Author: K.M. Shakawat Hosen

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জজ মিয়া (৩৯) নামে এক মুদি দোকানীকে এক মিনিটের মধ্যেই দুই ডোজ করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে যান জজ মিয়া। এ সময় এক মিনিটের ব্যবধানে তাকে দুটি টিকা দেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আলমগীর হোসেন। জজ মিয়া মোহনগঞ্জ পৌরশহরের আল মবিন রোডের বাসিন্দা। জজ মিয়ার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনে টিকা নিতে যাই। টিকা পুশকারী আলমগীর হোসেন প্রথমে আমার ডান হাতে একটি টিকা পুশ করেন। এরপর আলমগীর টিকার কাগজ…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেনে (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় একটি পিক-আপ ভ্যান ভর্তি ভারতীয় কাপড়সহ মো. আবুুল হোসেন (৩৫) নামে এক ভ্যান চালককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। চালক আবুল হোসেন গাজীপুর কাপাসিয়া উপজেলার হাড়িহাদি গ্রামের মো. আ. মান্নানের মিয়া ছেলে। জব্দকৃত চোরাচালানী কাপড়ের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, ত্রিপিস ও লেহেঙ্গা এবং এগুলো গণনা শেষে আটককৃতকে বুধবার বিকেলে আদাতে পাঠানো হবে। এসব চোরাচালানী কাপড়ের আনুমানিক প্রায় ১৩ লক্ষ টাকার মতো হবে বলে জানান ডিবির ওসি এ.টি.এম. মাহমুদুল হক। তিনি আরো বলেন, গোপন সংবাদে আজ (বুধবার) সকালে জেলার পূর্বধলা উপজেলায় বিরিশিরি-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এসময় পূর্বধলার চৌরাস্তা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ইসমাইল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেনকীফান্দা গ্রামে নিহতের নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। নিহত ইসমাইল একই গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি বোরো ও আমন মৌসুমে কৃষি কাজসহ নিজের পাওয়ার টিলার দিয়ে (ইঞ্জিন চালিত যন্ত্র) বিভিন্ন জনের জমি হাল চাষ করে দেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুই সন্তানের জনক তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে নিজের পাওয়ার টিলার (ইঞ্জিন চালিত চাষের যন্ত্র) বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যান। সেখানে পাওয়ার টিলার ধৌতকরণে মটরের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় খেলা শেষে নদীতে হাত-পা ধৌতকরণের সময় আব্দুল হাকিম ওরফে বাবু (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার আগে দুর্গাপুর সদর ইউনিয়নে চন্দ্রকোনা গ্রামে সোমেশ্বরী নদীর আত্রাখালী শাখায় মামা বাড়ির সামনে ঘাটে এ ঘটনা ঘটে। আব্দুল হাকিম (বাবু) একই উপজেলা ও ইউনিয়নে মেনকীফান্দা গ্রামের মনসুর আলী ছেলে। সে দীর্ঘদিন যাবত চন্দ্রকোনা গ্রামে মামার বাড়িতে থাকতেন। মৃগী রোগী ছিল ও মাঝে মাধ্যে খেঁচুনি ওঠতো ওই কিশোরের। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সহপাঠি সাথীদের সাথে খেলাধূলা শেষে সন্ধ্যার আগে মামার বাড়ির সামনে নদীর ঘাটে হাত-পা ধুতে হাঁটু পানিতে নামেন আব্দুল হাকিম বাবু। এসময় হঠাৎ বাবুর খেঁচুনি ও…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় আইনাল হক (২২) নামে এক ড্রেজার (বালু উত্তোলনে যন্ত্র) শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে দুর্গাপুর থানা পুলিশ। আইনাল হক দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নে নলজোড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি পাঁচ মাস বয়সি এক সন্তানের জনক এবং সোমেশ^রী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের শ্রমিক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, আইনাল প্রতিদিনের ন্যায় গত সোমবার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে রাতের বেলায় বাড়িতে আসেন। খাবার শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। নিহতের স্ত্রী সকালে ঘুম থেকে ওঠে দেখেন…

