Author: Niloy Roy

ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে মঙ্গলবার যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সাম্প্রতিক দিনগুলোতে এসব গোষ্ঠী দুই ডজনেরও বেশি ড্রোন হামলা চালানোর পর এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, এই হামলাগুলো ‘ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হয়েছে, যাদেরকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সেনা সদস্য এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। সেন্টকম আরও বলেছে, ‘আইআরজিসি এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নেবে।’ সৌদি আরবও এ অভিযানে অংশ নেওয়ার…

Read More

দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান শিক্ষায় দক্ষতা বাড়াতে ‘ডিজিটাল শিখন পদ্ধতি’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমতিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘ডিজিটাল গণিত ও বিজ্ঞান শিক্ষা প্রকল্প’-এর প্রি পাইলটিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘদিনের ভীতি দূর করা, কোভিড মহামারি পরবর্তী সময়ে তৈরি হওয়া শহর ও গ্রাম পর্যায়ের শিক্ষার বৈষম্য হ্রাস, মুখস্থনির্ভরতা কমিয়ে বাস্তব প্রয়োগ, বিশ্লেষণ এবং সমস্যা সমাধানভিত্তিক একটি আধুনিক শিখন পদ্ধতি চালু করা হচ্ছে। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের বিষয়ভিত্তিক পাঠদান দক্ষতা নিশ্চিত করা কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য…

Read More

কোভিড-১৯ মহামারীতে স্বামী রতন চন্দ্র মালো চাকরি হারালে তীব্র আর্থিক সংকেটে পরে পরিবারটি। সংসার চালাতে ধার দেনায় ডুবে যায় তারা। এমন দুঃসময়ে হতাশাগ্রস্ত অবস্থায় স্ত্রী তিথী মন্ডলের মনে একটি প্রশ্ন জাগে, ‘আমি কি কোনদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো?’ যেই ভাবা সেই কাজ। শরীয়তপুর জেলা শহরের পালং বাজারের পরিশ্রমী নারী তিথী মন্ডল। স্বামী রতন চন্দ্র মালো স্থানীয় একটি দোকানে সামান্য বেতনে কাজ করতেন। তার সীমিত আয়ে অতি কষ্টে চলতো তাদের চার সদস্যের সংসার। কোভিড-মহামারীর সময়ে তিথী মন্ডল চারিদিকে দৌড়ঝাঁপ করে চাকরি খুঁজতে থাকেন। চাকরির তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কোন কাজের অভিজ্ঞতা না থাকায় কিছু করতে পারছিলেন না। এমন অবস্থায় তিথী কমিউনিটিতে…

Read More

জাপানে মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাকাইচি বলেন, ‘ভূমিকম্পে এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে জাপানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িকভাবে সংঘাত কমে এলেও হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। বুধবার ইরানি গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর বরাত দিয়ে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ‘‌তিনটি তেলবাহী জাহাজ সতর্কবার্তা অমান্য করে অনিরাপদ ও অবৈধ পথে চলাচল করায় ওই জাহাজে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে।

Read More

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। সার নিয়ে সংকটের যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কেউ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আজ গাজীপুরের জয়দেবপুরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। এছাড়া পাইপলাইনে পর্যাপ্ত সার সরবরাহ ও প্রাপ্যতা রয়েছে। কিছু অসাধু ব্যক্তি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এইচ.ই. মি. উনো ইয়োশিমাসার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব…

Read More

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসা আজ সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন, রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে এক সৌজন্যে সাক্ষাতকালে বলেছেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎকালে বাংলাদেশ বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে উভয় দেশ। এসময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, সড়ক, রেল ও গণপরিবহন খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়। মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,…

Read More

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে দাপ্তরিক কাজ শুরু করেন। বেলা ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার জ্বালানি সহযোগিতা চেয়ে একটি চিঠি পাঠানোর পর বাংলাদেশ সময় দুপুর ২টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন।” নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অমিত বলেন, টেলিফোন আলাপের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে জ্বালানি সহযোগিতায় সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি হস্তান্তর করেছেন।” জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার চলমান জ্বালানি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।’ আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয়…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর এই স্লোগানে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূবালী ব্যাংক শুটিবাড়ি শাখায় পিএলসির ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের বাংলা কিউআর সেবার উদ্বোধন ও আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮শে জুলাই মঙ্গলবার, শুটিবাড়ি পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ মোরছালিন শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক এ.টি.এম. রেদওয়ানুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন ও টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময়…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েক মিয়া (২৭) নামে এক জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮ টায় গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার এসআই (নি.) তপন চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি দল সদর উপজেলাধীন ৬নং একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিশালোক এলাকার বাসিন্দা মৃত-রাজা মিয়ার ছেলে সায়েক মিয়া (২৭)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার…

