Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ই আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)। রাত্রিকালীন টহলরত পুলিশ হতে খবর পাওয়া যায়, একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন একটি গলিতে এসে…

Read More

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ইয়িংমিং ইয়াং বলেছেন, উৎপাদনশীল, বিনিয়োগনির্ভর ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে এডিবি বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে, যাতে দেশের সব অঞ্চলে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয় এবং সবার জীবনমানের উন্নতি ঘটে। বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক এডিবির ভাইস প্রেসিডেন্ট ইয়িংমিং ইয়াং বলেন, বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করাই এডিবির লক্ষ্য। গত ৯ থেকে ১৩ আগস্ট বাংলাদেশ সফর করেন ইয়িংমিং…

Read More

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন বরিশালের আগৈলঝাড়ার বহু পরিবারের জীবিকার অবলম্বন। বর্ষায় কৃষি জমি পানির নিচে তলিয়ে থাকায় যখন কৃষকের হাতে কাজ কমে যায়, তখন বিনা পুঁজিতে বিল থেকে শাপলা সংগ্রহ করে বিক্রি করেই সংসারের খরচ মেটাচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ’ মানুষ। ভোরের আলো ফুটতেই নৌকা নিয়ে বিলের পানিতে নামেন শাপলা সংগ্রহকারীরা। ঘণ্টার পর ঘণ্টা পানিতে ঘুরে শাপলা সংগ্রহের পর তা নিয়ে আসেন স্থানীয় পাইকারদের কাছে। পাইকাররা সেসব শাপলা কিনে ভ্যানযোগে জেলার বিভিন্ন হাট-বাজার এবং আশপাশের উপজেলার গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেন। কেউ আবার সরাসরি বাজারে নিয়ে বসেন। আগৈলঝাড়ার চেংগুটিয়া-চৌদ্দমেদা বিলসহ বিভিন্ন…

Read More

তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পানিসম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের আয়োজনে “তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। সেমিনারে ‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন। ‎ এতে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচনা করেন অধ্যাপক ড. আইনুন নিশাত, যৌথ নদী কমিশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবুল ফজল এম সালেহ ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক…

Read More

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের পূর্বনির্ধারিত সময়সীমা ছিল ১ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত। তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে জানা যায়, সফটওয়্যার, ইন্টারনেট…

Read More

রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ-পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে এখন ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর…

Read More

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রিম আয়করসহ (এআইটি) এ দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে এক হাজার ৮৫০ কোটি টাকার বেশি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ক্রয় প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের…

Read More

অজপাড়াগাঁয়ে গড়ে ওঠা ডা. আশরাফ ফিসারিজ এখন বেকার যুবক ও উদ্যোক্তাদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। ২৬ বছর আগে শখের বসে শুরু করা খামার কেবল আর্থিক সফলতাই নয় বরং এখন দেশ সেরা হয়ে অর্জন করেছে জাতীয় স্বর্ণ পদক। ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুরে ‘ডা. আশরাফ ফিসারিজ’ নামে মাছের খামার শুরু করেন ওই গ্রামের মোহাম্মদ নুর নবী মিয়া ও ফাতেমা রওশন আফরোজ এর চিকিৎসক ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক এবার জাতীয় মৎস্য পদক পেয়ে চমকে দিয়েছেন সহকর্মী, বন্ধু-স্বজনসহ দেশবাসীকে। গত ১৬ আগষ্ট জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোন দিন। উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অন্যদিকে আসামি ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতের পক্ষে শুনানি করেন আইনজীবী এম হাসান ইমাম। আর নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি-সম্পাদক ও যুবলীগ সভাপতি-সম্পাদকের পক্ষে শুনানি করেন ইশরাত জাহান। অপর পলাতক আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক…

Read More

জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়েছে মোট ২ লাখ ৬২ হাজার ৫২৫ মামলায়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ১৪৫ টি মামলা। এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন। প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে…

Read More

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়ে এটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। তাই পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।’ তিনি বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষ করে একদিনে ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রশংসনীয়।’…

Read More

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে (পরিচিতি নম্বর : ৩১০৭) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি…

Read More

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ আটক করা হয়েছে। তিন অভিযানে সব মিলিয়ে আটক করা হয়েছে ৩৪৯ কার্টুন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ। পণ্যগুলোর সম্মিলিত শুল্কায়নযোগ্য/বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং নির্ধারিত পণ্যগুলোর প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সে হিসাবে শুল্ক-করসহ আটক পণ্যের সম্মিলিত মূল্য ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা। সোমবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার হজরত…

Read More

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাকির হোসেন খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী তাদের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, একই আইনের ৫ ধারার উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেতন,…

Read More

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ৫৮০টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হয়। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের যাত্রা শুরু। সেই থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী মোট ৩১ হাজার ৩৭ জন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩ হাজার ৪৫৭টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৬৯টি মামলা। আইন, বিচার ও সংসদ বিষয়ক…

Read More

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে শ্রমিকদের ২২ হাজার ৩২৭ টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত সংস্থার আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, আইনগত সহায়তা সেলের মাধ্যমে শ্রমিকদের জন্য ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এ অর্থ আদায় হয়। এছাড়াও শ্রমিকদের ২২ হাজার ৩২৭টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। শ্রমিকদের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনে যোগ দেন তিনি। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া থাকছে প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়েরও সুযোগ। মঞ্চে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Read More

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় সরকারি বন্দোবস্ত পাওয়া এক একর জমিতে চাষাবাদ করতে গিয়ে বাধা, চাঁদা দাবি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মো. নিজাম উদ্দিন হাং। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তালতলী উপজেলার ছোট নিশানবাড়ীয়া মৌজায় ২০০০-২০০১ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে ভুক্তভোগী মো. নিজাম উদ্দিন হাং (৫০) ও তাঁর স্ত্রী মোছা. আনোয়ারা বেগমের নামে এক একর জমি বন্দোবস্ত দেওয়া হয়। পরবর্তীতে বন্দোবস্তকৃত জমির উন্নয়ন কর পরিশোধ করে নতুন সৃজিত খতিয়ানে জমিটি অন্তর্ভুক্ত করা হয়। সরকারি সার্ভেয়ারের মাধ্যমে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছাতির মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রের বরাতে জানা গেছে, ৫ নম্বর পুল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া ও রুপশপুর এলাকার চিড়িয়াখানা সড়কেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সরাইল রিজিয়নের অধীনস্থ মৌলভীবাজারের শ্রীমঙ্গল,সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ জেলার ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ওই ৪টি সেক্টরে অভিযানে ৮ মাসে ৮শ ৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের গেল ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত এসব অভিযান চালানো হয়। সোমবার(১৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরাইল রিজিয়নের অধীনে থাকা ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ওই চার সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপির…

Read More