Read More

কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় পরকীয়া সম্পর্কে বলি হলেন প্রবাসীর স্ত্রী শরিফা আক্তার (৩২)। গলা কেটে হত্যাকান্ডে মামলার ৪৮ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উদঘাটন করতে পেরেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্রকৃত ঘটনার তথ্য জানান থানার ওসি খন্দকার শাকের আহমেদ। হত্যাকারী মো. সুভাস মিয়া (৩৭) তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংশা গ্রামের মো. আ. বারেকের ছেলে এবং তার মনোহারী, বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। জানা যায়, শরিফা আক্তারে স্বামী রিপন মিয়া মালয়েশিয়া প্রবাসী। হত্যাকারী একই এলাকার বাসিন্দা ও ছোট বেলা থেকে পরিচিত ছিলেন ভিকটিম শরিফার…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : দেখতে মনে হবে ব্যাংক কর্তৃক স্থাপিত এটিম বুথ। অবয়ব দেখতে এটিম বুথের মতো হলেও কার্ড দিয়ে টাকা উত্তোলন করা যাবে না এটি থেকে। পাওয়া যাবে করোনা সচেতনায় মাস্ক, হ্যান্ড স্যানিটার ও ব্যবহৃত মাস্কটি ময়লা বা পুরাতন হলে তা স্থাপিত বুথে নিচে বিনে (ঝুড়ি) রেখে আরেকটি মাস্ক সংগ্রহ করা যাবে। এটিএম বুথের মতো দেখতে মনে হলেও এর নাম দেয়া হয়েছে ‘করোনা প্রতিরোধক বুথ’। এ রকম দুইটি ‘করোনা প্রতিরোধক বুথ’ স্থাপন করেছেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান। নিজস্ব অর্থায়নে সোমবার (২৩ আগস্ট) বিকেলে বুথ দুইটি স্থাপন এবং ফিতা কেটে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় নাসিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ করেছে পুলিশ। তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতি গ্রামে স্বামীর বসতবাড়ির পাশে পরিত্যাক্ত ঘরে এ ঘটনা ঘটে। নাসিমা আক্তার একই গ্রামের শহিদ মিয়ার স্ত্রী এবং তিনি সামিয়া আক্তার (৪) ও সাকিয়া আক্তার (২) নামে দুই কন্যার জননী। নিহত গৃহবধূর বাবার বাড়ি একই ইউনিয়নের বুড়িমারা গ্রামে। সোমবার সকালে খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি নিচ্ছে থানা পুলিশ। গৃহবধূ আত্মহত্যা করেছে, নাকি এর পেছনের অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ঘুম থেকে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা বারহাট্টা উপজেলায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজা নিহত হয়েছেন। রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারহাট্টার বড়ি ফিশারীপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাচা মুরতুজ আলী (৬৫) মৃত কোরবান ডাক্তারের ছেলে ও ভাতিজা রুবেলা মিয়া হলেন জয়নাল আবেদনি ওরফে তারা মিয়া। তারা সকলে বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, চাচা ভাতিজা দুজনে মোটর সাইকেলযোগে মোহনগঞ্জ উপজেলা থেকে নিজ বাড়িতে আসতেছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের উপজেলার বড়ি ফিশারীপাড় নামক স্থানে মোহনগঞ্জগামী দ্রুতগতির ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চাচা মুরতুজ আলী ও ভাতিজা রুবেল…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র মো. শহিদ মিয়া (৫১) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে জেলার সদর উপজেলায় মাহাদেবপুর গ্রামের এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত শহিদ মিয়া একই গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদ মিয়ার সাথে তার বড় ভাই মো. মুকবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার বিকেল তিনটার দিকে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পযায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদ মিয়ার ওপর হামলা চালায়। এলোপাথারি কুপে শহিদ মিয়া ঘটনাস্থলেই মারা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা দুর্গাপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ৩৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যমানের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৪ হাজার ৯০০ পিস ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ। বিজিবির এ অভিযানে কোন চোরাকারীকে আটক করতে পারেনি। রবিবার (২২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায় লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। বিজ্ঞপ্তিতে জানা যায়, নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের সীমান্তে ভরতপুর বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। শনিবার দিনগত রাত দেড়টার দিকে এই বিওপির নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলাম খাঁনের নেতৃত্বে ১০ সদস্যের বিজিবির…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপানে মো. সুলতান মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এরআগে শনিবার দিনগত রাত ১১টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মো. সুলতান মিয়া উপজেলার ফুলপুর গ্রামে মৃত আসন আলীর ছেলে। তিনি গাজীপুর টঙ্গী চেরাগ আলী মার্কেটে একটি বেকারিতে চাকুরি করতেন। সেখানে তিনি স্ত্রী পরভীন আক্তার (২৮) ও চার সন্তান নিয়ে বসবাস করতেন। নিহতের বড় ভাই রুক্কু মিয়া (৩৮) জানান, সুলতান মিয়া গত ২০ আগস্ট (শুক্রবার) গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসার কথা ছিল। পরের দিন শনিবার সকাল…

