Author: K.M. Shakawat Hosen

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ অসচ্ছল, দরিদ্র ও নিম্ন আয়ের পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরশহরে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা গঠিত সম্মিলিত তহবিল থেকে বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ অসচ্ছল, দরিদ্র ও নিম্ন আয়ের পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি প্যাকেটের মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, লবণ, পেঁয়াজ, এক লিটার তেল, দুই কেজি আলু ও একটি সাবান। এ…

Read More

কে. এম. সাখাওয়াত হো‌সেন (স্টাফ‌ রি‌পোর্টার) : নেত্রকোনায় পুলিশের বিশেষ অভিযানে চুরি, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, এলইডি টিভি, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, ৫০ গ্রাম গাঁজা ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বুধবার নেত্রকোনা মডেল থানা পুলিশের কয়েকটি টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নেত্রকোনা পৌর শহরের সাতপাই কেডিসি এলাকায় মুশফিকুর রহমানের বাসায় চুরির ঘটনায় আটকৃত দুজন ইমার হোসেন বাবু (২০) ও মো. ইমন (১৯)। পশ্চিত সাতপাই এলাকা হতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আমজাদ মিয়া (৫০) এবং লক্ষীগঞ্জ বাজার এলাকা হতে পাঁচ গ্রাম হেরোইনসহ…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা দুর্গাপুুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৫ লক্ষ ৬৭ হাজার ৭৬০ টাকা মূল্যমানের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে স্কীনশাইন ক্রীম, পন্ডস ফেসওয়াশ, ফেয়ার এন্ড লাভলী ও বিছানার চাদর। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। তিনি বিজ্ঞপ্তিতে জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের সীমান্তে অবস্থিত বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাবিলদার মো. জামিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। বুধবার সকাল ৬টার দিকে গোয়েন্দ তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার…

Read More

হাতকড়া পড়া আসামি কৌশলে পলায়নের পর ফের গ্রেপ্তার কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় চুরির মামলায় ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করে থানায় আনার পথে হাতকড়া থেকে কৌশলে হাত বের করে পলানো আসামি রাজিব তালুকদার (২৬) ফের গ্রেপ্তার। মঙ্গলবার ভোর ৩টার দিকে নিজ বাড়ি থেকে রাজিবকে গ্রেপ্তার করতে পেরেছে কলমাকান্দা থানা পুলিশ। রাজিব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি গ্রামের রাম কৃঞ্চ তালুকদারের ছেলে। এলাকায় কু-খ্যাত চোর হিসেবে রাজিবের ব্যাপক পরিচিতি রয়েছে। কলমাকান্দা থানায় চুরিসহ একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও রাজিব। জানা যায়, গত রবিবার রাতে নিজ ইউনিয়নের যাত্রাবাড়ি এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করে কলমাকান্দা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা ও বারহাট্টা উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৭০জন মানুষের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৩০ লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নেত্রকোনায় ১৫জন ও বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমে বারহাট্টা উপজেলার ৫৫জন বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তির হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদধা মো আশরাফ আলী খান খসরু এমপি। এসময় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমিহীনদের ভূমি দিচ্ছেন, গৃহহীনদের গৃহ দিচ্ছেন, অসচ্ছল মানুষের চিকিৎসার লক্ষ্যে আর্থিক সহায়তাসহ যাবতীয়…

