তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মনু নদে সেচ প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে কৃষি ও কৃষক রক্ষা কমিটি। বৃহস্পতিবার (৬ই আগষ্ট) দুপুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে মনু সেচ প্রকল্পের কারণে বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে আমন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন। প্রতি বিঘায় উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেও অনেক কৃষক কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না। ফলে কৃষকের জীবিকা হুমকির মুখে পড়েছে। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—মনু সেচ প্রকল্পজনিত কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করা।…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা। বুধবার (৫ আগস্ট) দুপুরে ঘোলষা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বড়লেখা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সমিতির নেতা বদরুল ইসলাম। এসময় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে সম্মান জানাতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান…
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গত কয়েকদিনের প্রচন্ড দাবদাহে যশোরের জনজীবনে নেমে এসেছিল চরম ভোগান্তি।দাবদাহে অতিষ্ঠ জনগণকে স্বস্তি দিতে আজ সকাল থেকে ভবদহের আকাশ ভারী মেঘে ঢাকা। হয়তো অপূর্ণ আশা নিয়ে বিদায়ের বারতা দেওয়ার জন্য ও জলাবদ্ধ জনগণকে আরও গভীরভাবে জলাবদ্ধ করতে সকাল থেকে অবিরাম বৃষ্টি। মনে হচ্ছে আকাশ, মাটি, নদী-খাল আর ভবদহের পানিবন্দি মানুষ সবাই আজ একসঙ্গে কাঁদছে। আজ বিদায় নিচ্ছেন মাটি থেকে উঠে আসা গণমানুষের অকৃত্রিম সহযোদ্ধা, চারন কবি, ভূমিপুত্র, স্বশিক্ষিত কমরেড রণজিৎ বাওয়ালি। ভবদহের মানুষ, তাঁর দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সহযোদ্ধারা যশোর জেলার অভয়নগর উপজেলার নির্ভৃত পল্লীর জলে ডোবা এলাকার ঘর থেকে প্রিয় সহযোদ্ধার দেহ কাঁদতে কাঁদতে শেষকৃত্যের জন্য…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ৫ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে নীলফামারীর ডিমলায় জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি হল রুমে এ আলোচনা সভা করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র…
স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন মানবাধিকার সংগঠন অধিকার। ৫ আগষ্ট (বুধবার) সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মানবাধিকার কর্মীরা। পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুনামগঞ্জে শাখার সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নেওযাজ উদ্দীন, জুলাই যোদ্ধা শেখ এমদাদুল হক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি নেতা অ্যাড আনিসুজ্জামান শামীম, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের প্রভাষক মানিক উল্লাহ , মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের, জিয়াউর রহমান, সুলেমান কবির, সালমান…
টাঙ্গাইল প্রতিনিধিঃ ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালানোর দ্বিতীয় বর্ষপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় নাগরপুরে গ্রেপ্তার দুইজন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন জায়গায় গতরাতে অভিযান পরিচালনা করে ১০/০৯/২০২৪ সালের দায়েরকৃত ৭ নং ক্রমিকের মামলায় দু’জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতারা নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার ওরফে কানা বাহার এবং কাঠুরি গ্রামের ইমনের ছেলে মাছুম মিয়া। গতকাল ৪ আগষ্ট তাদের বাসা থেকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল। সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)…
সুনামগঞ্জ প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তাহিরপুর উপজেলার অধীনস্থ ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন শাখার সদস্য এহসানুল হক শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের পক্ষে তিনি ফেসবুকে একাধিক পোস্ট করেন। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে এআই দিয়ে তৈরি করা একটি ছবি ব্যবহার করে…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(৫ আগস্ট ) সকালে ১১ দলীয় ঐক্য জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান,এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার,অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল,ছাত্রনেতা আব্দুল আলিম প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, বিশ কোটি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৮টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত ও একটি সাজাপ্রাপ্ত মামলার আসামি সফায়েত খান সানি (২৮) গ্রেপ্তার হয়েছেন। গ্রেফতারকৃত সফায়েত খান সানি রাজনগর উপজেলার সালন গ্রামের মৃত উসমান খানের ছেলে। গত মঙ্গলবার (৪ঠা আগস্ট) সকালে রাজনগর থানার এসআই তাপস বণিক, এএসআই নৃপেশ চন্দ্র দেব ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি জিআর-২৮৭/২০১৮ (রাজ.) মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে সালমান মিয়া (১১) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।