রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি বাস ভবনের সামনে শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনাতে ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। স্হানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশে পাশের লোক জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে সরে যান।
তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। শ্রীপুরের ইউএনও মো. নাহিদ জানান, বিস্ফোরণের সময় আমি দোতলায় ছিলাম। বিকট শব্দ শুনে নিচে নেমে আসি এবং ঘটনাটি জানতে পারি। সিসি টিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেলেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


