তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের অপরাধে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের…
Author: Niloy Roy
বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে দেশীয় তৈরি একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজী তাঁর বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেন। গত রোববার ওই বাসায় কয়েকজন অপরিচিত ব্যক্তি গোপনে এসে অবস্থান নেন। গত তিন দিন ধরে তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের চলাফেরা ও কথাবার্তা স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে কয়েকজন স্থানীয়…
সরকার দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের দক্ষ করে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪২টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। পরে, বিশ্ববিদ্যালয় ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শুধু একাডেমিক জ্ঞানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করলেই হবে না, তাদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের…
স্বাস্থ্যগত অসুস্থতার অভিযোগে আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি শহিদ ওয়াহিদ বলেন, ৭৩ বছর বয়সী ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। দুর্নীতির মামলায় তিনি ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের শেষ দিকে খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছর একটি হাসপাতালে তার চোখের চিকিৎসা করা হয়। তখন তার পরিবার ও আইনজীবী জানিয়েছিলেন, ডান চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই তিনি হারিয়েছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে…
হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। যুদ্ধটি এখন ক্রমেই তার জন্য রাজনৈতিক বোঝা হয়ে উঠছে। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের অচলাবস্থার কেন্দ্রে রয়েছে এই বিষয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জ্বালানির দামে ব্যাপক ওঠানামা এবং যুদ্ধ নিয়ে জনমতের বিরোধিতার কারণে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানরা চাপের মুখে রয়েছে। ফলে, প্রায় ছয় মাসের অচলাবস্থার অবসানে ট্রাম্পের ওপর চাপ…
বাংলাদেশের হাওর, বিল ও গ্রামীণ জলাশয়ের সম্ভাবনাময় জলজ সম্পদ হলো কুচিয়া মাছ। কিন্তু দেশের অধিকাংশ মানুষ কুচিয়া মাছ তেমন একটা না খাওয়ায়র কারণে বাস্তবে এটি অবহেলিত। তবে উচ্চমাত্রার প্রোটিন, খনিজ (ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন), ভিটামিন-বি কমপ্লেক্স ও পুষ্টিগুণে সমৃদ্ধ কুচিয়া মাছকে আন্তর্জাতিক বাজারে ‘হাই ভ্যালু অ্যাকুয়াটিক রিসোর্স’ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া এ মাছে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। সহজপাচ্য হওয়ায় এটি হজমশক্তি উন্নত সম্পদকে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রক্রিয়াজাত শিল্পে রূপান্তরের উদ্যোগ অত্যন্ত সীমিত। তবে সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আধুনিক ক্যানিং প্রযুক্তি এক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। গতকাল সোমবার বিকালে কুচিয়া…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সম্মেলনের আয়োজন করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বিশেষ করে…
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘এ-৩’ ভিসাসহ সব ধরনের অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে বলা হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এতে আরও বলা হয়, ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন চার সদস্য। আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে চার নেতার সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এর আগে সকালে স্থায়ী কমিটির এই চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পাস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। গত ১৫ আগস্ট বিএনপি’র…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’ মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’ আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের সার্বিক খোঁজ-খবর…
গাইবান্ধা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সম্প্রতি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে গেলেও শেষ রক্ষা হলো না গাইবান্ধার সুন্দরগঞ্জের ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির। তীব্র নদীভাঙনের মুখে অবশেষে বিদ্যালয় ভবনটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনরোধে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা জানান, চর এলাকার শিশুদের শিক্ষার একমাত্র ভরসা এই প্রতিষ্ঠানটি। তিস্তার ভাঙন তীব্র হওয়ায় বিদ্যালয়টি রক্ষার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউএনও, জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। সর্বশেষ গত ৮ আগস্ট পানি…
গাইবান্ধা: গাইবান্ধা জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নির্মিত দুটি নতুন সেতু নির্মাণকাজ শেষ হলেও গত দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতু দুটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। ফলে নতুন সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন জেলার বাসিন্দারা। এ দিকে বিকল্প না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ ও পুরোনো সরু সেতু ব্যবহার করে যাতায়াত করছেন। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, অন্যদিকে দুর্ভোগও পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। গাইবান্ধা জেলা সড়ক ও জনপথ বিভাগ জানায়, জেলা শহরের যানজট কমাতে এবং পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুগুলোর বিকল্প হিসেবে সড়ক ও জনপথ বিভাগ দুটি নতুন সেতু নির্মাণ…
