তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে বুধবার (১২ই আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জেলা প্রশাসন, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান ও মোঃ আকিব উল্লাহর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্য উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান কর্তৃক এ-ওয়ান ব্রেড এন্ড বেকারী-কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক), ৩৮ ও ৩৯ ধারায় ২ লাখ (দুই লাখ) টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব উল্লাহ কর্তৃক জেরিন ফুড এন্ড…
Author: Niloy Roy
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নাগরপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তারিয়াশ পলাশকে আহ্বায়ক এবং সরদার আশরাফকে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে এনসিপির টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটি। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা সাংগঠনিক সম্পাদক উর্মী আক্তার পরীর সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সুজন মিয়াকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম সিয়াম, মো. মোজাহিদ হোসেন, রবিন মিয়া ও ইসরাফিল। সিনিয়র যুগ্ম…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় তেলবাহী ট্রাক পড়ে এক মর্মান্তিক সড়ক দু|র্ঘ|ট|না ঘটেছে। এতে দু|র্ঘ|ট|নাস্থলেই ট্রাকের চালক প্রাণ হারিয়েছেন এবং হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) ভোরবেলা এ দু|র্ঘ|ট|না|টি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানাযায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জ্বালানি তেল বোঝাই করে ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই গাড়িটি ব্রিজের শক্তিশালী সুরক্ষাবেষ্টনী (রেলিং) ভেঙে ছিটকে ধামাই ছড়ায় পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান ব্রিজের রেলিং ভাঙা এবং নিচে দুমড়েমুচড়ে পড়ে আছে তেলবাহী ট্রাকটি।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যািলি বের করা হয়। র্যািলিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও তরুণরা অংশ নেন। হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে তারা পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা, শান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। র্যাালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গো-হাটা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মোস্তফা জামাই’ নামে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের গেট অতিক্রম করে পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ জমশেদ মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১১ই আগস্ট) রাত সোয়া ৭টার দিকে কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এএসআই এনামুল হক, এএসআই মোঃ রাজিবসহ জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে, বসতঘরের পেছনের খালি জায়গায় নতুন তৈরি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ’র) গুলিতে নিহত তারা মিয়া (২০)-এর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে দেওয়া হয়। সোমবার (১০ই আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী উপজেলার চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে তারা মিয়ার মরদেহ হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, ভারতের ইরানী থানার সেকেন্ড অফিসার শ্রীকান্ত চক্রবর্তী, বিএসএফ’র ১৯৯ ব্যাটালিয়নের কমান্ডার প্রদীপকার লে, চাতলাপুর ও আলীনগর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার কাজী নাসিম, কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেস্টার পাঠাং, নিহতের বাবা আব্দুল মালেক ও…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামের একটি ডায়ালোসিস সেন্টারে ঔষধ যথাযথভাবে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরে পুরাতন হাসপাতাল রোড এলাকায় আল হামরা (প্রাঃ) হাসপাতাল-এ অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে নানা গুঞ্জন ও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাস্থল ও ভিডিও সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকিরের…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মুখ থেতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর পাঁচটার দিকে রহমতগঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়কে তেমন লোকজনও ছিল না। ফলে ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা কেউ প্রত্যক্ষ করতে পারেননি। তবে…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহিদ স্মরণে আন্তঃঅনুষদ (ছাত্র) ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এ ব্যবসায় প্রশাসন অনুষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলা অনুষদ। প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সোমবার (১০ আগস্ট) তারিখ সোমবার বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “জুলাই একটি দিবস, জুলাই একটি অর্জন, জুলাই আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা, জুলাই…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ই আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী উপজেলাধীন ফুলতলা চা বাগানের গেটের সামনে এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল, পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আজাদ চৌধুরী (৩৫)। তিনি জুড়ী উপজেলার বিরনতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আনফর আলী। