Author: Niloy Roy

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সাথে তুলে ধরতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সীনগর প্রগতি সংঘ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এ সময় স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের কারণে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চেষ্টা করছে। মুন্সীনগর প্রগতি সংঘের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রোমান স্পোর্টিং…

Read More

এক সময় রূপকথার গল্প শুনিয়ে, ছড়া কেটে শিশুদের খাওয়ানো কিংবা ঘুম পাড়ানো হতো। এখন আর সেই দিন নেই। আজকাল শিশুদের ভোলানো হয় মোবাইলে কার্টুন কিংবা গেমসের মাধ্যমে। ফলে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে এসব শিশু। এখন শিশুদের খেলনার তালিকায় প্রথমেই রয়েছে মোবাইল ফোন। শিশুর বায়না পূরণে মোবাইলে গেমস দেখা বা গান শোনা যেন এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। মোবাইল ফোনের বিকিরণের কারণে অন্ধত্বসহ চোখে ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে শিশুদের। বিশেষ করে শহরে খেলাধুলার মাঠের স্বল্পতায় ঘরে আবদ্ধ থাকায় মোবাইলের প্রতি আরও নির্ভরশীল হয়ে পড়ছে। অনেক বাবা-মা বাচ্চাদের আবদারে স্মার্ট ফোন কিনে দিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কোমলমতি শিশুদের…

Read More

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও…

Read More

রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ানো ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সম্প্রতি নগর ভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে এ তথ্য জানিয়েছেন। ডিএসসিসি প্রশাসক এ প্রসঙ্গে আরও বলেন, ‘ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই চলাচলের ব্যবস্থা করা হবে। এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রয়োজন অনুযায়ী দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে।’ তিনি বলেন, ‘রিকশার সমস্যাটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো- সেটা বের করে সমাধান…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিরাপদ ও মানসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং ভবিষ্যতে রপ্তানির সুযোগ তৈরি করতে দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতকে আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এ খাতকে পুনর্গঠনের জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ-এর সহযোগী সংগঠনের সকল অপতৎপরতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। ১৪ আগস্ট রাতে উপজেলায় প্রতিবাদ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা, পরে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ​মিজানুর রহমান সবুজ, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা সদর ইউনিয়ন যুবদলের নেতা ​সোহাগ খান লোহানী, ডিমলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ​আবু বক্কর সিদ্দিক, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ​হালিমুল ইসলাম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক…

Read More

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে কয়েক দশকের নানা চড়াই-উতরাই পেরিয়ে। জটিল আর অনিশ্চিত সেই রাজনৈতিক প্রেক্ষাপটে দলের হাল ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে ছিল প্রজ্ঞা আর অবিচল দৃঢ়তার মিশেল; তিনি কখনো কারোও কাছে নত করেননি, কোনো বাধায় পিছু হটেননি। এই আপসহীন মনোভাবই তাঁকে কোটি কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনা—সবক্ষেত্রেই তিনি রেখেছেন দূরদর্শী নেতৃত্বের স্বাক্ষর। শত প্রতিকূলতা ও দমন-পীড়নের মুখেও নিজের অবস্থানে অটল থেকে…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে এএসআই মো. মসলিম উদ্দিন আহত হয়েছেন। একই ঘটনায় পুলিশের সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ডিমলা থানায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন। হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা খুলে তার কাঁধের ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, “ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময়…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুড়ি স্পোর্ট ২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগষ্ট) সকালে নাগরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম নীতির তোয়াক্কা না করে বহিরাগত ও অদক্ষ ব্যক্তি দিয়ে চলছে চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রম। আয়া স্ত্রীর ক্ষমতার দাপটে হাসপাতালের জরুরি বিভাগে এক বহিরাগত ব্যক্তি জেঁকে বসেছেন বলে অভিযোগ উঠেছে। চিকিৎসা সেবার মতো সংবেদনশীল স্থানে রোগী ও স্বজনদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার এবং বাড়তি টাকা দাবির ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। গত শনিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের এমারজেন্সি কক্ষে মাধব নামের এক ব্যক্তি রোগীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত। তিনি চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি আগত রোগীদের টিকিট ফি ও ভর্তি ফি কালেকশনসহ হাসপাতালের…

