রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত নির্বাচনী কার্যক্রম শেষে তাঁকে নতুন আমীর হিসেবে ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা জামায়াতের বিদায়ী আমীর মাওলানা সাইয়িদ আবু হানিফা শাহ। নির্বাচন পরিচালনা করেন নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি নবনির্বাচিত আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানকে শপথবাক্য পাঠ করান।
পরে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


