- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি
Author: Niloy Roy
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসুস্থ গরুর মাংস কাটাকাটি, স্পর্শ ও খাওয়ার কারণে শিশুসহ অন্তত ৩৭ জনের শরীরে অ্যানথ্রাক্স রোগ শনাক্ত হয়েছে। উপজেলার সর্বানন্দ ও কঞ্চিবাড়ি—এই দুই ইউনিয়নে এ ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তরা সবাই চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।স্থানীয় সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে সর্বানন্দ ইউনিয়নের বাছহাটী গ্রামের মো. মঞ্জুরুল ইসলামের একটি বিদেশি জাতের গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে গরুটি জবাই করে গ্রামবাসীর কাছে মাংস বিক্রি করা হয়। ওই মাংস খাওয়ার দুই দিন পর একাধিক ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ হিসেবে ফোসকা দেখা দেয়।এর আগে, ৩১ আগস্ট…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৌরসভাস্ত জয়পাশা এলাকার জাপানিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতির টের…
মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নলবুনিয়া এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি ও কাদার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, রোগী, কৃষকসহ প্রতিদিনের কাজে চলাচলকারী মানুষকে ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে। এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে…
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে স্কুলশিক্ষকের ছেলে ও ভাতিজাকে অপহরণ করে মারধরের পর তাদের হাতে ইয়াবা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নজরুলনগর ইউনিয়নের স্লুইজ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শতশত মানুষের উপস্থিতি ছিলেন। মানববন্ধনে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। ভুক্তভোগীদের স্বজনদের দাবি, প্রায় দুই বছর আগে কুরালিয়া স্লুইজ বাজার এলাকার স্কুলশিক্ষক বিধান চন্দ্র বিশ্বাসের সঙ্গে স্থানীয়…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এর ফাঁড়ি দেওছড়া চা বাগানের টিলা থেকে কাঁচা চা পাতা চুরি করার সময় বাঁধা দেয়ায় চুর চক্রের হামলায় চা বাগানের পাহারাদার গুরুতর আহত হন। আহত পাহারাদার রামরাজ গৌড়কে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় ক্ষুব্ধ চা শ্রমিকরা চুর ও হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে সোমবার(২৮ সেপ্টেম্বর) চা বাগানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। সোমবার ভোর রাতে দেওছড়া চা বাগানে এঘটনা ঘটে। জানা যায়, সোমবার ভোরে পার্শ্ববর্তী বস্তির লোকমান মিয়া, তাহির মিয়া, সালমান মিয়াসহ কতিপয় চা পাতা চোর চক্র দেশিয় অস্ত্র নিয়ে দেওছড়া বাগানে চা পাতা তুলে কয়েকটি বস্তা ভর্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যক্তিগত দখলে থাকা ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজারের পাশে বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় সরকারি ২৯ শতক খাস জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে জমিগুলো উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ সময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়া নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে অবাধে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই গ্রামের ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা একাধিক বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূমিকম্প হলেই টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও থামছে না এসব পাহাড় ও টিলা কাটা। দক্ষিণ বড়ডহর গ্রামের কুতুব মিয়া, জমির মিয়া (পিকআপ ডাইভার), উভয় পিতা মৃত আজব মিয়া। জমির ডাইভার টিলা কেটে মাটি পরিবহন করে পুকুর ভরাট করে চলছে ভিটে নির্মানের উৎসব। একই গ্রামের মৃত আব্দুল গণি (বেলমনি)এর ছেলে তাজুল ডাইভার, প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৭নং সুখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন মোঃ মোতাকাব্বীর ভূঞা । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া ও আটপাড়া উপজেলার সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সভায় চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৭নং সুখারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোতাকাব্বীর ভূঞা। তিনি বলেন, আমার এই কর্মসূচিকে…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রানা ওরফে রানী হিজড়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ‘তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধা জেলা’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক সদস্য ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রংপুর সদর থানার রানা ওরফে রানী হিজড়া গাইবান্ধার গুরুমাতা মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এছাড়া তিনি স্থানীয় তৃতীয় লিঙ্গের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং জীবননাশের হুমকি দিচ্ছেন। বক্তারা অবিলম্বে মৌ হিজড়ার বিরুদ্ধে…
