- মদনে ১১ বছরের শিশু ধর্ষণ: ডিএনএ টেস্টে মাদ্রাসাশিক্ষক সাগরের পিতৃত্ব প্রমাণ
- পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি: ডেপুটি স্পিকার
- আপত্তিকর ভিডিও ধারণ করে বিয়ের চাপ: নেত্রকোনায় শিক্ষার্থী ধর্ষণে গ্রেপ্তার ২
- ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’- প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ ডেপুটি স্পিকারের
- অনলাইন জুয়া প্রতিরোধে নেত্রকোনা পুলিশের অভিযানে ৩ যুবক আটক
- তরুণদের খেলাধুলায় ফেরাতে দুর্গাপুরে প্রীতি ফুটবল, মাঠে শত শত দর্শক
- কর্মকর্তাশূন্য হাওরবেষ্টিত মদন উপজেলা: সেবা নিতে দিনের পর দিন ঘুরছে মানুষ
- মদনে একাধিক পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪
Author: Niloy Roy
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব)-এর আহ্বায়ক শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘দেশের প্রশাসন ও রাষ্ট্র পরিচালনায় মেধাবীদের আরও কার্যকরভাবে কাজে লাগাতে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চালু হওয়া সুপিরিয়র সার্ভিস সিলেকশন (এসএসপি) পদ্ধতিতে ফিরে আসা উচিত। শুধু ১৮০টি পদে প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবি নয়, বরং সব ক্যাডারের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের উচ্চপর্যায়ের প্রশাসনিক পদে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। শনিবার (৮ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের মিলনায়তনে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘ডকুমেন্টারি প্রদর্শনী, স্মরণিকার মোড়ক উন্মোচন’ উপলক্ষ্যে আয়োজিত…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ পুত্রবধূর সাথে জোরপূর্বক অনৈতিক কার্যকলাপের চাঞ্চল্যকর অভিযোগে শ্বশুর সুলতান মিয়া (৫২)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে তিনি মৌলভীবাজার জেলা কারাগারে আটক রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ৯ই জুন রাতে কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ঘটনার পর ভিকটিমের স্বামীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গত ১২ই জুন রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত সুলতান মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই (নি:) মো. আব্দুস…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পন্য ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ই আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী ও আয়শা আক্তার লাবনী-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এদিকে,পরবর্তীতে মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা…
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত কিছুদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন তারা কোনোভাবে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ না পায়। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের মতো চলে যাবে, কিন্তু দিনশেষে ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ।’ আজ রোববার চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদে সরকারের পরিকল্পনা উপস্থাপনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সালাউদ্দিন (২৬) নামে শিবির কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৭ টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। গত ২১ জুন বিকেল ৩ টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে যুবদলের ছুরিকাঘাতে তিনি গুরু আহত হন। একই ঘটনায় ওইদিন সাইফুল ইসলাম নামে এক শিবির নেতা মারা যান। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার বাড়ি বোনারপাড়া শিমুল তাইড় গ্রামে। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সাঘাটার উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সড়ক যোদ্ধা পদক-২০২৬’ অর্জন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা, চালকদের সচেতন করা, ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়। শুক্রবার (৭ আগস্ট) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংগঠনটির ১১তম মহাসমাবেশে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। নিসচা’র ১১তম মহাসমাবেশে সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা…
বাংলাদেশ ছাত্র মৈত্রীর ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রীর যশোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় সংগঠনের যশোর জেলা কার্যালয়েএ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলের শুরুতে অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সাবেক ছাত্রনেতা এবং গণতান্ত্রিক-প্রগতিশীল ছাত্র আন্দোলনের সকল শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সদস্য কমরেড শামীম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কমরেড কাইয়ুম শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও যশোর জেলা শাখার সাবেক সভাপতি…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জ এলাকায় পাকা সড়ক ও ব্রিজের সংযোগস্থলে সৃষ্টি হয়েছে ভয়াবহ মরণফাঁদ। দীর্ঘদিন ধরে ব্রিজের নিরাপত্তা প্রাচীর ও সড়কের পাশের অংশ ভেঙে পড়ে থাকলেও সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যথাযথ তদারকির অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন তারা। সরেজমিনে দেখা যায়, ব্রিজের সংযোগ সড়কের পাশের মাটি ও গাইডওয়াল ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজের পিলারের কংক্রিটের অংশও ভেঙে পড়েছে।…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা চরম দুর্ভোগ ও অবহেলার শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। হাসপাতালের ডিউটিরত নার্স ও আয়াদের দায়িত্বহীনতা, রোগীদের সঙ্গে অসংবেদনশীল আচরণ এবং রাত্রিকালীন ডিউটিতে ঘুমে মগ্ন থাকার ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এক আশঙ্কাজনক ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনেরা। ভুক্তভোগী এক নারী রোগী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গভীর রাতে তার হাতে লাগানো ক্যানুলায় জটিলতা দেখা দিলে তীব্র যন্ত্রণায় তিনি সেবার জন্য ডাকাডাকি শুরু করেন। তবে সে সময়…
