Author: Niloy Roy

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা চরম দুর্ভোগ ও অবহেলার শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। হাসপাতালের ডিউটিরত নার্স ও আয়াদের দায়িত্বহীনতা, রোগীদের সঙ্গে অসংবেদনশীল আচরণ এবং রাত্রিকালীন ডিউটিতে ঘুমে মগ্ন থাকার ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এক আশঙ্কাজনক ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনেরা। ভুক্তভোগী এক নারী রোগী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গভীর রাতে তার হাতে লাগানো ক্যানুলায় জটিলতা দেখা দিলে তীব্র যন্ত্রণায় তিনি সেবার জন্য ডাকাডাকি শুরু করেন। তবে সে সময়…

Read More

আটপাড়া (নেএকোণা)প্রতিনিধি নেত্রকোণার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার প্রতিরোধকরণের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ​আজ ৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে উপজেলার তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমীতে তেলিগাতী ইউনিয়ন পরিষদ ও দুওজ ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৯, নেত্রকোণা-০৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটপাড়া উপজেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মাসুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল…

Read More

টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আবার কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা কমিটি। ৭ আগষ্ট তারিখ এনসিপি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাহমুদুর রহমান রাসেল স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে তারিয়াশ পলাশ কে আহবায়ক ও সরদার আশরাফ কে সদস্য সচিব করে ২৫ সদস্যের নাগরপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে ছয় মাস মেয়াদী ২৫ সদসেরে কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানাই নারী উপজেলা শাখার আহবায়ক ও যুগ্ন আহবায়ক।

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালানোর দ্বিতীয় বর্ষপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় নাগরপুরে গ্রেপ্তার দুইজন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন জায়গায় গতকাল ৫ আগষ্ট রাতে অভিযান পরিচালনা করে ১০/০৯/২০২৪ সালের দায়েরকৃত ১ নং ক্রমিকের মামলায় দু’জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতারা নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রামের নুর আলমের ছেলে হাবিবুর এবং সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া সাহেব আলীকে তাদের বাসা থেকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল। ৫ আগাষ্ট বিকেলে ও ৬ আগষ্ট সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি অপসারণের ঘটনায় জব্দ করা একটি মোটরসাইকেল তদন্ত শেষ হওয়ার আগেই থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে জব্দ করার পরদিন মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। ‎ গত শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের ধ্বংসের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের কোনো রকম অনুমোদন ছাড়াই রাতের আঁধারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে একটি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর ও লাইন সংযোগের কাজ করছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত হলে সংশ্লিষ্ট চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ‘সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ’গীতা যজ্ঞ ও বৈদিক অ্যাওয়ার্ড প্রদান। সিলেট বিভাগের মধ্যে প্রথমবারের মতো সহস্র (১ হাজার) কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের আয়োজন করেছে মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়। ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগরণ এবং নতুন প্রজন্মের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম্য ও শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজনের ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ই নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে মৌলভীবাজারের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, সৈয়ারপুরে অনুষ্ঠিত হবে ‘সহস্র কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান। আয়োজকরা জানান, অনুষ্ঠানে একসঙ্গে এক হাজার মানুষের কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠ করা হবে। বৃহৎ পরিসরের এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই কৃষক সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম। দুই কৃষকের ক্ষেতে রয়েছে সূর্যডিম ও ল্যানফে জাতের তরমুজ। আকর্ষণীয় রং, উন্নত মান ও সুস্বাদের কারণে বাজারে জাত দুটির ব্যাপক চাহিদা রয়েছে। ফলে উৎপাদিত তরমুজ সহজেই বাজারজাত করা যাচ্ছে এবং ভালো দামও পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ব্যতিক্রমী রঙের ও উচ্চ চাহিদাসম্পন্ন তরমুজ উৎপাদন করে তারা স্থানীয় কৃষকদের মাঝেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। কৃষক সিরাজুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের কারিগরি সহযোগিতা নিয়ে তিনি প্রায় ২০ শতক জমিতে এ…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) । গতকাল ০৬ আগস্ট রাত আনুমানিক ৮.৫০ টায় কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ৩,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন—মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটলী গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. আব্দুর রউফ (৫৪) এবং একই গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৪২)। র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়ার চুনঘর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, একদল মাদক কারবারি…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলাম (৫৫)এর মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে গফরগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় শুক্রবার সকালে তার মরদেহ খুঁজে পান স্বজনরা। নিহত সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য নদীতে নামেন সাইফুল ইসলাম। পাটাতনটি ধরার চেষ্টা করার…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলাম (৫৫) এর সন্ধান মেলেনি। টানা দুই দিনের উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। তবে স্বজনরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন। নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে। জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় তিনি তীব্র স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান এবং…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় পরিবারের বাড়ি ঘরে হামলা ভাংচুর, পুকুরে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, পিটিয়ে জখম এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট বুধবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন (২৩) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ইসরাফিল (৪৮) ও ওয়াহাব (৪৫), ওয়াহাবের ছেলে সজিব মিয়া (২৩) ও হাবীব মিয়া (২১)। বিবাদীরা বাদীর আপন চাচাতো ভাই ও ভাতিজা। লিখিত অভিযোগে জানা…

