Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: হাতের ওপর ভর করে দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে এইচএসসি পরীক্ষায় জয়! মৌলভীবাজারের অদম্য মনা বেগম। জন্ম থেকেই বাঁ হাত ও বাঁ পায়ে শক্তি নেই, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়েছেন জন্মলগ্নেই। তবুও বুকভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে হাতের ওপর ভর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে কলেজে পড়ার মনোবল নিয়ে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার অদম্য তরুণী মনা বেগম। চলার পথে বহু মানুষের তাচ্ছিল্য, হাসি-ঠাট্টা ও অবজ্ঞাপূর্ণ কটূক্তি শুনতে হয়েছে তাকে—”হাত নেই, পা নেই, পড়ে কী করবি?” কিন্তু কোনো বাঁধাই থামিয়ে দিতে পারেনি ২০ বছর বয়সী এই…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের রাজনগরে চা বাগান এলাকা থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি নিমগাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর চা বাগানের মোকাম আকাশি টিলা এলাকায় একটি নিমগাছের সঙ্গে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি…

Read More

বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত আইন প্রয়োগকারী সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে প্রস্তাবিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুযায়ী এই বিশেষায়িত সংস্থাটি গঠন করা হচ্ছে। গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগণের মতামত প্রদানের জন্য খসড়া আইনটি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে rab1@moha.gov.bd  ইমেইল ঠিকানায় মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে। প্রস্তাবিত আইনে র‌্যাবের বিদ্যমান আইনি কাঠামো প্রতিস্থাপন করে নতুন ইউনিটের অধীনে এর কর্মক্ষম সম্পদ, জনবল এবং প্রাতিষ্ঠানিক দায়িত্বসমূহ অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য সুশৃঙ্খল বাহিনীর কর্মকর্তাদের নিয়ে পদায়ন, প্রেষণ বা…

Read More

জেলার থানচিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন সড়ক ও স্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন। এরফলে দীর্ঘদিন পর বান্দরবানের দুর্গম পাহাড়ি পর্যটন এলাকাগুলোতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে পর্যটকদের। জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বান্দরবান পার্বত্য জেলার নির্ধারিত কয়েকটি সড়ক ও স্থান সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরমধ্যে রয়েছে-থানচি উপজেলার তমাতুঙ্গী থেকে ২৪ কিলোমিটার তিন্দু পর্যন্ত এবং তিন্দুমুখ থেকে নাফাকুম পর্যন্ত সড়ক ও পর্যটন এলাকা। এছাড়া রুমা উপজেলার কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত এবং রিজুক ঝরনা এলাকাও। তবে এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছে জেলা প্রশাসন।…

Read More

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের মৌসুম শুরুর আগেই দেখা মিলেছে বিশ্বের অন্যতম উচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। আগস্টের শুরুতেই অনুকূল আবহাওয়া ও মেঘমুক্ত আকাশে জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে বরফে ঢাকা এ পর্বতচূড়া দেখতে পাওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে কাঞ্চনজঙ্ঘার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করতে শুরু করেছেন। প্রতিবছর সাধারণত সেপ্টেম্বরের দিকে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিললেও এবার এক মাসেরও বেশি সময় আগেই সেই মনোমুগ্ধকর দৃশ্য ধরা পড়েছে। ভোরের আলো কিংবা বিকেলের শেষ সূর্যরশ্মি বরফে ঢাকা পর্বতের গায়ে পড়লে বদলে যাচ্ছে রূপ। সূর্যের অবস্থান ও আলোর…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- নীলফামারী জেলার ডিমলা উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠন। ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার, ১৫ আগস্ট, বিকেলে ডিমলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। তিনি বলেন, ‘কোনো প্রকার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা ছাড়াই যথাসময়ে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হবে।’ আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা ২০২২ সালের পর অর্থাৎ দীর্ঘ চার বছর পর সরকারি দুটি ফান্ডে জমানো ফান্ডের একটি অংশ ফেরত পেয়েছেন।…

Read More

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সাপাহার উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, রেজাউল মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন,মোস্তাফিজুর রহমান বাদল,…

