- বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা
- আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী
- নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
- সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
- সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা
- আটপাড়ায় ‘হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন:
- ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এমপি সাত্তার
- এমপিও শিক্ষকদের বদলি শুরু, প্রথমে ডিমলার সন্তান কুমিল্লার শিক্ষক খাইরুলের বদলি
Author: Niloy Roy
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সামাজিক সেবার (প্রতিবন্ধী ভাতা, বিধবা ও বয়স্ক ভাতা) কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ সেতুর ওপর থেকে প্রতারণা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই শিবলী কায়েছ মীর জানিয়েছেন, গত বছরের ১৭ মে থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। মামলার বরাত দিয়ে তিনি জানান, আসামিরা এর আগে পুলিশ ও…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় অবৈধ জুয়া ও মাদকবিরোধী অভিযানে জুয়া খেলার সময় ৫ জুয়ারুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জানা যায় রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙা ডিপবাজার গোরস্থান পাড়ায় পতিত জমিতে জুয়া খেলা চলাকালে অভিযান পরিচালনা করা হয়। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজন জুয়ারুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রামচন্দ্রপুর ইউনিয়নের (হাজীপাড়া) গ্রামের সফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২), একই ইউনিয়নের গোরস্থান পাড়াসামছুল হকের ছেলে রুবেল মিয়া পন্তু (২৮), রামচন্দ্রপুর (ভাঙা ডিপবাজার)মহির উদ্দিন (ব্যাপারীর ছেলে নাজমুল মিয়া নাজু (৪৫), রামচন্দ্রপুর গোরস্থান পাড়া)হাসেম আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (৩৮), রামচন্দ্রপুর হাজীপাড়া মোজাফফর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৭), সকলের…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির রাজনীতিতে এক নতুন সমীকরণ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও সুসংহত করতে কামারপুকুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিত্ব ইকবাল হোসেন বিপু তালুকদার শতাধিক অনুসারী নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন জেলা বিএনপি সভাপতি। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর বাজার…
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সুনামগঞ্জে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় এবং ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) রিফাত হোসেন মাহমুদ, সিভিল সার্জন মোঃ জসীম উদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুবুর রহমান, সহকারী তত্বাবধায়ক ডা. সুমন বণিক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ রফিকুল ইসলাম,…
দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাইয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি কৌশলগত স্তরে দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যকার…
ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’ আজ (শনিবার) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলন, ‘ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরোজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে হতে পারে রক্তক্ষরণও। সুতরাং আগে থেকেই সচেতন হতে…
মেহেদি হাসান রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নৃশংসভাবে হাতুড়ি বা ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন এরপর সেই রক্তের দাগ ঢাকতে এবং পাপ লুকাতে নিজের শোবার ঘরের মেঝে খুঁড়ে মাকে পুঁতে রাখা হয় লাশ। শুধু পুঁতে রেখেই ক্ষান্ত হয়নি, স্বাভাবিকভাবে সেই ঘরের চৌকিতেই রাত কাটিয়েছে ঘাতক। এমনই এক ঘটনা ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে। বুধবার (৩ জুন)মধ্যরাতে ছেলে জুয়েল মিয়ার (৪০) ঘরের মেঝে খুঁড়ে ষাটোর্ধ্ব মা মারুফা বেগমের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ছেলে জুয়েল। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এক তরুণকে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আজ শুক্রবার (৫ জুন) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আটক মাদ্রাসা শিক্ষকের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন শিক্ষক। পুলিশ ও স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এক শিক্ষার্থীর চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে তারা অফিস কক্ষে গিয়ে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে শিক্ষক রবিউল ইসলামকে…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭ জনকে বাংলাদেশে পুশইন এর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন চেষ্টার ব্যক্তিকে ফেরত পাঠানোর (পুশব্যাক) উদ্যোগকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলার সংলগ্ন চকচকির বিল এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে তারা সীমান্তবর্তী বোরো ধানক্ষেতের মধ্য দিয়ে প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার…