Read More

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে বারবার জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন জাতিকে শিকল পরাতে না পারে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য অধিদফতর (পিআইডি) এই প্রকাশনা প্রকাশ করে। তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের বয়স ৫৫ বছরের বেশি হয়ে গেলেও বারবার জনগণের কণ্ঠ ও অধিকারকে শিকলে বাঁধা হয়েছে। এই প্রতিবন্ধকতার শিকল ভাঙতে বারবার আমাদের রক্ত দিতে…

Read More

দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে তৈরি পোশাক (আরএমজি) খাতের মতো বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রপ্তানিমুখী সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আদলে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে দক্ষ জনবল তৈরি, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকার সেমিকন্ডাক্টরকে একটি কৌশলগত খাত হিসেবে ঘোষণা করেছে এবং এর বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের দায়িত্ব বিএইচটিপিএকে দেওয়া হয়েছে। ফজলুর রহমান বলেন, সেমিকন্ডাক্টর উৎপাদন মূলধন ও প্রযুক্তিনির্ভর শিল্প। এ…

Read More

পলাতক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছে, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পলাতক ও সাজাপ্রাপ্ত গণহত্যাকারী’ শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি সংবাদমাধ্যমে আলাপচারিতার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ‘অত্যন্ত ক্ষুব্ধ’। সেখানে তিনি ও তার সহযোগীরা ‘বাংলাদেশ রাষ্ট্র ও তার জনগণের বিরুদ্ধে বিষোদগার করেছেন।’ ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল।…

Read More

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল এক স্মারক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধি ও কূটনীতিক, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক। রাষ্ট্রদূত সরকারের ‘থ্রি আর’ কৌশল- রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন…

Read More

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়ন পত্র দাখিল করতে হবে। ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে ইসি ভবনে মনোনয়নপত্র পরীক্ষা বা বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত। আর…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশবান্ধব ও টেকসই বিন্না ঘাস ব্যবহারের ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনায় তিনি জানান, নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিন্না ঘাস একটি কার্যকর, পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হতে পারে। ইতোমধ্যে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে তারেক রহমান এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। ছবি: পিএমও বৈঠকে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ সময়…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আবারও সামনে এসেছে পুরোনো প্রশ্ন – অভিযানের আগেই কীভাবে তথ্য ফাঁস হয় এবং কেন বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যান এই অবৈধ ব্যবসার সাথে জড়িত অবৈধ অর্থদাতা ও প্রভাবশালী ব্যক্তিরা? উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের সদর ইউনিয়নের ৫ নম্বর সেতুর উত্তর পাশে ভাড়াউড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ছড়ার…

Read More