Read More

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরের হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় হিরোন মটরস শোরুমের কাছে ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ নম্বরের ট্রাকটি হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে ছেঁচড়ে বেশ কিছু দূর নিয়ে গিয়ে সড়কের পাশে থাকা হিরোন মটরস মোটরসাইকেলের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। তারা দেখতে চায় প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে ধীরে ধীরে এগিয়ে যেতে। তিনি আরও বলেন, কিন্তু সামনে এগিয়ে যেতে এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে। শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ (শনিবার) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়াও করা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।‘ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটি তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন,…

Read More

বরগুনা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনার তালতলীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) তালতলী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিয়া শামীম আহসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান এবং মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ূন আহমেদ, মি. মংসেলেন তালুকদার, জাসাস সভাপতি ইমরান হোসেন ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্য কবির আকন, পচাকোড়ালিয়া…

Read More

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় পানিতে ডুবে সাইমন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমন কাজীরখাল গ্রামের রফিক আকনের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাইমন তার বাবার পাশে বসে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অগোচরে সে সেখান থেকে চলে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে সাইমনকে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান সিজানের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে। মুঠোফোনে আলাপকালে মো. ইমরান…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল মানেই নতুনত্বের ছোঁয়া আর নয়ন জুড়ানো চায়ের এক স্বর্গরাজ্য। কিন্তু এবার সেই সবুজের বুকে নজর কেড়েছে এক কাঁটাময় ক্যাকটাস। শ্রীমঙ্গলের বিদ্যাবিল চা-বাগানে দেখা মিলেছে ব্যতিক্রমী এক ক্যাকটাস ফুলের, যার রূপ দেখতে দিনের আলো নয়–অপেক্ষা করতে হয় নিঝুম তিমির রাত্রির জন্য। সেরিয়াস গোত্রের এই কলামার ক্যাকটাসটির কাণ্ডজুড়ে তীক্ষ্ণ কাঁটা। কিন্তু সেই রুক্ষ শরীর থেকেই বেরিয়েছে কোমল সবুজ-হলুদ ফুল। উদ্ভিদবিদেরা বলছেন, এই ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো এটি কেবল রাতেই ফোটে। সূর্যের আলো ফোটার আগেই এটি নেতিয়ে পড়ে। তাই এর পূর্ণ প্রস্ফুটিত রূপ দেখতে হলে রাত জেগে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বিদ্যাবিল চা-বাগান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জানাযায়,…

Read More

রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়ে নিয়ে যায়। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের জন্য একটা আনন্দের দিন। এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।  বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশ নিয়েছেন।’ তিনি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়নে  চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক  বজায় থাকা জরুরি।’ তিনি বলেন, ‘এই তিনের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন কিংবা রোগী ও রোগীর স্বজনরা যদি চিকিৎসকের ওপর বিশ্বাস এবং মর্যাদার সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করি, চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ করা যাবে না।’ আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ৫শ’ শয্যাবিশিষ্ট ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল’-এর নবনির্মিত ১৫ তলা ‘ভবন-২’ (নিউরোসায়েন্স-২)-এর শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান…

Read More

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (শুক্রবার) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের বৈচিত্র্যপূর্ণ বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, আমাদের দেশের সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের বিরাট প্রভাব রয়েছে। আবার এটিও প্রমাণিত হয় যে, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে এবং মানুষের দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্নভাবে দেখে, কাওয়ালীর মতো সুফি ধারার সংস্কৃতি চর্চা তাদের মানসিকতা থেকে সম্পূর্ণ আলাদা।’ উপমহাদেশে ইসলামের মতো শান্তির ধর্ম প্রচারে কাওয়ালী ও সুফি সংস্কৃতি একটি অন্যতম প্রধান মাধ্যম…

Read More

বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্মার্ট ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণ ব্যবস্থার বাইরে খোলাবাজারে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নতুন পরীক্ষামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ পরিকল্পনার আওতায় বিদেশ থেকে তুলনামূলক কম দামে সংগ্রহ করা পণ্য কোনো সরকারি ভর্তুকি ছাড়াই প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। সম্প্রতি তার কার্যালয়ে বাসসকে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ এবং বর্তমান সরকারের চিন্তা থেকেই এর সূত্রপাত।’ তিনি জানান, প্রাথমিকভাবে ভোজ্যতেল দিয়ে এ উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। প্রায় ২০ হাজার মেট্রিক টন ভোজ্যতেলের প্রথম…

Read More

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে আসতে সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ অফিসার্স ক্লাবে শহরের প্রথম আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ ‘দ্য স্পোর্টিভা’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং শিক্ষা ক্ষেত্রে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে…

Read More