Read More

টাংগাইল প্রতিনিধিঃ আজ সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ-ই। উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি। এছাড়াও সলিমাবাদ ইউনিয়নের আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হতে পারেনি কেউই। উপজেলার ৫৯ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৩৯১  শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ১৮৫০  জন, অকৃতকার্য হয়েছে ১৩৪১ জন শিক্ষার্থী। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার শতকরা ৬১.৬৫%, মাদ্রাসা ৩৯.১৭%, ভোকেশনাল ৪৫.৭০% কারিগরি শিক্ষা বোর্ড। এ বছর উপজেলায়…

Read More

গাইবান্ধা: তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। অসহনীয় গরমে স্বস্তি পেতে গাইবান্ধার বিভিন্ন এলাকার মানুষ এখন ভিড় করছেন চার্জার ফ্যান, আইপিএস ও ব্যাটারির দোকানে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এসব পণ্যের দামও বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। গাইবান্ধা শহরের স্টেশন রোড, নিউ মার্কেট, কলেজ রোডসহ বিভিন্ন ইলেকট্রিক পণ্যের দোকান ঘুরে দেখা গেছে, চার্জার ফ্যান ও আইপিএস কিনতে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। অনেক দোকানে চাহিদামতো পণ্য সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসে মডেল, আকার ও মানভেদে চার্জার ফ্যানের দাম বেড়েছে প্রায় ১ হাজার থেকে ২ হাজার টাকা। মাঝারি মানের ১২ থেকে ১৬…

Read More

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুব সমাজকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। এ সময় উপজেলা…

Read More

জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ও গোলমুন্ডা ইউনিয়নের কুঠিপাড়া ও নাড্ডাপাড়া এলাকায় বুড়িতিস্তা নদী থেকে দুটি মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত চার দিন ধরে ওই এলাকায় মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী জমি ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সরেজমিনে গিয়ে নদীর ওই এলাকায় পাশাপাশি দুটি মেশিন দেখা যায়। সেখানে বালু উত্তোলনের কার্যক্রম চলছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একটি মেশিনের সঙ্গে ডাউয়াবাড়ী ইউনিয়নের কুঠিপাড়া এলাকার বাসিন্দা মোস্তফার সম্পৃক্ততার কথা। অপর মেশিনটির সঙ্গে আলমগীরের সম্পৃক্ততার কথাও স্থানীয়ভাবে বলা হয়। বালু উত্তোলনের বিষয়ে মোস্তফার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: চলতি বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ-এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। মীর শাহে আলম বলেন, এই পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য বাজেটে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন বর্তমানে প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ বৈঠক করে নির্বাচনের সময়সূচি ও ক্রম নির্ধারণ করবে। তবে লক্ষ্য হলো চলতি…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ১ যুগ পূর্তিতে (১২ বছর) এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি খাতে বিশেষ অবদানের জন্য ‘শ্রেষ্ঠ কৃষক’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে বিশিষ্ট কৃষি উদ্যোক্তা আনসার মিয়াকে। বুধবার (১২ই আগস্ট) শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবর্ধিত কৃষক আনসার মিয়া মৌলভীবাজার সদর ৪ নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের বাসিন্দা। একসময় পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। তবে প্রবাস জীবনের প্রতিকূলতা ও আশানুরূপ সুযোগ-সুবিধা না পাওয়ায় তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।দেশে ফিরে হতাশ না হয়ে নিজের মাত্র…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মিছিল ও সমাবেশের ঘটনায় ১২ আগস্ট মাইজবাগ, মগটুলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মিছিল ও…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপনের ঘোষনা দিয়েছেন। তারই অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নে বিদ্যালয়ের বাইরে থাকা ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর ইএমডিসি প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মাইজবাগ ইউনিয়নের কোডেক-ইএমডিসি প্রকল্পের ১২টি শিখন কেন্দ্রের ৩৪৮ জন শিক্ষার্থীর মাঝে কাঁঠাল ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। চরশংকর শিখন কেন্দ্রের সামনে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাইজবাগ পাঁচপাড়া শিখন কেন্দ্রের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: প্রতিষ্ঠার একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১২ই আগস্ট) সকালে মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বর ঘুরে পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে একযুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ছাদিক আহমদ। এ সময় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমদসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শ্রীমঙ্গল শহরের একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী বলেন, “হবিগঞ্জ-সিলেট সড়কপথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করেন। কিন্তু বর্তমানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।” লিখিত বক্তব্যে বলা হয়, পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে শ্রীমঙ্গলসহ আশপাশের হাজারো মানুষ স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ…

Read More