উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণার অভিযোগে পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর শহরের চরহোসেনপুর শিমুলতলী এলাকায় নিজ বাসায় স্থানীয় অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করেন রিফাত…
Author: Niloy Roy
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় পৃথক ঘটনায় দুইশিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা মহাসড়ক দুর্ঘটনায় ও ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেল এলাকায় পানিতে ডুবে এ মৃত্যুর র্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় তিস্তা ক্যানেলের পাশে আজগার আলীর মেয়ে পাখি আক্তার (১২) ও একই এলাকার আবুল হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪) খেলা করছিলেন। সম্পর্কে তারা খালা-ভাগনি। খেলার একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। পরে পাখি আক্তার তাকে পানি থেকে তুলতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে মোটরসাইকেল ও গরু বোঝাই নসিমন মুখোমুখি সংঘর্ষে শাহজাহান মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান মিয়া ডিমলা উপজেলার রামডাঙ্গা এলাকার সাইদুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে লোকমান হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গরু ভর্তি একটি নসিমন ডোমার অভিমুখে যাচ্ছিল তিনবট বাজারে পৌঁছালে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহজাহান মিয়া…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের মাস্টাররোল ড্রাইভার মো. আবদুল ওয়াদুদ মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ পন্থায় কোটি টাকার সম্পদ অর্জন এবং সর্বসাধারণের চলাচলের রাস্তা দখলসহ মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে আবদুল ওয়াদুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের বিভাগীয় সমন্বিত কার্যালয় এবং গাইবান্ধার জেলা প্রশাসক বরাবর পৃথক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গণস্বাক্ষরকারীগণ। অভিযোগ সূত্রে জানা যায়, ড্রাইভার ওয়াদুদ তার প্রভাব খাটিয়ে এলাকায় সাধারণ মানুষের ওপর ক্ষমতার প্রভাব ও জুলুম চালিয়ে আসছেন বলে অভিযোগে…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছে। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি…
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বৃষ্টির কারণে অনেককে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে দেখা যায়নি। এদিকে মৌসুমি নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরে বড় বড় ঢেউ সৃষ্টি হয়ে তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে…
মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি পর্যটকদের জন্য এক অসাধারণ বিনোদন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ স্থান রুইলুই পাড়া ও কংলাক পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় দেখার জন্য এটি দেশের অন্যতম জনপ্রিয় একটি স্পট (স্থান)। এই অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত ও অঞ্চল থেকে ছুটে আসছে ভ্রমণ পিপাসুরা। পর্যটকরা বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের এসকর্ট এবং পুলিশের প্রহরায় নিরাপত্তা বহরের সময় মেনে নির্দিষ্ট সময়ে সাজেকে প্রবেশ করছে এবং যথা সময়ে ফিরে আসছে। রাঙামাটি জেলার মিজোরাম সীমান্তে অবস্থিত হেলিপ্যাড ভিউপয়েন্ট থেকে সাজেকের সবচেয়ে উঁচুতে অবস্থিত চূড়া মেঘের খেলা ও চারপাশের পাহাড়ের সৌন্দর্য দেখে আনন্দে উদ্বেলিত…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা এএফপি’র। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত সম্প্রতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি খুবই খুশি।’ তিনি বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে সক্ষম হবে। ট্রাম্প এই চুক্তিকে ‘একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে…
প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশে বহু নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর অলস পড়ে রয়েছে। সরকার এসব জলাশয় সংস্কার করে মৎস্য পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার বেকার তরুণদের মধ্যে এসব জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করা হবে, যাতে তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়।’ আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় মৎস্য সপ্তাহের এ অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪…
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে। সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে। রোববার বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মোংলায় নৌপরিবহন মন্ত্রীর আগমন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছেন। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চান তিনি। আমরা…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ২০০ বছর পূর্তি উপলক্ষে মাঠের সার্বিক সুবিধাদি বৃদ্ধি ও আধুনিকায়নে ১৭ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার।’ আজ (রোববার) সন্ধ্যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি ঈদে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে আসেন। আগামীতে এই মাঠের ২০০তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে মাঠটির সার্বিক উন্নয়নে আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলা প্রশাসকের নিকট সরকারি…
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে? সেই অতীত বিবেচনা করে আমাদের তাদেরকে চোখে চোখে রাখতে হবে, অতীত বিবেচনা করেই ভবিষ্যতে তারা কী করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোন বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মত তাদেরকে সমুচিত জবাব দিতে হবে।’ আজ রোববার বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাবের) কেন্দ্রীয় আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, জুলাই গণঅভুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফয়সালা হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশ পেয়েছি ও দেশের মুক্তিকামী জনগণ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে সকল পেশাজীবী ও রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। শনিবার (১৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ্যাব চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার তুহিন এ্যাব এর অর্থায়নে ত্রাণ ও উপহার সামগ্রী…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: রুপালী মৎস স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় জাতীয় মৎস সপ্তাহ দিবস-২০২৬ এর পালন করা হয়েছে । আজ রোববার (১৬ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার মার্জানের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুল,সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রশিদ সরকার। এছাড়া…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: রুপালী মৎস স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় জাতীয় মৎস সপ্তাহ দিবস-২০২৬ এর পালন করা হয়েছে । আজ রোববার (১৬ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার মার্জানের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুল,সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রশিদ সরকার। এছাড়া…
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লাইচ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলী হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গত ৬ আগস্ট একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংশ্লিষ্টদের দাবি, ওই প্রতিবেদনে রাজনৈতিক উদ্দেশ্যে আলী হোসেনের ভাবমূর্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন উদ্দিনের বক্তব্যও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬’-এর উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট, ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর আলোচনা সভা ও উপজেলার সফল মৎস্যচাষী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, জেলা বিএনপির…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার সৌজন্য ও দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে তারাগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। রংপুর-০১ ও ০২ সংসদীয় আসন (গংগাচড়া, তারাগঞ্জ-বদরগঞ্জ) এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা যায়, শিউলি শারীরিক অসুস্থতার কারণে স্বামীর সাথে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন। ডাক্তারের নিকট থেকে চিকিৎসা সেবা শেষে মোটরসাইকেলযোগে কেজুরিছড়া চা-বাগানের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের পেছনেই মাথা ঘুরে যায় তাঁর। এতে তিনি সামলাতে…

