Author: Niloy Roy

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।’ তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় তৈরি করা পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাতকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। এর ফলে দীর্ঘদিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানি নির্ভরতার কারণে এই যে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট, এর থেকে বের করে আনার জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। আজ জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানা (৩৩৫ মহিলা আসন-৩৫) এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন । একইসঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)  কাজের প্রশংসাও করেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম- একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। আগামীকাল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে…

Read More

দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ‘চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে’ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা জানান। সংবাদ সম্মেলনে দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল-কলেজগুলোতে শিক্ষকের ঘাটতি এবং পুরাতন যন্ত্রপাতির বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘গত ১৫ বছর ধরে কারিগরি ও সাধারণ শিক্ষায় শিক্ষক সংকট তীব্র হয়েছে। এখন প্রয়োজনীয় বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা…

Read More

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা আরও যৌক্তিক ও যুগোপযোগী করতে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতনস্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল-২০২৬ এবং এর সঙ্গে সাযুজ্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী-২০২৬ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্রবাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে সুপারিশ প্রণয়নের জন্য একটি সচিব কমিটি গঠন করে সরকার। ওই কমিটির দেওয়া প্রতিবেদন মন্ত্রিসভার…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮ সালে দলের আত্মপ্রকাশের সময় এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির কথা স্মরণ করছেন। প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও প্রাসঙ্গিকতার কারণে ১৯ দফা এখনো বিএনপির পথনির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাজনৈতিক নথিপত্রে দেখা যায়, আত্মনির্ভরতা, গ্রামীণ উন্নয়ন ও জাতীয় ঐক্য ছিল ১৯ দফার মূল লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন, এগুলো বিএনপির আর্থসামাজিক ও রাজনৈতিক নীতি-কাঠামোর ভিত্তি হিসেবে এখনো গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নথি অনুযায়ী, ১৯ দফার প্রথম দফায় যেকোনো মূল্যে দেশের ‘সার্বভৌমত্ব’ রক্ষার কথা বলা হয়। দ্বিতীয় দফায় জাতীয় জীবনের…

Read More

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা জোরদার, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন এবং জরুরি সাড়াদান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থা এসব প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলো অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিফলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-১-এর সংকলিত প্রকল্প-তথ্য অনুযায়ী, এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম,…

Read More

এম.এ.মান্নান  নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে এক মাদকাসক্ত ছেলের হাতে নির্মম ভাবে হত্যার স্বীকার হয়েছে হুতভাগ্য পিতা আব্দুর রহিম ভূইয়া (৫৫)। সে পেশায় একজন ভ্যান চালক। ছেলেকে টাকা দিতে দেরী হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় উপরযোপড়ি আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। রোববার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যর পাশাপাশি শোকের ছায়া নেমে পরে। স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পুলিশ জানায়, কোনাবাড়ি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়া (৫৫) বেলা ১১ টার দিকে নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় তার মাদকাসক্ত ছেলে অভিযুক্ত…

Read More

সুনামগঞ্জে গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে ৩০ আগস্ট (রবিবার) বেলা ১২ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকার’র সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, হেফাজতে ইসলাম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজওয়ার, সমাজকর্মী মোজাহিদুল ইসলাম মজনু, মানবাধিকার কর্মী জিয়াউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মুহিবুর রহমান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী সালমান ফারসী, ইজাজুল ইসলাম, রবিন আহমদ, কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আলী, সুজন আহম প্রমুখ। এ সময় বক্তারা বলেন-দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব…

Read More

সুনামগঞ্জে গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে ৩০ আগস্ট (রবিবার) বেলা ১২ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকার’র সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, হেফাজতে ইসলাম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজওয়ার, সমাজকর্মী মোজাহিদুল ইসলাম মজনু, মানবাধিকার কর্মী জিয়াউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মুহিবুর রহমান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী সালমান ফারসী, ইজাজুল ইসলাম, রবিন আহমদ, কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আলী, সুজন আহম প্রমুখ। এ সময় বক্তারা বলেন-দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের রহিম (৫০) তার ছেলে মোস্তফার শিলের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে বাবা। আজ ৩০ আগষ্ট রবিবার সকাল আনুমানিক সারে ১১টায় নিহত রহিমের ঘরে বসে ভাত খাওয়ার সময় ছেলে মোস্তফা (২৫) মসলা বাটার (শিল-পাটা) এর শিলের আঘাত করলে ঘটনা স্থলেই নিহত হন রহিম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজদের দাবি মোস্তফা মাদ্রাসায় পড়াশোনা করতো গত কয়েক বছর যাবৎ মাথায় সমস্যা হয়ে। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। আবার কেউ বলছে সে নেশাগ্রস্ত ছিলো। রহিম একজন ভ্যান চালক ছিলেন। তবে, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, আজ…

Read More

যশোর প্রতিনিধিঃ যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ২৭ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (৩০ জুন) বিকাল পোনে তিনটায় কোতোয়ালি থানার ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্যসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকমত আসামি সিরাজুল ইসলাম রিপন যশোর জেলার শার্শা থানার বাদে নাভারণ (পশ্চিম পাড়া) এর মোঃ নজরুল ইসলামের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃআব্দুল্লাহ আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার এ্যাডভোকেট রোকনুজ্জামান এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে মোঃ সিরাজুল…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে স্থানীয় এক জামে মসজিদের মুয়াজ্জিনের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। গতকাল ২৯ আগষ্ট থেকেই সাড়াদিনেই তাদের কয়েকটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভাইরাল। জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। ​ স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে পশ্চিম ছালুয়া খামার জামে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে ওই নারীর সখ্য তৈরি হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ​ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ঘটনাটি জানার পরও মসজিদ কমিটির পক্ষ…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে ডিমলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী,…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ/ত্যা চেষ্টার মা’ম’লায় গ্রেপ্তারকৃত জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার ৩০ আগস্ট দুপুরে কুলাউড়া আমলী আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকেরা। রোববার উপজেলার দক্ষিণগুল চা-বাগানের চা শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন। পরে তারা কাজে ফিরে যান। শ্রমিকেরা দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকর করার পাশাপাশি শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবি জানান। সকালে দক্ষিণগুল চা-বাগানের ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফারুকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সহকারী শিক্ষক ও কর্মচারীরা গত ২৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে গত ৪ আগস্ট উপজেলা প্রশাসন উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীরকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি গত ১৩ আগস্ট সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে ২৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ যথাসময়ে বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা…

Read More

শাকিল বাবু, ‎নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  ‎ ‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। রবিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন। এসময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নবনিযুক্ত ট্রেজারারকে আন্তরিক অভিনন্দন জানান। এর মধ্যদিয়ে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৯ম এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভ্যন্তরীণ শিক্ষকবৃন্দের মধ্য থেকে প্রথম ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।  ‎ ‎উল্লেখ্য, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম…

Read More

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার ১৫ নম্বর অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোল্লা আসাদুর রহমান রুবেল। ‘শাসক নয়, জনগণের সেবক’—এমন প্রত্যয় ব্যক্ত করে ইতোমধ্যে তিনি স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছেন। মোল্লা আসাদুর রহমান রুবেল নজরুল নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির সন্তান। ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতা করে স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির খবরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে আলোচনা শুরু…

Read More