উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ বজলে রব কামালের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। আমার হৃদয় সবসময় এই বিদ্যালয় ও প্রিয় শিক্ষার্থীদের কাছেই পড়ে থাকবে।” সোমবার বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক। বিদায়ী বক্তব্যে সৈয়দ বজলে রব কামাল বলেন, “২৩ বছরের চাকরি জীবনে আমার ওপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছি। আমার জানা মতে, শিক্ষকতার আদর্শের পরিপন্থী কোনো কাজ…
Author: Niloy Roy
দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত ও অত্যন্ত সন্তোষজনক সরকারি মজুত রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত দেশের সরকারি গুদামগুলোতে চাল, গম ও ধান মিলিয়ে ফ্লোটিং মজুতসহ মোট ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। সাধারণত বাংলাদেশে নিরাপদ খাদ্য মজুতের সর্বনিম্ন পরিমাণ ধরা হয় ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। বর্তমান মজুত নিরাপদ সীমার চেয়ে প্রায় ১০ লাখ ২৪ হাজার টন বেশি, যা দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় থাকার প্রমাণ দেয়। এদিকে বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশব্যাপী সরকারি খাদ্য সংরক্ষণাগারের ক্যাপাসিটি (ক্ষমতা ও মজুতের সার্বিক পরিমাণ) আগামী পাঁচ বছরের মধ্যে ৩৪ লাখ…
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ দেশের সমুদ্র বন্দরসমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘণীভূত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কি.মি. পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২২০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল…
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। এ সফরে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয় জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ উৎপাদন হয় বৃহত্তর ময়মনসিংহে। এ অঞ্চলের মৎস্য উৎপাদন, উদ্যোক্তা ও খামারিদের সম্ভাবনা তুলে ধরতেই কটিয়াদীকে জাতীয় আয়োজনের জন্য বেছে নেয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন টুকু বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রতিবছর দেশের সেরা মৎস্য উদ্যোক্তা ও খামারিদের স্বর্ণপদক দেয়া হয়।…
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সারা দেশে একযোগে এ ফল প্রকাশিত হবে। আজ সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশিত হবে। ফলাফল প্রাপ্তির বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।…
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান। ছবি: পিএমও সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনার কথাও উল্লেখ করে। এ সময়ে আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা…
নোয়াখালী -প্রতিনিধি-: নোয়াখালীর কবিরহাট উপজেলায় সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, উন্নয়নের অর্থ লোপাটের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত জহিরুল ইসলাম হৃদয়ের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন কাজে বাধা প্রদান এবং পৌরসভার এডিপি প্রকল্পে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে। কাজে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয়দের ভয় -ভীতি ও হুমকি দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ বিষয় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এমপি’র ঘনিষ্ঠতার দাপট দেখিয়ে তিনি এসব অপকর্ম করছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, কবিরহাট পৌরসভার এডিপির উন্নয়ন কাজে হৃদয়ের বিরুদ্ধে পুরোপুরি কাজ না করে এই প্রকল্প থেকে বিল…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের অন্তর্গত আটপাড়া উপজেলায় আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-শনিবার বেলা ৩ টায় আটপাড়া উপজেলার অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় । এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছহীহ শাফি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহনূর রহমান, নেত্রকোনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান আবুল হাসনাত, নেত্রকোনা সিটি কলেজের অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন, আশুজিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শফিকুল ইসলাম এবং আটপাড়া…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণের লক্ষ্যে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ সংসদ সদস্য (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ…
সানজিদা আক্তার মিরা,নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আলোচিত এ ঘটনার বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করল। সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে প্রসিকিউশনের পক্ষে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সাবেক সেনাপ্রধান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ৪১ জন।…
আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টার মাঝে শেষ হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং নেত্রকোনা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম। সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া থানার…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। যশোর জেলার অভয়নগর -মনিরামপুর-কেশবপুর এবং খুলনার জেলার ফুলতলা-ডুমুরিয়া উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। আজ রবিবার দুপুরে সংগঠনের উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ ও সদস্য সচিব চৈতন্য কুমার পালের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয় এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে ৩ রা আগষ্ট ডিসি অফিস ঘেরাওয়ের হুশিয়ারি দেওয়া হয় স্মারকলিপিতে…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : মাদক, জুয়া, কিশোর গ্যাং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নীলফামারীর ডিমলা থানা পুলিশ ও বিভিন্ন জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধে আলোচনা সভার মূল লক্ষ্যে বলে জানিয়েছে ডিমলা থানা পুলিশ, শনিবার ২৫শে জুলাই বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সচেতন যুব সমাজ ও ডিমলা থানা পুলিশের যৌথ আয়োজনে উত্তর ঝুনাগাছ সৎসঙ্গ মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা থানা পুলিশের প্রধান অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, এ…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে এসব উপহার ও সহায়তা তুলে দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের মূলধারায় একীভূত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তার মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান ও আগ্রহ বৃদ্ধি পাবে। সহায়তা সামগ্রী বিতরণ শেষে ‘বছরে এক…
মধ্যনগর(সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ আর নেই। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কার্তিকপুর বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোন উদ্ধার সেই সাথে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ । শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৪, দণ্ডবিধির ৩৯২ ধারায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. আয়াত খান (২৫)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজার আরিয়ান টেলিকমে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২০টি…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে জনবল নিয়োগ এর আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার সকাল ১১ টায় ডিমলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ও উপজেলার প্রতিটি ইউনিয়ন ভাগ করে উপজেলার একাধিক প্রশাসনিক কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই আবেদনকারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সময় বাঁড়ার সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ভিড়ের সৃষ্টি হয়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আবেদনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতুহল দেখা যায়। ফ্যামিলি কার্ডের মৌখিক পরীক্ষা অংশ নিতে আাসা আবেদনকারীরা জানায়, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার…
মালদ্বীপ সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে আজ সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বর্তমানে মালদ্বীপ সফর করছেন খলিলুর রহমান। দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে সরকারি সফরে খলিলুর রহমান আজ মালদ্বীপে পৌঁছালে প্রেসিডেন্ট মুইজ্জু এ চা চক্রের আয়োজন করেন। মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটি সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সফরে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। আজ মালদ্বীপ পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের…
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল (শনিবার) তিনি দেশে ফিরেছেন। তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন। সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, চিফ অব দ্য তার্কিশ জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল ও ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিন-এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও, তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি)-এর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। তুর্কি স্থলবাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানকে গার্ড…
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করেছে বলে দাবি করেছে ইরানের তেল মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধ চলাকালে ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং যুদ্ধবিরতির সময় ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের তেল বিক্রি করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘চলমান সংকটের মধ্যেও এ আয় চলতি অর্থবছরের বাজেটে তেল খাত থেকে যে রাজস্ব আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার ৬০ শতাংশেরও বেশি পূরণ করেছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। তবে গত জুনের শেষ দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত বন্দর অবরোধের…

