/জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করছেন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের আমরুল জোয়ারদারপাড়ার বাসিন্দা। জানা যায়, ২০১২ সালে গ্রামের একটি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আক্তাপাড়া জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. ময়নুল হকের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান ও জেলা শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য…

Read More

যশোর প্রতিনিধিঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরা বাঁওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- হাজরাকাটি গ্রামের ওলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশতঃ তারা পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে বাড়িতে নিয়ে এলে একজনের মৃত্যু নিশ্চিত হয় এবং…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আজ ২৩শে আগস্ট রবিবার, মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া‘র জেষ্ঠ্যপুত্র, বাংলাদেশ ন্যাপএর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা শফিকুল গানি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী। প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনার মানুষ, সংগ্রামী ও মেধাবী রাজনীতিক জননেতা শফিকুল গণি স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার আজকের এই দিনে নীলফামারী জেলায় এদেশের রাজনীতির এক উজ্জ্বলতম নক্ষত্র জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ঔরষে জন্ম গ্রহন করেন। মা হচ্ছেন মরহুমা সাবেরা রহমান। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবরণ করলে তিনি রাজনৈতিক দৃশ্যপটে সরাসরি আর্বিভূত হন। পিতার মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খাদেম নিয়োগ দেয়া হবে যারা প্রার্থী হতে আগ্রহী আগামী ২৭ আগস্ট এর মধ্যে দরখাস্ত দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আদেশক্রমে পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। পশ্চিম খড়িবাড়ি মসজিদের সভাপতি অবসরপ্রাপ্ত কর কমিশনার রংপুর, জনাব আলহাজ্ব আবু ইসহাক সাহেব ও সাধারণ সম্পাদক হাকিম খন্দকারের স্বাক্ষরে এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ-এর জন্য নিম্নোক্ত পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীকে নিম্নবর্ণিত যোগ্যতা, শর্তাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন স্বাক্ষরকারী বরাবর আগামী ২৭/০৮/২০২৬…

Read More

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আলাস্কার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আলাস্কার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত কেপ নিউেনহ্যাম এলাকায় দীর্ঘপাল্লার রাডার স্থাপনার বিমানবন্দরে বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিতে পরিচালিত বিমানটি বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছে অবতরণ করে নিশ্চিত করেছেন কেউ বেঁচে নেই। বিমানে থাকা ব্যক্তিরা কী কাজের জন্য ওই রাডার স্থাপনায় গিয়েছিলেন, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। ওই রাডার স্থাপনাটি আলাস্কার আকাশসীমায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলাস্কার কমান্ডের একজন মুখপাত্র…

Read More

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকাল ১০টা ২৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন-বইয়ের মন্তব্যে তিনি লেখেন, ‘জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, অসীম সাহস ও অকৃত্রিম দেশপ্রেমের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভূমি- স্বাধীন…

Read More