গাইবান্ধা: গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন কর্মকর্তাকে তাঁদের নিজ নিজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ছাড়াও নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তি ও অব্যবস্থাপনার শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা শত শত সাধারণ রোগী। নির্ধারিত সময় পার হওয়ার আগেই আউটডোরের (বহিঃবিভাগ) চিকিৎসকরা কর্মস্থল ত্যাগ করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বেলা ২:৩০ টা পর্যন্ত বহিঃবিভাগ খোলা থাকার কথা থাকলেও দুপুর ১২:৩০টার পর থেকেই অধিকাংশ চিকিৎসক নিজ নিজ কক্ষ ত্যাগ করেন। গত ১৬ আগস্ট দুপুর ১২:৪৫ মিনিটে হাসপাতালের নতুন ভবন ঘুরে দেখা যায়, পুরো আউটডোরে মাত্র তিনজন চিকিৎসক উপস্থিত ছিলেন—চক্ষু বিশেষজ্ঞ ড. মিনু, উপ-সহকারী মেডিকেল অফিসার ড. সেলিম পোদ্দার এবং শিশু…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: দলিল লেখকদের পেশাগত নানা সমস্যা সমাধান ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা দলিল লেখক সমিতি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মাসুদুর রহমান মোল্লার হাতে এই স্মারকলিপি তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন এবং তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। উপস্থিত নেতৃবৃন্দ, স্মারকলিপি প্রদানকালে জেলা, সদর ও বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় ও জেলা পর্যায় মোস্তাফিজুর রহমান মল্লিক (সাধারণ সম্পাদক,) জেলা দলিল লেখক সমিতি ও ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি,এবং রিয়াজ আহমেদ কোষাধ্যক্ষ, জেলা দলিল লেখক সমিতি। গাইবান্ধা…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামী অন্যত্র থাকার কারণে ভাতিজী জামাইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং বসতঘর ভাংচুরের অভিযোগ উঠেছে মনিরের বিরুদ্ধে । নির্যাতন ও হুমকির মুখে বর্তমানে মেডিকেলে রয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। গত সোমবার রাতে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পশ্চিম হলদিবাড়ি গ্রামের ভাতিজী জামাই মনিরুজ্জামান প্রায় এক বছর আগে থেকে ওই ভুক্তোভোগীর স্বামী না থাকায় বিভিন্নভাবে তাকে কুপ্রস্তাব দিতে থাকেন এবং রাত-বিরাতে উত্ত্যক্ত করেন। বিষয়টি পরিবারকে জানালেও কোনো প্রতিকার পাননি। পরে স্থানীয়দের কাছে অভিযোগ জানালে তাতে মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে গৃহবধূ ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং বসতঘর ভাংচুরের করেন। ভুক্তভোগীর অভিযোগ, এ ঘটনার জেরে…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারের কৃতী সন্তান ও সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬৭ বছর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের দিনমজুর কাওসার আহমেদ ও রুশনা আক্তার দম্পতির সন্তান রেশমি আক্তার সুমাইয়া। চলতি বছর কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ অর্জন করেছে। পুরো বিদ্যালয় থেকে মাত্র দু’জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, রেশমি তাদের একজন। পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, তিন বোনের মধ্যে রেশমি কনিষ্ঠ। অর্থাভাবে বড় বোন উর্মি আক্তার পিনকি, যিনি ডিগ্রি শিক্ষার্থী এবং মেজো বোন প্রমি আক্তার যিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী, পড়াশোনা প্রায় এক বছর আগে বন্ধ হয়ে যায়। রেশমির মেধা ও পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তার বাবা দিনমজুরি করে, এমনকি অনেক সময় না-খেয়ে থেকেও মেয়ের স্কুলের বেতন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের দিনমজুর কাওসার আহমেদ ও রুশনা আক্তার দম্পতির সন্তান রেশমি আক্তার সুমাইয়া। চলতি বছর কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ অর্জন করেছে। পুরো বিদ্যালয় থেকে মাত্র দু’জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, রেশমি তাদের একজন। পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, তিন বোনের মধ্যে রেশমি কনিষ্ঠ। অর্থাভাবে বড় বোন উর্মি আক্তার পিনকি, যিনি ডিগ্রি শিক্ষার্থী এবং মেজো বোন প্রমি আক্তার যিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী, পড়াশোনা প্রায় এক বছর আগে বন্ধ হয়ে যায়। রেশমির মেধা ও পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তার বাবা দিনমজুরি করে, এমনকি অনেক সময় না-খেয়ে থেকেও মেয়ের স্কুলের বেতন…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর টিনের তৈরি চায়ের দোকান ভাঙচুর ও কুপিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া চৌরাস্তা মোড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মালিয়াটি গ্রামের রফিকুল ইসলাম (৪১) ঘাগড়াপাড়া মৌজার চৌরাস্তা মোড়ে ১২২ নং বি.আর.এস খতিয়ানের ৬৯৯ নং দাগে ৩ শতাংশ জায়গা ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। অভিযোগ মতে, উক্ত জমি নিয়ে একই এলাকার ছানা উল্লাহ (৩৬) ও বিপুল মিয়া (৫০) সহ অজ্ঞাতনামা…