যশোর প্রতিনিধিঃ চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসন্ন দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করে তা সীমিত পরিসরে রাখার জন্য আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ খাত চরম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আলোকসজ্জার ব্যাপকতা বাড়ানো হলে বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। অভিযানকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রশাসনিক এলাকা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হয়।উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, “ডেঙ্গুর ঝুঁকি থেকে বাঁচতে বাড়িঘর, অফিস-আদালত ও চারপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে না…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার ও সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ গাইবান্ধা । শুক্রবার ২৫ সেপ্টেম্বর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:মো. সোহেল মন্ডল (২৭) পিতা: মো. আইদুল হোসেন, মো. হেলাল ইসলাম (২২) — পিতা: মো. হাসেম আলী (উভয়ই বিশ্বনাথপুর পশ্চিমপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধার বাসিন্দা। ঘটনার বিবরণ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের মোবাইলে কল দিয়ে দাবি করা হয় যে, তার ছোট ছেলে তামিম আল…
ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ মানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে জেলা রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, আজীবন সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, আজীবন সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ মিয়া, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি মাহাবুবুর রহমান জিলানী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন, এডভোকেট ফজলুল হক সহ আরো অনেকে। এ সময় বক্তারা সমাজের দুস্থ্য, আত্মপীড়িত মানুষের পাশে থেকে ও দেশের যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষিত সদস্যদের মানবতার কল্যাণে কাজ…
তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও তুরস্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তারা আসন্ন জলবায়ু সম্মেলন এবং এতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এছাড়া উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করে। ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে…
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ এ বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। বৈঠকে বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা ও কৌশলগত যোগাযোগ বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজ-এর নেতৃত্বে সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এই উদ্যোগ গ্রহণের কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে সমিতির অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন মো. আব্দুল জলিল, মো. হাসান আলী, মোছা. বেলী বেগম, মো. আবু তালেব জোয়াদ্দার, মো. হাফিজুর রহমান মুকুল, তোফাজ্জল হোসাইন (পল্টি) ও শওকত আলম। রাষ্ট্রপতি বলেন, কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে জুমার নামাজের সময়ে একা পেয়ে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মোঃ সিরাজুল ইসলাম (৬৫)। তিনি একই এলাকার বাসিন্দা। ঘটনার পর ভিক্টিমের মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভিক্টিম কিশোরী নিজ ঘরে একা ছিল। তার মা পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে যান। জুমার নামাজে বাড়ির অন্যান্য সদস্যরাও মসজিদে ছিল। এ…
নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইল নাগরপুরে সদর বাজারে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি রবিউল আউয়াল লাভলু সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে রবিবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নাগরপুর সদর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষতি পূরণের আশ্বাস দেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর,গোলাম মোস্তফা গোলাম, যুবদলের আহ্বায়ক (ভার:) নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,কৃষক দলের সাধারণ সম্পাদক মো জাহিদ হাসান জাহিদ, ছাত্র দলেরআহ্বায়ক মীর খালেদ মাহবুব রাসেল,সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপি,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ইউএসএ-ইউকে বিডি এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে এসএসসি ২০২৬ সাল এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ এর সভাপতিত্বে ও শিক্ষক শহিদুল ইসলাম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের আইনজীবী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি খালিছুর রহমান, ট্রাস্টের অর্থ ও সাংগঠনিক সম্পাদক শুভ্রত চন্দ্র বিশ্বাস, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ, শিক্ষার্থী রুহান ইসলাম সাংবাদিকবৃন্দ প্রমুখ। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার আবুল বাদশারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক উদ্ধার এবং অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারের সময় রবিনের কাছ…