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ফুলতলা চা বাগানের গেটের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদ পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় উপস্থিত…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকোটি পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ জামায়াতের নেতাকর্মীরা। সাঁকোটি হঠাৎ একাংশ ভেঙে নদীতে পড়ে যান এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন এমপি। বুধবার ১২ আগস্ট ডিমলা উপজেলার নটাবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নের সংযোগ কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে এটির বর্তমান অবস্থা স্বচক্ষে দেখতে এবং নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে যান নীলফামারী-১ আসনের এমপি এ সময় উপজেলা আমিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার সচেতন নাগরিকগণ সঙ্গে ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই,আগস্ট ডিমলা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা ও খেলোয়াড়দের অংশগ্রহণ, মাঠ প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা, দর্শকদের শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এবং টুর্নামেন্ট চলাকালে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর আলোচনা সভায় গুরুত্বারোপ করেন বক্তারা। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী,…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: ‘গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা ইউনিটের উদ্যোগে ‘জুলাই ৩৬’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাদ জোহর জেলা বার ভবন মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাইবান্ধা জেলা ইউনিটের আহ্বায়ক ও জেলা ও দায়রা আদালতের বিজ্ঞ পি.পি এডভোকেট মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গাইবান্ধার আহ্বায়ক এবং জেলা ও দায়রা আদালতের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান পিপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এ্যাড,সেকেন্দার আজম আনাম,বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, জিপি রফিকুল…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসাসেবায় বিদ্যুৎ সংকটের দীর্ঘদিনের সমস্যা লাঘব হলো। বুধবার (১২ আগস্ট) সকালে হাসপাতাল চত্বরে সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। খোঁজ নিয়ে জানা যায়, সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়ন পদ্ধতিতে বড় ধরনের সংশোধন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারী প্রাথমিক শিক্ষকের বদলি জনীত যাচাই বাচাই কমিটিতে যুক্ত করা হয়েছে শিক্ষানুরাগী বা বিদ্যোৎসাহী ব্যক্তিদের নাম। এই ধারাবাহিকতায়, ১১,ই আগস্ট, ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়-এর এক প্রজ্ঞাপনে স্বাক্ষরে ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমারুজ্জামানের এক প্রজ্ঞাপনে স্বাক্ষরে নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারী প্রাথমিক শিক্ষকের বদলি জনীত যাচাই বাচাই কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমারুজ্জামান, ও শিক্ষানুরাগী বিদ্যোৎসাহী ব্যক্তিদের মধ্যে সদস্য হিসাবে মনোনীত হয়েছেন, মোছা: আফরোজা বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)। বিদ্যোৎসাহী…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেন চাকরি প্রত্যাশাীরা। সেই সাথে এই নিয়োগ বাতিল করে পুনরায় জনবল নিয়োগে দাবি করে স্লোগান দেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরের পরে নিয়োগ বঞ্চিতরা গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভাংচুর চালায়। সেই ভিডিও ধারনের সময় সাংবাদিকের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। সেই সাংবাদিকের নাম তৌহিদুর রহমান তুহিন,তিনি “দৈনিক আমার সংবাদ” গাইবান্ধা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন । এদিকে,ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে ভাংচুর চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার দুপুর ১টার সময় নিয়োগে অনিয়মের অভিযোগ…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর অভিন্ন ৫৭টি নদীর পানি ব্যবস্থাপনায় ন্যায্য হিস্যা নিশ্চিত করতে রাজনৈতিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ফারাক্কা চুক্তি রাজনৈতিকভাবে নবায়নের পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত সহযোগিতা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্যসচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী…
মো: মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। জিয়ারতকালে গভীর শোকে তিনি কান্নায় ভেঙে পড়েন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সাঘাটার বোনারপাড়া সরকারি কবরস্থানে পৌঁছে তিনি নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর পিতা হাবিবুর রহমান এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের পিতা শামসুল হুদা দুদুকে আবেগে জড়িয়ে ধরেও কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত সম্পন্ন করেন। জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান নিহত দুই পরিবারের বাসায় যান এবং স্বজনদের খোঁজখবর নিয়ে তাদের প্রতি গভীর সমবেদনা…

