Author: Niloy Roy

রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে শিক্ষার্থীদের অন্ধকার পথ থেকে দূরে রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে এক ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ নিয়েছেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন। উপজেলার ‘শিশু নিকেতন স্কুল’-এর নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহের বিরুদ্ধে তাঁর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বুধবার (১০ জুন) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় ওসি মোঃ রুহুল আমিন শিক্ষার্থীদের সঙ্গে অত্যন্ত সুহৃদপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। প্রথাগত আইনি কঠোরতার বাইরে গিয়ে বাস্তব জীবনের নানা উদাহরণ ও খণ্ডচিত্রের মাধ্যমে তিনি কোমলমতি শিক্ষার্থীদের সামনে মাদকের মরণকামড় এবং অল্প বয়সে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রাম এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি টাংগাইলের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ। এ সময় আরো বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. আব্দুল মোমিন, বিআরডিবি’র চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী…

Read More

মেহেদি হাসান রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও একজন আহত হয় । বুধবার(১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) ও কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সকালে তারা তিনজন একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ যন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময়ে সেচ পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে তারা তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজ্জাজ ইসলাম (লালমিয়া) জনগণের সুবিধার্থে নিজ উদ্যোগে সড়ক সংস্কারের করেছেন। আজ সোমবার (৮ জুন) বিকেলে উপজেলা চত্বরের পাশে অনজিরুননেছা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সামনের খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে এগিয়ে আসেন তিনি। দীর্ঘদিন ধরে ছোট-বড় গর্তে বেহাল হয়ে থাকা এই বাইপাস সড়কে রাবিশ (ইটের খোয়া ও বালু) বিছিয়ে দেন এই তরুণ সমাজসেবক। এতে করে তারাগঞ্জ বাজারগামী হাজারো সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কটির ওই অংশের বেহাল দশার কারণে প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতকারী পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক টংক আন্দোলন ও হাজং বিদ্রোহের কিংবদন্তি নেত্রী কুমুদিনী হাজংয়ের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বহেরাতলী গ্রামে কুমুদিনী হাজংয়ের নিজ বাড়িতে এ জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের নিয়ে কিংবদন্তি নেত্রীর ৯৬তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এরপর কালচারাল একাডেমির পক্ষ থেকে কুমুদিনী হাজংকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাটি গ্রহণ করেন তাঁর ছেলে সুরেন্দ্র হাজং। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিলের সভাপতিত্বে এবং নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় কিংবদন্তি নেত্রীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক মিয়া (২৭) নামে এক যুবক নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরীবাজার-শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশমাহমুদের ছেলে। নিহতের পরিবার ও ডুবুরি দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আশিক পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। তিনি গতকাল সোমবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় ভাই ওমর ফারুকের বাড়িতে শিবগঞ্জ এলাকায় বেড়াতে এসেছিলেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভাতিজা শ্রাবণকে সঙ্গে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মুক্তেশ্বরী নদীকে অবৈধ দখলমুক্ত করা, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জিয়া খাল পুনঃখনন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান করেছে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন। আজ রবিবার (৭ জুন) দুপুরে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, মুক্তেশ্বরী নদী যশোরের দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের পরিবেশ, কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের অবৈধ দখল, নদী ভরাট, স্থাপনা নির্মাণ ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে নদীটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা ঐতিহাসিক জিয়া…

Read More

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া স্লুইজগেট সংলগ্ন পায়রা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ উপজেলার পচাকোড়ালিয়া স্লুইজগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে অলিউল্লাহ মাছ ধরার উদ্দেশ্যে নৌকাযোগে পায়রা নদীতে বড়শি ফেলতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুল…

Read More

ঢাকা ও টাঙ্গাইলের ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাগুলোর মধ্যে ঢাকায় চারটি এবং টাঙ্গাইলে তিনটি।উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।…

Read More

ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, মিরাজুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন। জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে না লিখে পাঠানো হয়েছে ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে। মো. মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের…