Read More

স্টাফ রিপোর্টার : মাত্র ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চরথাপ্পর ও ঘুষির দুদিন পর অবশেষে মারা মারা গেলেন মোশারফ হোসেন (২২) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টাকালে শনিবার রাত ৯টার দিকে মারা যান তিনি। এমনি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। নিহত অটোরিকশা চালক মোশারফ উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে। অভিযুক্ত মো. নুর জামাল (২৪) তিনি একই উপজেলার বরজান গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে। তিনিও পেশায় অটোরিকশা চালক। জানা যায়, নিহতের বাবা মতি মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশা মাঝে মধ্যে তিনি ও তার ছেলে মোশারফ চালান। তাদের অবর্তমানে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্তের দিক হতে আসার পথে ১০ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ অভিযানে এক তরুণ পালিয়ে গেলেও এ কাজে ব্যবহৃত তিনটি মোটর সাইকেল জব্দ করতে পেরেছে বিজিবি। আটকরা হলেন- নেত্রকোনা পৌরশহরের দিলিপ বণিকের ছেলে গোপাল বণিক (২৪) ও সাইদ খানের ছেলে দুর্লভ খান (২৪)। আর কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে শিবপুর গ্রামের শেখ সোহেল (২২) নামে এক তরুণ পালিয়ে যেতে সক্ষম হন। শনিবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। বিজ্ঞপ্তিতে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজেদের পুকুরে ডুবে তানিয়া নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া একই গ্রামের তরিকুল ইসলামের (৩৩) শিশু কন্যা। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু তানিয়ার বাড়ির উঠানে খেলাধূলা করতে ছিল দেখে তার মা সুলতানা আক্তার (২৭) রান্না ঘরে ঢুকেন। কিছুক্ষণ পর রান্না ঘর থেকে বের হয়ে দেখেন তানিয়া উঠানে নেই। ডাক চিৎকারে শিশুটির বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে নিজেদের পুকুরে অর্ধেক ডুবন্ত অবস্থায় ভাসতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার…