আটপাড়া (নেএকোণা)প্রতিনিধি নেত্রকোণার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার প্রতিরোধকরণের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে উপজেলার তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমীতে তেলিগাতী ইউনিয়ন পরিষদ ও দুওজ ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৯, নেত্রকোণা-০৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটপাড়া উপজেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মাসুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল…
টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আবার কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা কমিটি। ৭ আগষ্ট তারিখ এনসিপি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাহমুদুর রহমান রাসেল স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে তারিয়াশ পলাশ কে আহবায়ক ও সরদার আশরাফ কে সদস্য সচিব করে ২৫ সদস্যের নাগরপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে ছয় মাস মেয়াদী ২৫ সদসেরে কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানাই নারী উপজেলা শাখার আহবায়ক ও যুগ্ন আহবায়ক।
টাঙ্গাইল প্রতিনিধিঃ ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালানোর দ্বিতীয় বর্ষপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় নাগরপুরে গ্রেপ্তার দুইজন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন জায়গায় গতকাল ৫ আগষ্ট রাতে অভিযান পরিচালনা করে ১০/০৯/২০২৪ সালের দায়েরকৃত ১ নং ক্রমিকের মামলায় দু’জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতারা নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রামের নুর আলমের ছেলে হাবিবুর এবং সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া সাহেব আলীকে তাদের বাসা থেকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল। ৫ আগাষ্ট বিকেলে ও ৬ আগষ্ট সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি অপসারণের ঘটনায় জব্দ করা একটি মোটরসাইকেল তদন্ত শেষ হওয়ার আগেই থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে জব্দ করার পরদিন মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের ধ্বংসের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের কোনো রকম অনুমোদন ছাড়াই রাতের আঁধারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে একটি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর ও লাইন সংযোগের কাজ করছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত হলে সংশ্লিষ্ট চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ‘সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ’গীতা যজ্ঞ ও বৈদিক অ্যাওয়ার্ড প্রদান। সিলেট বিভাগের মধ্যে প্রথমবারের মতো সহস্র (১ হাজার) কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের আয়োজন করেছে মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়। ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগরণ এবং নতুন প্রজন্মের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম্য ও শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজনের ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ই নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে মৌলভীবাজারের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, সৈয়ারপুরে অনুষ্ঠিত হবে ‘সহস্র কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান। আয়োজকরা জানান, অনুষ্ঠানে একসঙ্গে এক হাজার মানুষের কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠ করা হবে। বৃহৎ পরিসরের এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই কৃষক সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম। দুই কৃষকের ক্ষেতে রয়েছে সূর্যডিম ও ল্যানফে জাতের তরমুজ। আকর্ষণীয় রং, উন্নত মান ও সুস্বাদের কারণে বাজারে জাত দুটির ব্যাপক চাহিদা রয়েছে। ফলে উৎপাদিত তরমুজ সহজেই বাজারজাত করা যাচ্ছে এবং ভালো দামও পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ব্যতিক্রমী রঙের ও উচ্চ চাহিদাসম্পন্ন তরমুজ উৎপাদন করে তারা স্থানীয় কৃষকদের মাঝেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। কৃষক সিরাজুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের কারিগরি সহযোগিতা নিয়ে তিনি প্রায় ২০ শতক জমিতে এ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) । গতকাল ০৬ আগস্ট রাত আনুমানিক ৮.৫০ টায় কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ৩,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন—মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটলী গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. আব্দুর রউফ (৫৪) এবং একই গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৪২)। র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়ার চুনঘর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, একদল মাদক কারবারি…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলাম (৫৫)এর মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে গফরগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় শুক্রবার সকালে তার মরদেহ খুঁজে পান স্বজনরা। নিহত সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য নদীতে নামেন সাইফুল ইসলাম। পাটাতনটি ধরার চেষ্টা করার…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলাম (৫৫) এর সন্ধান মেলেনি। টানা দুই দিনের উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। তবে স্বজনরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন। নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে। জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় তিনি তীব্র স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান এবং…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় পরিবারের বাড়ি ঘরে হামলা ভাংচুর, পুকুরে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, পিটিয়ে জখম এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট বুধবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন (২৩) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ইসরাফিল (৪৮) ও ওয়াহাব (৪৫), ওয়াহাবের ছেলে সজিব মিয়া (২৩) ও হাবীব মিয়া (২১)। বিবাদীরা বাদীর আপন চাচাতো ভাই ও ভাতিজা। লিখিত অভিযোগে জানা…
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ…