Read More

বর্তমান সরকারের গণমাধ্যমবান্ধব নীতিমালার আওতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার জেলার সাংবাদিকদের কল্যাণে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলার মোট ১২৩ জন সাংবাদিকের কল্যাণে ট্রাস্টের পক্ষ থেকে সর্বমোট ৭৮ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। আজ জাতীয় সংসদে স্পিকারের মাধ্যমে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান। তিনি সংসদকে জানান, এই অনুদানের মধ্যে চিকিৎসাজনিত কারণে জেলার ৭৩ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং আর্থিক অসচ্ছলতার কারণে ৫০ জন সাংবাদিককে কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিষয়ে বলেন, সাংবাদিকদের আপদকালীন ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় এই ট্রাস্ট…

Read More

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, টেকসই শিল্পায়নকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প কারখানার উপজাত (বাই-প্রোডাক্ট) বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরের মাধ্যমে এগুলোর পুনঃব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)-এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত উপজাত ইতোমধ্যে ব্যবহার করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে এসব থেকে অধিক মূল্য সংযোজনের নতুন সুযোগ অনুসন্ধান করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন সচল সব চিনিকলে উৎপাদিত উপজাত, বিশেষ করে মোলাসেস (আখের গুড়জাতীয় তরল), দীর্ঘদিন ধরে কেরু ডিস্টিলারিতে অ্যালকোহল এবং দেশি-বিদেশি মদসহ বিভিন্ন মূল্য সংযোজিত…

Read More

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে দেশে দৈনিক সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সরকার জ্বালানির উৎস বহুমুখীকরণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. আবুল কালামের (কুমিল্লা-৯) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে চাহিদার তুলনায় সার্বিকভাবে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে প্রাথমিক জ্বালানির স্বল্পতা, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সর্বোচ্চ চাহিদার সময়ে কখনও কখনও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন…

Read More

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। সভায় প্রধানমন্ত্রী বিশেষভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাত থেকে রোববার (৭ জুন) সকাল পর্যন্ত উপজেলার হবিরবাড়ী, বাটাজোড় ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ইমন শেখ (২৮), ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), ফারুক হাসান (৩৮), মনির হোসেন (২৯), মেহেদী হাসান দুলাল (৩৫), ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) ও সাইফুল (৪০)। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং ভালুকা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এর আগে শনিবার দুপুরে ভালুকা…

Read More

সংসদ সচিবালয় জানিয়েছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আহ্বানের পর থেকেই এ প্রস্তুতি শুরু হয়। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। রেওয়াজ অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরুর দিন প্রথমে সংসদের কার্য উপদেষ্টা কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে, যেখানে এই গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন কতো কার্যদিবস পর্যন্ত চলবে তা চূড়ান্ত করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট ২০২৬-২৭ উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী বাজেটের আকার হবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই অর্থের…

Read More

টানা ১৬ দিনের ছুটি শেষে আজ আবারও দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি মিলিয়ে টানা এই দীর্ঘ বিরতির পর লাখো শিক্ষার্থী তাদের প্রিয় শ্রেণিকক্ষে ফিরছে। ফলে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ছুটি শেষে আজ থেকে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাঠদানের প্রস্তুতি সম্পন্ন করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, ছুটি শেষ হওয়ার…

Read More

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মৎস্যচাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিলভাতিয়া জলমহল অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। শনিবার  সকালে শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ব্রিজ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, সাধারণ সদস্য জিন্নুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেকসহ মাৎস চাষী ও স্থানীয় নেতৃবৃন্দ  অংশ গ্রহণ করে । বক্তারা অভিযোগ করেন, কালাম, জামবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিম মেম্বার, সাবেক মেম্বার ইব্রাহিম,…

Read More

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ এর পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। লাইট বন্ধ করে তাদের ফিরিয়ে নিয়েছে ভারতীয় বিএসএফ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাঁপানিয়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়। শনিবার (৬ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি মেইন পিলারের কাছ দিয়ে ১৭ জন বাংলাভাষী মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা। ভুক্তভোগীদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ‎শনিবার(৬ জুন) সকালে উপজেলার গাছাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাত ১টার দিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবকেরা হলেন- গাছাবাড়ী এলাকার লাবু মিয়া, রহমত উল্লাহ ও নিরব মিয়া। এ ঘটনায় স্বাধীন ব্যাপারী নামে অভিযুক্ত এক যুবক পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফোনে কথা বলার সময় শুক্রবার রাত ১টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হন। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় অভিযুক্ত চার যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে…

Read More