Read More

স্টাফ রি‌পোর্টার : নেত্রকোনা ম‌ডেল থানা পু‌লিশ শুক্রবার (২০ আগস্ট) ২৪ ঘন্টায় পৃথক পৃথক অ‌ভিযা‌নে পলাতক আসা‌মিসহ বি‌ভিন্ন অপরা‌ধে চারজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে। এদের ম‌ধ্যে র‌য়ে‌ছে দুই বছ‌রের সাজাপ্রাপ্ত আসা‌মি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আস‌া‌মি। গ্রেফতারকৃতরা সক‌লে নেত্রকোনা সদর উপ‌জেল‌ার বিভিন্ন এলাকার বা‌সিন্দা। পাটপ‌ট্টি এলাকায় এক অ‌ভিযা‌নে দুই বছ‌রের সাজাপ্রাপ্ত আসা‌মি শ্রী খোকন চন্দ্র সাহাকে (৩৪) গ্রেফতার ক‌রে পু‌লিশ।  পৃথক অভিযানে দুই গ্রাম হেরোইনসহ উকিলপাড়া এলাকা থে‌কে মাদক ব্যবসায়ী মো. আশরাফুর রহমান ওরফে রাজীব (২৯) এবং ২০ পিস ইয়াবাসহ কেন্দুয়া উপ‌জেলার নন্দিখিলা এলাকা হ‌তে আরেক মাদক ব্যবাসায়ী মো. বাবুল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়। এছাড়াও নারী ও শিশু…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের পরের দিন কানু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের পাওয়া গেল কংস নদীতে। শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে দুপুরে দিকে উপজেলার ধনপুর জালপাড়া গ্রামে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কান্দু মিয়া উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া নামাপাড়া গ্রামের মৃত হাসমত উল্লাহ ছেলে এবং তিনি দীর্ঘ ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে। বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বৃদ্ধের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর ক গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পেছনে কংস নদীতে গোসল করতে যান কান্দু মিয়া। নদীতে নেমে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় দুই মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) গত ২৪ ঘন্টায় থানাধীন বিভিন্ন স্থান হতে এদেরকে গ্রেফতার করা হয়। দুই বছরের বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. লিটন মিয়াকে (৩৫) রাজেন্দ্রপুর ও ঠাকুরাকোনা এরাকা হতে পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি সুভাষ দেবনাথকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে তিন গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী পূর্ব মেদনী এলাকার মাদক ব্যবসায়ী মো. উজ্জল মিয়া (৩৪), মো. আল হেলাল (২৮) ও আব্দুল মন্নাফ (৩২) তাদেরকেগ্রেফতার হয়। এছাড়াও বিভিন্ন অপরাধের দায়ে নাগড়া সওদাগর পাড়া এলাকা হতে মো. স্বপন মিয়া (২২) ও মো. শায়েস্তা মিয়া ওরফে স্বাস্থ্য মিয়া (১৬)…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজ বসত ঘরে বারান্দার বেড়ার টিনের সাথে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নাজমুল হাসান (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নে মধুয়াকোনা গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে এবং তিনি দুই সন্তানের জনক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হাসান সারাদিন জমিতে কৃষি কাজ করে বিকেল বেলায় বাড়িতে দুপুরের খাবার খেতে বসেন। খাওয়া শেষে নিজ ঘরের বারান্দায় টিনের বেড়ায় হেলান দেন এবং সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চটপট করতে থাকেন। তার স্ত্রীর ডাক-চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন নাজমুলকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্গাপুর থানার…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধপথে আসা শুল্কবিহীন ভারতীয় পণ্য জব্দ করেছে র‌্যাব। এ অভিযানে চার চোরাকারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য ৭৫ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ পণ্যের মধ্যে রয়েছে বিস্কুট, হরলিক্স, চকলেট, চা, শ্যাম্পু, সাবান, পেষ্ট, তেল, ক্রিম ও শন্-পাপড়ি। আটককৃত চারজন হলো- নেত্রকোনা দুর্গাপুর উপজেলার ভবদেবপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. রুবেল (৩২), একই উপজেলার কুল্লাগড়া গ্রামের মৃত অক্ষয় কুমার সাহার ছেলে বিশ^জিৎ (৪২), সাতক্ষীরা দেবহাটা থানাধীন বাড়িয়া গ্রামের নুর আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৭) এবং…

Read More