Author: Shah Md. Jahurul Islam

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- ১০ দিন পেরিয়ে গেলেও বিচার পায়নি আস্তে কথা বলার অনুরোধ করায় ইটের আঘাতে আহত হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সঞ্জয় দাস। উক্ত ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবি আজ (২৩ মে) মানববন্ধন করেছে বশেমুরবিপ্রবির কৃষি বিভাগের শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার ( ২৩ মে) দুপুর সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন করে কৃষি বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে  শিক্ষার্থীরা বলেন, বিদ্যুৎ না থাকায় অনেকের মতো কেন্দ্রীয় পাঠাগারে বারান্দায় সঞ্জয় দাস পড়ছিল। সেখানে একটা ছেলে আরেকটা মেয়ে উচ্চস্বরে কথা বলতে থাকায় সবার অসুবিধা হওয়ায় সঞ্জয় দাস উক্ত আপুকে আস্তে কথা…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- তীব্র গরমে বারবার লোডশেডিং এর ভোগান্তি থেকে প্রতিকার ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ ও উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরা । রবিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে উপাচার্যের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ করেন। অফিসে না পেয়ে  উপাচার্যের বাসভবন ঘেরাও করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে লোডশেডিং হলেও প্রসাশনিক ভবনে লোডশেডিং হয়না। খোঁজ নিয়ে জানা যায়, একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে শিক্ষক ও কর্মকর্তাদের রুম গুলোতে এসি সংযোগের ফলে বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক চাহিদা বৃদ্ধি পেয়েছে যা বিশ্ববিদ্যালয়ের…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- তিব্র লোডশেডিং এর ভোগান্তিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা কারণে ভোগান্তিতে পড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। তিব্র লোডশেডিং এর ফলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী, ক্লাসরুম ও শিক্ষার্থীদের আবাসিক হল গুলোতে দীর্ঘ সময় ধরে থাকছে না বিদ্যুৎ। যা শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ব্যাঘাত সৃষ্টি করছে । এছড়াও একাডেমিক ভবনের লিফটে চলাচলের সময় বিদ্যুৎ চলে গেলে অনেকে আটকা পড়ে অসুস্থ হচ্ছেন। এই বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তিব্র লোডশেডিং এর বিষয়ে ইঞ্জিনিয়ার এস, এম, এস্কান্দার আলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন , অত্র বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক উপ-কেন্দ্রে ১০০০ কেভিএ ক্ষমতার ট্রান্সফরমার বিদ্যমান যাহা সর্বোচ্চ ৮০০ কিলোওয়াট ব্যবহার উপযোগী। একাডেমিক…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সার্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক সমিতি কতৃক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জানা যায়, অর্থ মন্ত্রণালয় কতৃক বিগত ১৩ মার্চ ২০২৪ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জারি করা হয় এই বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা। আজ মঙ্গলবার (১৪ই মে) দুপুর ১ টায় একাডেমিক ভাবনের সামনে উক্ত মানবন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সরকারের পেনশন সংক্রান্ত এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফায়েকুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ড. মোঃ বশির উদ্দিন সহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। এছাড়াও বিভিন্ন বিভাগের…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় বসবাস করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এ নিরাপত্তার দায়িত্ব থাকা আনসার সদস্যরা। বৃষ্টির পানি পড়ে বসবাসের অনুপযোগী হয়ে গেছে তাদের রুম গুলো। আজ শনিবার (১১ মে) দুপুর ১ টায় তাদের বাসস্থানে যেয়ে তাদের এই বেহাল অবস্থা দেখা যায়। সরেজমিনে যেয়ে দেখা যায় বৃষ্টি শুরু হলেই তারা যেখানে বসবাস করেন সেখানকার ঘরের চালা বেয়ে অঝোরে পানি রুমে প্রবেশ করছে।এতে বিছানা ও আসবাবপত্র ভিজে গিয়ে রুম পানিতে ভরে গেছে । দীর্ঘক্ষসময় ধরে বৃষ্টির হওয়ার কারণে  ঘরের বাইরে জমে আছে পানি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক আনসার সদস্য বলেন “ভাই…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিবিধি গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি) আগামীকাল বুধবার (৮ই মে) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ই মে) ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৮/০৫/২০২৪ইং তারিখ গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্র বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনী এলাকায় অবস্থিত হওয়ায় আগামী ০৮/০৫/২০২৪ইং তারিখ অত্র বিশ্ববিদ্যালয় সরকারি বিধি অনুযায়ী সাধারণ ছুটি থাকবে। তবে আগামী ০৯/০৫/২০২৪ইং তারিখ থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলবে।