Read More

শার্শা প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দরে রাত ৮টার পর কাঁচামাল ছাড়ের কার্যক্রম বন্ধ থাকায় পচনশীল পণ্য নষ্ট হয়ে আমদানিকারকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দ্রুত নষ্ট হওয়া ফলমূল ও কাঁচামাল সময়মতো ছাড় না পাওয়ায় ব্যবসায়ীরা পূর্বের মতো ২৪ ঘণ্টা কাঁচামাল ছাড়ের সুবিধা পুনরায় চালুর দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেনাপোল কাস্টমসের আমদানি কাঁচামাল মাঠে গিয়ে দেখা যায়, এনপি ট্রেড ইন্টারন্যাশনালের আমদানিকৃত একটি কাঁচা খেজুরের চালান ২৭ জুলাই সন্ধ্যার একটু আগে বেনাপোল বন্দরে প্রবেশ করে। তবে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট রাইত এন্টারপ্রাইজ সেদিন রাতেই চালানটি কাস্টমস থেকে ছাড় করাতে না পারায় পরদিন (২৮ জুলাই) খালাসের সময় দেখা যায় প্রায় এক-তৃতীয়াংশের বেশি…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষ্যে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্প অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়।  বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ২৮ জুলাই (মঙ্গলবার) সকালে এই একক বক্তৃতা ও সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত একক বক্তৃতা ও সেমিনারে একক বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। একক বক্তা কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বক্তব্যের শুরুতে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘কবি নজরুলকে নিয়ে বিভিন্ন…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রায়হান মিয়া (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২৭ জুলাই ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নান্দাইল থানা পুলিশের সহযোগিতায় নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে রায়হান মিয়াকে গ্রেফতার করে। পরে ২৮ জুলাই মঙ্গলবার তাকে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দায়ের করা মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত রায়হান মিয়া নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের সাহাদ উল্লাহর ছেলে। মামলা সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের…

Read More

স্টাফ রিপোর্টার : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  ২৭ জুলাই (সোমবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আয়োজনে সুনামগঞ্জ পিটিআই হলরুম মিলনায়তনে সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েয়র প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। এ সময় তিনি বলেন সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করছে। বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্হা সহ শিক্ষার্থীদের জন্য ফিডিং কর্মসূচি চালু হয়েছে। শিক্ষার্থীরা যাহাতে ঝড়ে না পড়ে সে জন্য শিক্ষক অভিভাবক সকলকে সচেতন হতে হবে। প্রধান শিক্ষকদের এলাকার স্হানীয় জনসাধারণকে শিক্ষা  ব্যবস্হা উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। সাংবাদিকদের প্রশ্নোউত্তরে তিনি বলেন -…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: মাদক, জুয়া, সন্ত্রাস মুক্ত, ডিমলা উপজেলার একটি সুন্দর স্মার্ট আধুনিক ও জনবান্ধব সমাজ গঠনে নীলফামারী -১ ডোমার ডিমলা আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে কাকড়া বাজার যুবসমাজের আয়োজনে, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডিমলা গড়ি এই স্লোগানে মাদক বিরোধী একরামুল হক চৌধুরী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ ‘এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রাহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এনসিপি’র নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, নাক টিপ দিলে দুধ বের হবে পাটোয়ারীর, সে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে। গতকাল সোমবার (২৭শে জুলাই) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষে কর্মকান্ড চলমান রয়েছে। গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের আমলে এই পরিমাণ বরাদ্দ ও এত ব্যাপক উন্নয়ন…

Read More

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনে গতি আনতে ৭টি ইউনিয়নের ৬৯ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি উদ্যোগে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে পোশাক ও বাইসাইকেল তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য অংশীজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ার ফলে তাদের টহল কার্যক্রম ও দাপ্তরিক দায়িত্ব পালনে আরও গতিশীলতা আসবে। এতে তারা দ্রুত…

Read More