বুধবার (৫ই আগস্ট) ভোরে উপজেলার ভাড়াউড়া চা বাগানের শ্মশানঘাট-সংলগ্ন রেলপথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত সালমান গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানায়, সিলেটগামী উদয়ন এক্সপ্রেসে যাত্রার সময় কোনো এক পর্যায়ে সে ট্রেন থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর রেললাইনের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলেও প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। সকালে চা বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার পথে রেললাইনের পাশে আহত অবস্থায় কিশোরটিকে দেখতে পান। পরে তাঁরা ভাড়াউড়া রেলগেটে দায়িত্বে থাকা গেইটম্যানকে দিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা। বুধবার(৫ই আগস্ট) বিকেলে নুরজাহান কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের উপস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন। বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ফয়সল আহমদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাইতুলমাল সম্পাদক মো. হেলাল উদ্দিন, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে উপজেলা শাখার সভাপতি শিহাব উদ্দিনের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ মারকায মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মানিক হাসান। তিনি বলেন, জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দাবি নয়, এটি…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন তুলতে গিয়ে সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একটি নৌকার পাটাতন স্রোতে ভেসে…
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মালিাপড়া গ্রামের রিয়াল প্রতারক মোঃ সেলিমকে জেল হাজতে পাঠিয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) প্রতারণা মামলায় আদালতে হাজিরা দিতে গেছে তাকে কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ এলাকার শফিজলের ছেলে অটো চালক আ. রহিমকে রিয়াল দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে আ. রহিম সুদে টাকা এনে এবং নিজের জীবিকার একমাত্র সম্বলটুকু বিক্রি করে প্রতারক সেলিমকে ৬ লাখ দেয়। প্রতারক সেলিম ভুয়া ঠিকানা দিয়ে টাকা নিয়ে লাপাত্তা দেয়। টাকা ও রিয়াল না পেয়ে সেলিমের খোঁজে তালতলীতে যায় আ. রহিম। সেখানে গিয়ে জানতে পারেন তিনি একটি…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের এ দিনে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বিজয় অর্জিত হয়। দিবসটি গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়-নীতি, স্বাধীনতা, সাম্য এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল…
মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের সমন্বিত অংশীদারিত্বই পারে এই ব্যাধি নির্মূল করতে। মন্ত্রী আজ রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বিশ্ব মানব পাচার বিরোধী দিবস’-এর কার্যক্রমের অংশ হিসেবে মানব পাচারের শিকার সারভাইভারদের (উদ্ধার প্রাপ্তদের) সত্য ঘটনা ও তথ্যচিত্রভিত্তিক আলোকচিত্র গ্রন্থ ‘লিসেন’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন এবং আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘যেসব খাতে সৌদি আরবের উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে, বাংলাদেশের সেসব খাতে তারা বিনিয়োগে আগ্রহী। আমাদের আলোচনায় এসব বিষয় গুরুত্ব পেয়েছে।’ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম এল-খেরেইজির সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে শামা বলেন, সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতি…
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের কারণেই ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান দ্রুত গতি পেয়েছিল বলে দাবি করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। তারা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের দীর্ঘদিনের নির্যাতনে নেতাকর্মী থেকে শুরু করে শুভাকাক্সক্ষীদের সামাজিক জীবনও দুর্বিষহ হয়ে উঠেছিল। তাই সবকিছু উপেক্ষা করে দলের সব স্তরের নেতাকর্মী জীবন বাজি রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তাদের লক্ষ্য ছিল একটি নতুন ভোর, যেখানে হামলা, মামলা ও গুমের ভয় থাকবে না।’ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই অভ্যুত্থানে সারাদেশে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হন। বিএনপির দাবি, এর মধ্যে সবচেয়ে বেশি শহীদ…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। জনগণ যখন সম্পূর্ণভাবে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফল হয়েছে। ’ তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এর কৃতিত্ব কোন একক ব্যক্তি, একক কোন রাজনৈতিক দলের এটি কোন ক্রেডিট নয়। বিগত ১৭ বছর এই দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, গণতন্ত্রে বিশ্বাসী আরও অনেকগুলো রাজনৈতিক দল সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল। মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমরা কখনোই জনগণকে একা ফেলে…