Read More

জহরুল ইসলাম , বশেমুরবিপ্রবি প্রতিনিধি গােপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিবার (২৭ এপ্রিল ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় আবেদনকৃত মোট ১৭৪৬ জন শিক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলো ১৫৭০ জন ও অনুপস্থিত ছিলো ১৭৬ জন । জানা গেছে, পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৮৯.৯২ ভাগ। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বশেমুরবিপ্রবি উপাচার্য  ড. এ. কিউ. এম. মাহবুব, উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড.…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে ‘মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে’ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার অংশগ্রহণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে মাইকযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। দুপুর ২টায় বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীর অংশগ্রহণে…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীননি উমার্কেটে বসা দোকানগুলোতে ইফতার সামগ্রীর দাম বাইরের তুলনায় বেশি রাখা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বাইরে ছোলার দাম কেজি প্রতি ১৪০-১৬০ টাকা রাখলেও নিউমার্কেটে কেজিপ্রতি ২০০ টাকা, মুড়ির দাম ৭৫-৮০ টাকা, জিলাপির দাম ১৬০ টাকা রাখলেও নিউমার্কেটে তার দাম কেজি প্রতি ৯০ ও ১৮০/২০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। এছাড়া খেজুর বাইরে রকমভেদে ৪০০-৬০০ টাকা রাখা হলেও নিউমার্কেটে তার দাম ৫০০ টাকা থেকে শুরু হয়েছে। এমনকি পিয়াজু ও চপের দাম উভয় স্থানে একই থাকলেও…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র কুরআন সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২ জন বিদেশি সহ মোট ৫০ জন শিক্ষার্থীকে কুরআন উপহার দেওয়া হয়।কুরআন সবক অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড.মোঃ আব্দুল্লাহ আল আসাদ,জীববিজ্ঞান অনুষদের ডিন ড.মোহাম্মদ আলী খান এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বশেমুরবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে মাইকযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার। এ সময় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন কমিটির…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের কানসার্ট চলাকালে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় বাধা দিলে বহিরাগতের আঘাতে বশেমুরবিপ্রবি রোভার স্কাউটসের সদস্য  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (৫ মার্চ) রাত ১১ টায় শিক্ষা সমাপনী অনুষ্ঠানের কনসার্ট চলাকালে স্টেজের পাশে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান বহিরাগতরা কনসার্টের ব্যারিকেড ভেঙ্গে ভিতরে ঢুকে ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করার সময় সেচ্ছাসেবীরা তাদের বাধাঁ দিলে তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ শুরু করে। আক্রমণের ফলে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আহত হন। আহতদের…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা। পরে, বেলা ১২.৩০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে (ফলজ, বনজ ও ভেষজ) বৃক্ষরোপণ করেন তারা। বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল ওহাব বলেন, “কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। সত্য ও ন্যায়ের পথে- এই শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা। প্রতিবার আমরা অনেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গত ৩১জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন- ২০২৪। অনানুষ্ঠানিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। কিন্তু দ্বায়িত্ব গ্রহণের আগেই তিনি গত বৃহস্পতিবার বশেমুরবিপ্রবি থেকে ছাড়পত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছে দুই বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র। এমতাবস্থায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কে হবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় পরিমন্ডলে। জানা গেছে, শিক্ষক সমিতির নিয়মানুযায়ী নির্বাচনে অংশগ্রহণের প্রথম শর্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী শিক্ষক হতে হবে। সেক্ষেত্রে ৩১ জানুযারি নির্বাচন সমাপ্ত হওয়ার পূর্বে চাকরি থেকে অব্যহতি গ্রহণ করলে তার…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: রাত পোহালেই আগামীকাল বুধবার (৩১জানুয়ারি ২০২৪) অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন ২০২৪। তবে শিক্ষক সমিতি নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন বরখাস্ত শিক্ষক। নির্বাচন কমিশন প্রদত্ত চূড়ান্ত ভোটার তালিকা থেকে দেখা যায় ক্রমিক ৪নং এ ভোটার হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আক্কাছ আলী। যিনি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালীন বরখাস্ত রয়েছেন। ২৩ জানুয়ারি ২০২৪ বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক নথি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আক্কাছ…

