গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এলাকার অত্যন্ত পরিচিত মুখ ও সাবেক ইউপি সদস্য মো. জহুরুল হক জোহা। এর আগে ২০১৪ সালের নির্বাচনে তিনি ২নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছিলেন।
দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার যেকোনো সংকট ও সুখে-দুঃখে সর্বদা জনগণের পাশে থাকায় তিনি আজও এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে অবস্থান করছেন। পুনরায় প্রার্থিতা ঘোষণা করে মো. জহুরুল হক জোহা বলেন, “জনগণের সেবা করাই আমার জীবনের মূল লক্ষ্য। আমি অতীতেও আপনাদের নিঃস্বার্থ সেবা করেছি, সুযোগ পেলে আগামী দিনেও আপনাদের সেবা করে যেতে চাই।
যদি এলাকাবাসী আমাকে আবারও নির্বাচিত করেন, তবে ২নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।” এদিকে তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই ২নং ওয়ার্ডের ভোটার ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকার সর্বস্তরের মানুষ তাকে সমর্থন জানিয়ে পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন। তিনি আগামী নির্বাচনে ওয়ার্ডবাসীর সকলের দোয়া ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।


