নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ পুলিশের পোশাক পরিহিত এবং হাতে অস্ত্র থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করে বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন বাটইয়া ইউনিয়নের স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম। ছবিটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে বিভ্রান্তির সঞ্চার ঘটেছে। অনুসন্ধানে জানা যায়, উক্ত স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবিটিতে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা এবং ভারী অস্ত্র বহন করতে দেখা যায়। আপাতদৃষ্টিতে ছবিটি বাস্তব মনে হলেও, সূক্ষ্ম পর্যবেক্ষণে…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় জনগণ তাদের এলাকার সমস্যা, অভিযোগ, প্রয়োজনীয়তা ও বিভিন্ন পরামর্শ এমপির কাছে তুলে ধরেন। এম নাসের রহমান বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকাই আমার দায়িত্ব। আপনাদের সমস্যাগুলো সমাধানে আমি সর্বাত্মক চেষ্টা করবো। সরকারের কাছে এবং সংসদে আপনাদের দাবিগুলো তুলে ধরব।” মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : নিরাপদ অভিবাস ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫.৩০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি প্রেজেন্টেশন উপস্হাপন করেন যুগ্ম-সচিব মো: শহিদুল ইসলাম চৌধুরী। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কাম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন-, সরকার আগামী ৫ বছরে ১ কোটি বৈধ লোক বিদেশে পাঠাবে। তাহলে কেন আমরা অবৈধ পথে বিদেশ যাবো। সন্তানকে হারাবো। নি:স্ব হবে পরিবার। সিলেট অঞ্চল হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। তাই আমরা আমাদের সন্তানদের বৈধ পথে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রাম থেকে গত শুক্রবার নিখোঁজ শামীম। উপজেলার ভাদ্রা গ্রামের বেল্লাল মল্লিকের ছেলে শামীম আনসারী (২৪) এর মরদেহ আজ সকালে উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। নিহত শামীমের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে শামীমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে ভাদ্রা গ্রামের জব্বারের ছেলে অনিকের বাড়ি পাশ থেকে শামীমের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অনিককে প্রধান আসামি করে ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।…
জাহিদুল ইসলাম ডিমলা: নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা আবিউনেচ্ছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এ্যাব-এর আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে আগস্ট, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়াশোনা, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় কুষ্ঠ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও কুষ্ঠ প্রতিবন্ধীদের মাঝে আর্থিকসহ বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ আগস্ট ) সকাল ১০টা ৩০ মিনিটে কুষ্ঠ প্রতিবন্ধী সংস্থা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন কার্যালয়ে কুষ্ঠ প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভায় প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ও নেদারল্যান্ড থেকে কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি দলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রধান উপদেষ্টা জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান কুষ্ঠ প্রতিবন্ধীদের সহযোগিতায় সব সময় পাশে থাকার আশা ব্যক্ত করে বলেন নীলফামারী-১ ডোমার ডিমলা…
জাহিদুল ইসলাম ডিমলা: নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে একটি মুড়ির মিল মালিকে জরিমানা করা হয়। মঙ্গলবার ২৫ আগস্ট ডিমলা উপজেলা সদরের এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব, মো. নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. জুলকারনাইন। উপজেলা প্রশাসন ও বিএসটিআই সূত্রে জানা যায়, মেসার্স আফতাব…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের নিজ বাড়ির উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পাইকারি বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবাসহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন জাহাঙ্গীর—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীরের কয়েকজন সহযোগী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ…
ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। আজ স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ…
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘ক্ষেত্র বিশেষ বিতরণ প্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’ আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সার পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যেন কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে ইতোমধ্যে প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট সরকারি…
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তাঁরা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে…
চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। যাত্রাকালে বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিমানবন্দর আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া। এছাড়া, আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং।
ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতার কথা জানান। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বলা হয়,…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে এসব তথ্য জানান। প্রধান বিচারপতি এ সময় রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত মামলা জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকটসহ বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিদিন যে পরিমাণ মামলা নিষ্পত্তি…
একই পরিবারের চার সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার দুই আসামি রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে রোববার রাতে আসামি মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে (১৯) কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এবং রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী আজ (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার বিকেল ৫টার দিকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তিনি বলেন, যেহেতু আসামিরা নিজেদের দায় স্বীকার করেছে, তাই তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন ছিল না। পরে তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। গত শনিবার রাত ১১টায়…
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অঙ্গীকার, জাতীয় নীতি এবং তৃণমূলের বাস্তবতার মধ্যে বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে নতুন সরকারি উদ্যোগ ’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসময় শামা ওবায়েদ বলেন, বিদেশে সুরক্ষা নিশ্চিত করতে হলে তার শুরুটা হতে হবে দেশ থেকে প্রতিরোধের মাধ্যমে। শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অঙ্গীকার, দেশের নীতি এবং তৃণমূল পর্যায়ের অভিবাসন প্রত্যাশীদের বাস্তবতার বিষয়ে আরও নিবিড় সংযোগ স্থাপনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনা…
দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইলে ঢাকা-দিনাজপুর- ঠাকুরগাঁও মহাসড়কের পাশে উত্তরবঙ্গের বৃহত্তম কলার পাইকারি হাট বসে। এই হাটে প্রতিদিন গড়ে কোটি টাকার কাঁচা কলা পাইকারি বিক্রি হচ্ছে। শত শত ট্রাকে এই কাঁচা কলা নিয়ে যাওয়া হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এই কলার হাটে কয়েকশ’ বেকার যুবক শ্রমিকের কাজ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. আফজাল হোসেন বাসস’কে জানান, আমি গতকাল সোমবার দুপুরে দশমাইলে অবস্থিত উত্তর অঞ্চলের এই সর্ববৃহৎ কলার হাট সরেজমিন পরিদর্শন করেছি। আমি দেখেছি, এই হাটে কলার বিশাল আমদানি হয়। জেলার বাইরে থেকে বিপুল সংখ্যক পাইকার এখানে প্রতিদিন কলা কিনতে আসেন। তিনি জানান, জেলার কাহারোল উপজেলাসহ…
চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ মিটারগেজ রেলপথ ডুয়েলগেজে রূপান্তর হলে একই লাইনে মিটারগেজ ও ব্রডগেজ-উভয় ধরনের ট্রেন চলাচল করতে পারবে যা দক্ষিণ চট্টগ্রামে রেল চলাচলে নতুন গতি আনবে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম ইসমাইল খান বলেন, এতে চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের রেল যোগাযোগ আরও সহজ ও কার্যকর হওয়ার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে শিল্প, বাণিজ্য, কৃষি ও পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। কমবে পণ্য পরিবহনে সময় ও ব্যয়। পাশাপাশি সড়কপথের ওপরও চাপ কমবে। রেলওয়ে…
রাজধানীর দক্ষিণ অংশকে আধুনিক, যানজটমুক্ত, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ৯০৪ কোটি ৪২ লাখ টাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ পরিকল্পনায় সড়ক ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক সিগন্যাল, কাঁচপুরে বাস টার্মিনাল উন্নয়ন, ধানমন্ডি লেকের পরিবেশগত উন্নয়ন এবং ব্যাপক বৃক্ষরোপণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে বাসসকে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, নাগরিকদের স্বাচ্ছন্দ্য, পরিবেশের ভারসাম্য, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং নগরের নান্দনিকতা নিশ্চিত করেই দক্ষিণ ঢাকাকে একটি ‘স্মার্ট ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চান তারা। ডিএসসিসির ২০২৬-২৭…