Read More

কে. এম. সাখাওয়াত হো‌সেন (স্টাফ রি‌পোর্টার) : সমাজকল‌্যাণ মন্ত্রণাল‌য়ের আওতায়  নেত্রকোনায় চি‌কিৎসা সহায়তার চেক প্রদান করা হ‌য়ে‌ছে। সোমবার দুপু‌রে জেলা প্রেসক্লা‌বে হল রু‌মে চেক বিতরণ করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসক কা‌জি মো. আবদুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তিথি ছি‌লেন সমাজকল‌্যাণ মন্ত্রণাল‌য়ের প্রতিমন্ত্রী ব‌ীর মু‌ক্তি‌যোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এম‌পি। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন জেলা প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি অ‌্যাড‌ভো‌কেট সানাওয়ার হো‌সেন ভূঁইয়া ও বীর মু‌ক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। প‌রে প্রতিমন্ত্রী অসুস্থ‌্য সাংবা‌দিক আবদুস সালা‌মের হা‌তে তার চি‌কিৎসার জন‌্য আ‌র্থিক সহায়তা হি‌সে‌বে ২৫ হাজার টাকার চেক তু‌লে দেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন প্রেসক্লা‌ব সম্পাদক এম মুখ‌লেছুর রহমান খান, সা‌বেক সভাপ‌তি অ‌্যাড‌ভো‌কেট আব্দুল হান্নান রঞ্জন…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ৪১ হাজার ২২০ পিস ভারতীয় পিস সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দৃকত সুপারিগুলোর আনুমানিক মূল্য দুই লক্ষ টাকার অধিক। রবিবার (১ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। বিজ্ঞপ্তিতে তিনি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) সুবেদার মো. আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে বিজিবির ছয় সদস্যের টহল দায়িত্ব পালন করছিল। রবিবার রাত সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৭৫/এমপি হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে একঝাঁক তরুণ উদ্যোক্তা মিলে অনলাইনে গ্রুপ খুলে নিজেদের তৈরি বিভিন্ন পণ্যর পাশপাশি অন্যান্য পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছেন। তরুণদের এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন স্থানীয়রা। ফলে অল্প সময়েই তাদের পণ্যগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ কাজে ফেসবুকে ‘মোহনগঞ্জ ই-কমার্স ক্লাব’ নামে একটি গ্রুপ খুলে উদ্যোক্তাদের একত্র করেন আরেক উদ্যোক্তা নাদিরা আক্তার মিতু। বিবিএ’র ছাত্রী মিতু। পাড়াশোনার পাশাপাশি নানান পণ্য নিয়ে অনলাইন প্লাটফর্মে ব্যবসা করছেন। উদ্যোক্তারা সবাই মিলে একত্রে কাজ করলে আরও ভাল কিছু করা সম্ভব। এমন ধারণা থেকেই এ গ্রুপের সৃষ্টি বলে জানান মিতু। গ্রুপ তৈরিতে মিতুর সহযোগী সাদিয়া ইয়াসমিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা খালিয়াজুরী উপজেলাতে পৃথক স্থানে পানিতে ডুবে একই বয়সি দুই শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নে আদাউড়া গ্রামে জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) এবং একই সময়ে মেন্দিপুর ইউনিয়নে নুরালীপুর গ্রামে জাহাঙ্গীরের ছেলে তরিকুল ইসলাম (২) নামে এই দুই শিশু পানিতে পড়ে মারা যান। নিহত শিশু শ্রীয়সীর মা সোমা রানী জানান, মেয়েকে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির সামনে জমিতে বর্ষায় জমানো পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদুর রহমান শ্রীয়সীকে মৃত ঘোষনা করেন। অপর আরেক ঘটনায়…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে অবৈধভাবে আমাদানিকৃত ৫১ বস্তা (তিন হাজার ৫৭৩ কেজি) ভারতীয় গুড়া চা-পাতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪। নেত্রকোনা মডেল থানায় হস্তান্তরের পরে আটককৃতদের তিনজনকে শনিবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গত শুক্রবার রাতে র‌্যাবের নায়েক সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আটককৃতরা হলো- জেলার দুর্গাপুর উপজেলায় দুর্গাপুর উত্তরপাড়ার মৃত নগেন্দ্র পালের ছেলে অনুকুল পাল (৩১), নেত্রকোনা সদরের কাটলী এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল হোসেন (২৬) ও কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা মো. হাসান আলী ভূঁইয়ার ছেলে মো. শামিম শাজাহান ওরফে রুবেল ভূঁইয়া…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গ্রামীণ ব্যাংকের শিরেশ চন্দ্র সরকার (৬০) নামে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিরেশ চন্দ্র উপজেলার হিরনপুরের ইয়ারনপুর গ্রামে মৃত সাফল্য চন্দ্র সরকারের ছেলে। শিরেশ চন্দ্র সরকার হিরণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের নৈশ প্রহরীর পদে চাকুরি করেন এবং তার স্ত্রী একই ব্যংকে কর্মরত বলে স্থানীয় ভাবে জানা গেছে। পূর্বধলা থানা ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের দিকে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে দায়িত্ব পালনের কোন এক সময় দরজায় চিটকিরি লাগিয়ে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ফ্যানের সাথে বিদ্যুৎের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফাইজা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। ফাইজা আক্তার একই গ্রামের শাহ্্ মো. ওবায়দুল ইসলামের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাইজা আক্তার সকালে রান্না ঘরে তার মা রনি আক্তারকে কাজে সহযোগিতা করছিল। গরম বেশি লাগায় ঘরে এসে খাঁচা ফ্যানের প্লাগ সকেটের সাথে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছিটকে ঘরের দেয়াল ও ফ্রিজের সাথে আঘাত পায়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার স্বাস্থ্য বিধি মেনে মেলা উদযাপন কমিটির আয়োজনে এ মহান নেতার ১২০তম জন্ম বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সিপিবি’র কেন্দ্রীয় নেতা আসলাম খানের সঞ্চালনায় মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রবীণ রাজনীতিবীদ দুর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে অনলাইন আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে অংশ নেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাওরে বর্ষার পানিতে ডুবে তোয়াজ্জল মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। তোয়াজ্জল একই গ্রামের আক্তার মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে হাওরের পানি বৃদ্ধি পাওয়া তোয়াজ্জল ও তার ছোট ভাইসহ ৪-৫ জন সহপাঠি শিশুদের সাথে গোসল করতে নামে। তোয়াজ্জল পানিতে তলিয়ে যেতে দেখে তার সহোদর ছোট ভাই উজ্জল মিয়া (৬) ডাক চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ আহমদ শিশুটিকে মৃত…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নেত্রকোনার মোক্তারপাড়ায় ১২ জনের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকার চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও বিনা চিকিৎসায় অসহায়ভাবে মৃত্যুবরণ করবে না। তিনি সারা দেশে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাসহ যা যা করণীয় তাই করছেন। আমাদেরকে সততা নিষ্ঠা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় হেরোইন সেবনের সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া আশাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কুলিয়াটি গ্রামের নিজ বাড়ি থেকে তার এক সহযোগিকেও আটক করা হয়। আসাদুজ্জামান ভূঁইয়া একই গ্রামের গ্রামের আতিকুর রহমান ভূঁইয়ার ছেলে। তার সহযোগি তানভীর আহমেদ ফয়সাল একই গ্রামের মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ভূঁইয়া নিজ বাড়িতে মাদক সেবই করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে ও তার এক সহযোগিকে আটক করে পুলিশ। পরে আসাদুজ্জামানের দেহ তল্লাশি করে পাঁচ গ্রাম হেরোইন পাওয়া গেছে। মদন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো.…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১০ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন ডিবির ওসি এ.টি.এম. মাহমুদুল হক। আটককৃতরা হলেন- উপজেলার কৈলাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী খান (৪৮), মো. অসিম মিয়া (৩৮), আনু ফকির (৩৮), মো. জিয়াউর রহমান (৩৮), রুবেল তালুকদার (৩২), জনি রায় (২৯), আবুল কালাম (৪০), হানিফ মিয়া (৪০), হাবিবুর রহমান (৪১) ও মো. আব্দুল করিম (২৯)। আটককৃতরা জেলার কলমাকান্দা, দুর্গাপুর উপজেলাসহ বিভিন্ন স্থানের বাসিন্দা এবং এদের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সেই স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে প্রতি বছর জেলা ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে। কিন্তু করোনাভাইরাস বিস্তার রোধে এই দিনটিকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবার ব্যাপক কর্মসূচি পালন করতে পারেনি প্রশাসন। তবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ মানু মজুমদার, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্‌সী, ইউএনও মো. সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে নুর হাসান চৌধুরী (২৭) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত নুর হাসানকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ পাঠান কর্তব্যরত চিকিৎসক। রবিবার (২৫ জুলাই) দুপুরে ২৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নুর হাসানের পিতা হাজি নুরুন্নবী চৌধুরী। এর আগে গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার সুয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। নুর হাসানের পিতা হাজি নুরুন্নবী চৌধুরী জানান, প্রতিবেশি নুর আলম ও জানে আলমদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত পুরোনো ঝামেলা রয়েছে। এরই জের ধরে গত…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরের দিকে আটককৃতদেরকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে রবিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী সন্ন্যাসী পাড়ায় অভিযান চালিয়ে অফিসার চয়েজ ব্র্যান্ডের ২৫ বোতল মদসহ দুজনকে আটক করে কলমাকান্দা থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া (উত্তরপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জিন্নাত হোসেন (২১) ও একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২৬)। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গোপন তথ্যে খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল ভারতীয় মদসহ দুজনকে আটক…

Read More