মোঃ লাতিফুর রহমান পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন, “মাদক ব্যবসায়ীরা যদি মাদক ব্যবসা না ছাড়ে, তাহলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন করা হয়েছিল। দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেলে মাদক ব্যবসায়ীদের দেশ থেকেই তাড়িয়ে দেবে।” গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে পীরগঞ্জ উপজেলার ফুটানী টাউন বাজারে আয়োজিত এক জনসচেতনতামূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ…
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীল এবং যুব জনশক্তিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, ইসলামী আদর্শে গড়ে ওঠা ছাত্র ও যুবসমাজই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি যুবসমাজকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে…
পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল বলেছেন, শিক্ষা ও গবেষণার এমন এক অনন্য পরিবেশ তৈরি করতে হবে যাতে দেশের অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয় বাদ দিয়েও শিক্ষার্থীরা স্বপ্ন নিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে তা সম্ভব। মঙ্গলবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানে বক্তব্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল এসব কথা বলেন। উপাচার্য বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক ছিলাম। তাই আমার ভেতরেও একটা সুস্থ প্রতিযোগিতা কাজ করে। আমাদের লক্ষ্য শুধু স্থানীয় ছেলেমেয়েদের ধরে রাখাই নয়, বরং দেশের অন্যান্য অঞ্চলের মেধাবীদেরও…
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা দশরসিয়া স্কুলপাড়া গ্রামের মৃত সহীমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন নিহত নজরুলেরে ছেলে । এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ-এর নির্দেশনায় সোমবার দিবাগত রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শোকাহত পরিবারের বাড়িতে যান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মোবাইল ফোনে ড. সাইমুম পারভেজ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ই জুন) পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোর দলের সক্রিয় সদস্য মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩)-কে আটক করা হয়। এছাড়া থানার অন্যান্য মামলায় আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল…
মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার তালতলী উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার গাববাড়িয়া গ্রামের লোকমান মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ইসমাইল নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতির শিকার বাড়ির মালিক ও বরগুনা সদর কৃষি ব্যাংকের এজিএম ওয়াহিদুজ্জামান তুহিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল গাছ ব্যবহার করে ব্যালকুনিতে উঠে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা তার…
স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। ৪ জুন (বৃহস্পতিবার) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ধর্ষক ইব্রাহীমের বসৎবাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকালে ভিক্তিমের পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষক ইব্রাহীম তার ব্যাবহৃত ফোন নাম্বার দিয়ে বেশ কিছুদিন যাবৎ কিশোরীর বাড়ীর মোবাইল নাম্বারে বিভিন্ন সময় ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসিতেছে। কিন্তু মেয়েটি ভয়ে পরিবারের কাওকে কিছু জানায়নি। বৃহস্পতিবার বিকালে ঐ কিশোরী ধর্ষকের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষক ইব্রাহীম (৪০) তাকে জোর করে বাড়ীর ভিতরে নিয়ে যায়। এবং…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: এশিয়ার অন্যতম, দেশের বৃহত্তম হাকালুকি হাওর, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে ভূমিকা রেখেছেন জুড়ী উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে, মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: মনিরুজ্জামান। অভিযানে সহায়তা প্রদান করেন জুড়ী থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত মাছের আনুমানিক…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে পরিচালিত অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব দালাল হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশন সংগ্রহ করে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা নেতিবাচক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: নতুন করে সারা দেশে স্বাস্থ্য সেবা নিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান (রেকিং) প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের আগস্ট মাসের চিত্রে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছে। এ জেলার মধ্যে প্রথম স্থানে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশের সকল উপজেলার বিভিন্ন সেবার মান, সেবা গ্রতিতাদের সংখ্যা, নরমাল ডেলিভারির সংখ্যা, প্রতিষ্ঠানের বিভিন্ন ছোট খাটো সকল বিষয়াদি, জনসংখ্যা, সক্ষমতা, সমস্যা সহ সকল বিষয় পর্যালোচনা করে এই (রেকিং) অবস্থান প্রকাশ করে। এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন তিনি তার অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন,অনেক সমস্যাও সংকটের…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

