Author: K.M. Shakawat Hosen

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাসেল মিয়া (১৩) নামে স্কুল পড়ূয়া এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত রাসেল উপজেলার মাটিকাটা গ্রামের মো. আলকাছ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্থানীয় সুত্রে জানা গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-মদন আঞ্চলিক সড়কের মাটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা পিকাআপ ভ্যান চালককে আটক করে পুলিশে সোপার্দ করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার অভয়পাশা এলাকা থেকে পিকআপ ভ্যানটি উপজেলার নাজিরগঞ্জ বাজরের উদ্দেশ্যে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেত্রকোনা-মদন আঞ্চলিক সড়কে মাটিকাটা এলাকায় রাসেল মিয়া সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগামী পিকআপের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোয়াইলবাড়ি ফাজিল মাদরাসায় কয়েকটি পদে গোপনে নিয়োগের প্রক্রিয়ার প্রতিবাদে মাদরাসার গভনিং বডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম এবং মাদরাসার গভর্নিং বডির সদস্য ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল হকের বিরুদ্ধে রোয়াইলবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয়া গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই প্রতিবাদ মিছিলটি রোয়াইলবাড়ি বাজারের মাছ মহাল থেকে শুরু করে বিভিন্ন গলিপথ প্রদিক্ষণ করে। মিছিলকারীরা ‘আ্যাকশান, আ্যাকশান’, ‘ডাইরেক্ট আ্যাকশান’, ‘নুরুলের চামড়া তুলে নেব আমরা’, ‘হকের চামড়া তুলে নেব আমরা’ এমন ধরণের শ্লোগান প্রদান করেন। জানা যায়, সম্প্রতি গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে নবসৃষ্ট পদে একজন করে অফিস সহকারী কাম হিসাব সহকারী,…

Read More

কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানী জব্দৃকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০৭ পিস কুমারিকা তৈল, ১১৬ পিস মেসওয়ক টুথপেষ্ট, ৬৯৩ পিস ডার্ক ফ্যান্টার্সি বিস্কুট, ২৪৫০ পিস ওরিয় বিস্কুট, ৬০০ পিস স্কীন সাইন ক্রীম, ২৭৭৬ পিস পার্ক চকলেট ও ২৩৫ পিস কিটকাট চকলেট। জব্দকৃত এসব চোরাচালানী পণ্যে সিজার মূল্য চার লক্ষ ৫৫ হাজার ৮৯৭ টাকা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। জানা যায়, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের নলুয়াপাড়া বিওপি (বর্ডার…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা থানা কমপ্লেক্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৎস্য অবমুক্ত করেন ময়মনসিংহ বিভাগের মৎস্য বিভাগের উপ-পরিচালক ডা. আফতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা শাজাহান কবির, কলমাকান্দা উপজেলার মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান সহ পুলিশ সদস্যবৃন্দ। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, থানা কমপ্লেক্সে পুকুরটি পরিস্কার করে আড়াই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে ৪ সন্তানের জননী বিধবা কুমকুম আক্তারের দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভ‚ক্তভোগী জানায়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ঘটনার দিন রাতের খাবার খেয়ে বিধবা কুমকুম আক্তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সোয়া ৪টার দিকে ফজরের নামাজ পড়ার জন্যে ঘুম থেকে জেগে দেখেন ঘরে আগুনে লেলিহান শিখা জ্বলছে। পরে তিনি সন্তানদের নিয়ে কোনমতে ঘর থেকে বের হতে সক্ষম হন। এ সময় তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ও খবর…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে আড়াই বছরের সায়েম নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। সায়েম উপাজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও গ্রামের সাঈদ মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ির সামনের পুকুর থেকে সায়েমের ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, পরিবারের অগোচরে সকালে কোন এক সময় সায়েম বাড়ির পুকুরে পড়ে যায়। সকাল থেকে সায়েমের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজির শুরু করেন। এক পর্যায়ে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে সায়েমকে ভাসতে দেখেন তারই সহোদর বড় ভাই নাঈম (১০)। তার ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় সায়েমকে উদ্ধার করে পরিবারের লোকজন কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কলমাকান্দা স্বাস্থ্য…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পৌরশহর থেকে ঘরের সিঁধ কাটার মুলহোতা আরিফ (১৯) নামে চোরকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে শহরের সাতপাই এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় সিঁধ কাটার লৌহার কয়েকটি যন্ত্র, একটি করে স্বর্ণ মাপার স্কেল, মোবাইল, ট্যাব ও ব্যাগসহ একগুচ্ছ ছাবি ও বেশ কয়েকটি মোবাইলে ব্যবহৃত কভার জব্দ করেছে পুলিশ। আটককৃত আরিফ সদর উপজেলার কুমড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে। তারে দেয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত মালামাল ক্রয়কারী তুহিনকে (২০) সাতপাই রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয়। সে একই এলাকার সোনাফর খানের ছেলে। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ সিঁদেল চুরির মুলহোতা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে প্রাণ গেল তোফা মনি (২) নামে এক শিশুর। তোফা মনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নলুয়াপাড়া গ্রামের কৃষক নুরুজ্জামানের মেয়ে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে নিহতের বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তোফা মনির মা সকাল বেলায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাড়ির উঠানে শিশুটি খেলারত অবস্থায় ছিল। বাড়ির লোকজনের অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তোফা মনির মা রান্না ঘর থেকে বের হয়ে উঠানের তাকে না পেয়ে খোঁজাখুজি করেন। খোঁজাখুজির এক পর্যায়ে সকাল ৯টার দিকে তোফা মনিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : আগস্টে মাসব্যাপী কর্মসূচী পালনের শেষ দিনে সন্ধ্যায় কালো পাতা নামানোর মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন করেছে নেত্রকোনা সেক্টর কমান্ডারস্ ফোরম। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোনা পৌরশহরের তেরি বাজারস্থ সেক্টর কমান্ডারস্ ফোরামের কার্যালয়ের সামনে কালো পতাকা নামান সেক্টর কমান্ডারস্ ফোরমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুজ্জোহা। এর আগের সেক্টর কমান্ডারস্ ফোরামের সাংস্কৃতিক বিষযক সম্পাদক শিল্পী ভট্টাচার্যে সঞ্চালনায় স্থানীয় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে যুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুর অবদান ও শোকাবহ ১৫ আগস্টের ঘটনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নেত্রকোনা সেক্টর কমান্ডারস্‌ ফোরামে সভাপতি মুক্তিযোদ্ধা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গরুকে খাওনোা জন্য বাঁশের পাতা আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন কিতাব আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষক। তিনি উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে এবং দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। সোমবার দুপুরে নিজ বাড়ির পেছনে বাঁশঝাড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান কিতাব আলী। স্থানীয় সূত্রে জানা যায়, গরুকে খাওয়ানোর জন্য বাঁশঝাড়ে বাঁশের পাতা সংগ্রহ করতে যান। এসময় বাঁশঝাড়ের পল্লী বিদ্যুৎের সঞ্চালন লাইনের সাথে কয়েকটি বাঁশের মাথা (আগা) বিদ্যুতের তারের সংস্পর্শে থাকায় তিনি বিদ্যুতায়িত হন। বৈদ্যুতিক শকে ঘটনাস্থলে নিহত হন বৃদ্ধ ওই কৃষক। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর…

