আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আইরিন খান শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তার পরিচয়পত্র পেশ করেন বলে শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মধ্য দিয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আইরিন খান ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার…
Author: Niloy Roy
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন। মো. নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন।…
৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। আগামী ৪-৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন। সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল…
চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ শুক্রবার চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’-এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেংউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী…
নেপাল ও চীনের সীমান্ত এলাকায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরও ২,৪০০ অধিক মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে শনিবারও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। হিমালয় অঞ্চলে গত বুধবার ভয়াবহ স্রোতে পানি, বরফ, কাদা ও ধ্বংসাবশেষের সুনামির মতো ঢেউ গ্রামগুলোর ওপর দিয়ে বয়ে যায়। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র। শুক্রবার নিখোঁজ মানুষের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। জরুরি উদ্ধারকারী দল এ পর্যন্ত ৫৮৬টি মরদেহ উদ্ধার করেছে। বন্যার স্রোতে ভেসে যাওয়া কয়েকজনের মরদেহ নেপাল থেকে বহু দূরে ভারতের নদীতেও পাওয়া গেছে। বিপুলসংখ্যক জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো প্রকল্প থাকা এই এলাকায় নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা…
জাহিদুল ইসলাম ডিমলা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ভাগ্নে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও এ্যাব-এর আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আজ ২৯শে আগস্ট রোজ শনিবার নীলফামারী জেলায় আসবেন। নীলফামারী ও ডিমলা বিএনপির সূত্রে জানা যায়, আজ ২৯শে আগস্ট শনিবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী শহরে এক বিশাল মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। পরে আজ ২৯শে আগস্ট শনিবার, বিকাল ৪ টায় ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ হল রুমে ডিমলা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সঙ্গে এক বিশাল মতবিনিময় সভা করবেন তিনি। উক্ত মতবিনিময় সভা সফল করার লক্ষে,…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি কিংবা কোনো ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ ও কঠোর করার অন্যতম উদ্দেশ্য…
দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জনগণ বিএনপি-কে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিরোধীদল আন্দোলনে থাকলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, তাতে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলোÑ এই অর্জনকে সুরক্ষা করা এবং…
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গলকামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন। রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আবু সালেম নামে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু সালেম উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কলাবাগানের একটি গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ…
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় রাহমানীয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। গত (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খুটামারা চৌপুথি বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সাবেক যুবদল নেতা লাভলুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোশফিকুর রহমান মিন্টু, ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান ইসলাম, সাবেক অভিভাবক সদস্য রেজাউল ইসলামসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাঁদের দাবি, বহিরাগতদের সম্পৃক্ত করে কমিটি গঠন এবং ওই কমিটির…
যশোর প্রতিনিধিঃ স্ত্রী চলে যাওয়ায় রাগান্বিত হয়ে বটি দিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন করলো মামুনুর রশিদ মামুন নামে এক স্কুল শিক্ষক। আজ বৃহষ্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার বাজেদুর্গাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত আলতাফ হোসেন মাষ্টারের স্ত্রী। ঘাতক ছেলে ঝিকরগাছা উপজেলার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানান, মামুন ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেছেন। প্রায় ৯ বছর আগে তিনি সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিথিলাকে বিয়ে করেন। বিনাবনা না হওয়ায় মিথিলাকে তালাক দেন মামুন। এরপর বিয়ে করেন ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার গ্রামের রিনা নামে এক নারীকে। তার সাথেও দাম্পত্য কলহের কারণে ৬ বছর…
জাহিদুল ইসলাম ডিমলা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ভাগ্নে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও এ্যাব-এর আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আগামীকাল ২৯শে আগস্ট রোজ শনিবার নীলফামারী জেলায় আসবেন। নীলফামারী ও ডিমলা বিএনপির সূত্রে জানা যায়, আগামীকাল ২৯শে আগস্ট শনিবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী শহরে এক বিশাল মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। পরে ২৯শে আগস্ট শনিবার, বিকাল ৪ টায় ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ হল রুমে ডিমলা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সঙ্গে এক বিশাল মতবিনিময় সভা করবেন তিনি। উক্ত মতবিনিময় সভা সফল করার লক্ষে, জেলা…
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাছুয়াকান্দা গ্রামের সোনা মিয়ার স্ত্রী পোশাকের মা রাতে বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে তিনি বারান্দা থেকে ঘরে যাওয়ার পথে একটি বিষধর সাপের কামড়ে আহত হন। সাপের কামড়ের পর তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং গোবিন্দগঞ্জ (গাইবান্ধা-৪) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের নেতৃত্বে মিছিলটি বের হয়।দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা ছাত্রদল কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব। সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুজ্জামান রবিন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পুলিশ সুপারের বাসভবনের গার্ডদের ওয়াশরুম থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় হাবিবুর রহমান (৩৩) নামের (নায়েক/৬০৫) এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হাবিবুর রহমানের বিপি নম্বর ৯৩১৩১৬৫২৯৪। তিনি নীলফামারী জেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মিন্টু মিয়া। বুধবার ২৬ আগষ্ট বিকেল সাড়ে ৩টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। গত ১২ আগস্ট ঢাকা থেকে বদলি হয়ে গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোতে গার্ড হিসেবে যোগ দেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হাবিবুর রহমান মোবাইলে স্ত্রীর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করেন। তিনি আরো জানান, অভিযানকালে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) মৃত হাসান আলীর ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বুধবার দিবাগত রাত অর্থাৎ ২০ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরের বারান্দার রুমে ঘুমন্ত মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে নুরুল হক এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী ও তার মাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলা ভিত্তিক দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে মৌলভীবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন হবিগঞ্জ জেলার দায়িত্ব। অন্যদিকে, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছকে সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী…