Read More

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সিএসই বিভাগের তত্ত্বাবধানে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কম্পিউটার কোর্স সমূহের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি দুইমাস পর পর আগামী ১.৫ বছর ৭টি কোর্স সমূহের প্রশিক্ষণ দেওয়া হবে। যার কার্যক্রম পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হবে। কোর্স সমূহ দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি ভাগে সাধারণ শিক্ষার্থী ও অপরটিতে সিএসই ও আইটি বিভাগের শিক্ষার্থীদের জন্য। সাধারণ শিক্ষার্থীদের কোর্স সমূহের মধ্যে রয়েছে এমএস অফিস এপ্লিকেশন,ফ্রিল্যান্সিল উইথ ডাটা ইন্ট্রী, ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটা হেন্ডেলিং। সিএসই ও আইটি বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ডাটা এনালাইসিস উইথ…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- ভালোর সাথে আলোর পথে স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার ২৫ সদস্যবিশিষ্ট ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি অনুমোদন পেয়েছে। সোমবার (১লা জানুয়ারী) রাতে ‘প্রথম আলো বন্ধুসভা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আগামী ১ বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সভাপতি হিসেবে  এনিমেল  সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী  মোহম্মদ আলাউল হককে এবং সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের (২০১৮-১৯)শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: রাতুল হাসানকে নির্বাচিত করা হয়। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-ভাপতি সিনথিয়া সুমি, অনিক কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক রাকিব, মোঃ…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ইউনিট,খুলনা জোন এর নতুন কার্যকরী পরিষদ-২০২৪ গঠন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ‘বাঁধন’ বশেমুরবিপ্রবি ইউনিট,খুলনা জোনের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মনিরা খানম। নতুন কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থী সুমনা ইসলাম, সহ-সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোঃ হাসান আলী ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসেন মুন্না, সহ-সাধারণ সম্পাদক হিসেবে…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চিকিৎসা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদানের অভিযোগ উঠেছে। গত রবিবার (১৭ ডিসেম্বর) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ করে লেখেন, তাকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া হয়েছে। যা গত নভেম্বর মাসের ১০ তারিখে মেয়াদ শেষ হয়েছে। এই বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন,” অসুস্থতার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডাক্তার দেখিয়ে ঔষধের ব্যবস্থাপত্র নিয়ে ঔষধ আনতে গেলে আমাকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদান করেন। তখন আমি ঔষধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা বলি।এতে তারা বলেন মেয়াদ বেশী দিন উত্তীর্ণ হয়নি, আর…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভাইভা বোর্ড অনুষ্ঠিত হয়। ভাইভায় যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে পিএইচডি ডিগ্রিধারী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীরা ছিলেন। তবে বোর্ডে চূড়ান্ত সুপারিশ করা হয় মো. আহমেদ আলী নামে এক প্রার্থীকে। অভিযোগ রয়েছে উক্ত প্রার্থী এর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ছাত্রী হয়রানির অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং উক্ত অভিযোগের প্রেক্ষিতে ওই বিশ্ববিদ্যালয় তার সাথে চুক্তি বাতিল করে। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমি ওইসময়ে প্রক্টরের দায়িত্বে ছিলাম…

Read More