Read More

কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় বাবার লাঠির আঘাতে নেশাগ্রস্থ ছেলে আব্দুল হকের (৩০) মৃত্যু হলে লাশ ঘরের বারান্দায় পুঁতে রাখেন পিতা। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কাকৈরগড়া ইউনিয়নে তিতারজান গ্রামে। এ ঘটনায় নিহতের বাবা আমজাদ আলী (৬৫) ও মা রাবেয়া খাতুনকে (৫৮) আটক করেছে থানা পুলিশ। নিহতের বাবা-মা এবং বড় দুই বোন ও এক ভাই তারা সকলে ঢাকায় থাকেন। আব্দুল হক পরিবারের অন্যান্য ভাই বোনের মধ্যে সকলে ছোট ও আব্দুল হক গ্রামের বাড়িতে থাকতেন। কয়েক দিন আগে নিহতের বাবা-মা গ্রামের বাড়িতে আসেন এবং নিহতের মা-বাবা তারা দুজনে ঢাকায় যখন যে কাজ পান তা করে জীবিকা নির্বাহ করেন।…

Read More

স্টাফ রিপোর্টার : নিখোঁজের পরের দিন আফসানা মিতু মণি (১৯) নামে এক অনার্স পড়ূয়া ছাত্রীর লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। মিতু মণি নেত্রকোনা সদর উপজেলায় রৌহা ইউনিয়নে চরপাড়া গ্রামে নিহতের বাড়ির সামনের পুকুর থেকে শিক্ষার্থীর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। আফসানা মিতু মণি ওই গ্রামের মো. শফিকুল ইসলাম তালুকদারের মেয়ে এবং তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ১ম বর্ষে শিক্ষার্থী ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে থেকে নিখোঁজ ছিলেন মিতু মণি। শুক্রবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাত ১১টার দিকে মৃতদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালের পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় সীমানা প্রাচীর ধসে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুুপুরে দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনায় তাফসিয়া (১১) নামে শিশুকে গুরুতর আহত অবস্থা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালের চিকিৎসক। অন্যান্য আহতেরা হলেন- আব্দুল্লাহ (৯), জোৎস্না (৪৫), রনি (৩০), উম্মে সানি (৪) ও তাফসিমা (১১) এদের নাম জানা গেলেও আরেকজনের নাম জানা যায়নি। জানা যায়, ঘোষপাড়া খালে অন্তত ১০-১২ জন বড়শি দিয়ে মাচ ধরছিলেন। দুুপুরের দিকে আকস্মিকভাবে খালপাড় সংলগ্ন সীমানা দেয়াল ধসে পড়ে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সদর উপজেলায় কুনিয়া মাইজপাড়া এলাকায় নয় ও সাত বছরের দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষককে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) দুপুরের দিকে কুনিয়া মাইজপাড়া তানকুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ মোবাশ্বির (৩০) নামে অভিযুক্ত হুজুরকে আটক করা হয়। অভিযুক্ত হাফেজ মোবাশ্বির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টেকেরঘাট দক্ষিণপাড়া এলাকার মৃত আজমল হোসেনের ছেলে এবং দুই শিশু ছেলে সন্তানের জনক তিনি। জানা যায়, কুনিয়া মাইজপাড়া এলাকায় তানকুল উলুম নামে এলাকাবাসী নিজেদের অর্থায়নে মাদারাসাটি প্রতিষ্ঠা করেন। সম্প্রতি সাত-আট মাস আগে ওই মাদাসার শিক্ষকতা পেশায় যোগদান করেন অভিযুক্ত হুজুর। এলাকাবাসী হুজুরকে পরিবারসহ থাকার জন্য ঘর…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের সতশ্রী এলাকায় দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মারা যান পুলিশের এ কর্মকর্তা। নিহত এসআই হাবিব ময়মনসিংহের ধোবাউরা উপজেলার স্থায়ী বাসিন্দা ছিলেন। গত প্রায় এক বছর আগে এক ছেলে ও এক মেয়ে রেখে তার স্ত্রীও মারা গিয়েছেন। তিনি নেত্রকোনার বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, অফিসিয়াল কাজ শেষে হাবিবুর রহমান নেত্রকোনা…

Read More

স্টাফ রিপোর্টার : নানা অনিয়মের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন করে এলাকাবাসী। এরআগে গত সপ্তাহেও এলাকাবাসী ইউএইচএফপিও’র প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেন। এ সময় ব্যনারে সাম্প্রতিক সময়ে এই হাসপাতালের অনিয়ম-দুর্নীতির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো তুলে ধরেন তারা। এতে আমিরুল ইসলাম সেলিম, নূরে আলম লিজন, মাহবুব আলম সেলিম, সারোয়ার মুর্শেদ, ফারুক হোসেন, রহুল আমিন রাজিব, ইউসুফ রহমান বাদশা, এস এম স্বপ্ন আহমেদ, মুন তাসিন, তরিকুল ইসলাম তারেকসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনিয়ম-দুর্নীতির দায়ে ইউএইচএফপিও নূর মোহাম্মদ শামছুল…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে মসজিদের ছাদের ওপর থেকে লাটিম পারতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নূর হাসান (১১) নামে এক এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার আদর্শনগর বাজারে এ ঘটনা ঘটে। নূর হাসান পাবই গ্রামের সাবদুল মিয়ার ছেলে। সে আদর্শনগর দারুলউলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সুয়াইর গ্রামের তারেক চৌধুরী জানায়, আদর্শনগর বাজারে মাদ্রাসার পাশেই মসজিদ রয়েছে। খেলা করার সময় কেউ একজন নূর হাসানের লাটিমটি মসজিদের ছাদে ছুঁড়ে ফেলে দেয়। লাটিম আনতে গেলে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারে তার মাথায় শক লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সালমান (৬) এক শিশুকে বিলের পানিতে ফেলে হত্যা করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কৈলাটী ইউনিয়নে কনুরা গ্রামে লিলুয়া বিল থেকে সালমানের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশুটি। সালমান উপজেলার কনুরা গ্রামের আয়নাল হকের ছেলে। এঘটনায় একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে তানিয়া আক্তারকে (১৮) সন্দেহ পোষন করে আটক করে গ্রামবাসী। সোপর্দ করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে তানিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাশাপাশি বাড়ি ও প্রতিবেশি থাকায় তানিয়া আক্তারের (১৭) সাথে নিহত সালমানের ফুফু…

Read More

স্টাফ রিপোর্টার : মাত্র ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চরথাপ্পর ও ঘুষির দুদিন পর মোশারফ হোসেন (২২) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক মারা যাওয়ার ঘটনায় একমাত্র আসামি মো. নুর জামালকে (২৪) আটক করেছে নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করেন পুলিশ। এর আগে রাতব্যাপী অভিযানের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাইনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাদেক। গ্রেপ্তারকৃত মো. নুর জামাল (২৪) জেলার পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার বরজান গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে। তিনিও পেশায় অটোরিকশা চালক। দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ১৭ লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত চোরাচালনী কাপড়ের মধ্যে রয়েছে ১৭০ পিস লতিকা শাড়ী, ১৪০ পিস শানজানা শাড়ী ও ১৩০ পিস জামদানী শাড়ী। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া। জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের সীমান্ত এলাকায় বারমারী বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ বিওপির নায়েবে সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের টহল দল…

Read More