Author: News Editor

চবি প্রতিনিধি, যুক্তি -তর্কে হও আগুয়ান, বুদ্ধির মুক্তি গাও জয়গান এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট (সিইউএসডি) এর ১৪তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান ১৪ই মার্চ (বৃহস্পতিবার ) চবি বিজ্ঞান অনুষদের ১ নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত হয়।সিইউএসডির সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ্ দৌলা, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এম মনিরুল হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.মো. কামাল উদ্দীন,অধ্যাপক ফারিহা জেসমিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ফুয়াদ হাসান। সিইউএসডির সহকারী বিতর্ক সম্পাদক মো:জসিম উদ্দিন এবং সহকারী মিডিয়া ও পাবলিকেশন সম্পাদক তাহসিনা রহমানের যৌথ উপস্থাপনার আয়োজনের সমাপনী অনুষ্ঠানে উদ্ভোধনী…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে সম্প্রসারিত হচ্ছে পেঁয়াজ চাষ, কৃষকের মুখে হাসির ঝিলিক। পেঁয়াজের ঘাটতি পুরনের লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি বিভাগের প্রকল্পের আওতায় কৃষকদের বিনামুল্যে দেয়া হয়েছে পেঁয়াজের বীজ, সারসহ কৃষি প্রনোদনা। আবহাওয়া অনুকুল থাকায় পেঁয়াজের ফলনও হয়েছে ভালো। কিছু কৃষক (মিশ্র ফসল) আখ খেতে পেয়াজের আবাদ করে লাভবানের আশা করছেন। এতে খুশি কৃষক ও কৃষি বিভাগ। সফলতা দেখে অনেক কৃষক আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় একটি মসলা ফসল পেঁয়াজ। দেশের প্রায় সব অঞ্চলেই কমবেশী পেঁয়াজের চাষ হয়। উপজেলার কিছু কৃষক আখ খেতে ফাকা জায়গায় পেয়াজ আবাদ করে বাড়তি লাভের আশা করছেন। কৃষকেরা এভাবে যদি…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ভারত মহাসাগরে জলদস্যুর কবলে একমাত্র ছেলের জিম্মির খবর শুনে টাঙ্গাইলের নাগরপুরে গ্রামের বাড়িতে বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ। নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার সাব্বির মাহমুদ নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গাধলা পাড়া গ্রামের মো. হারুন অর রশিদ এর ছেলে । আচমকা ছেলের এমন খবর শুনে উন্মাদিনীর মত বুক চাপড়িয়ে বিলাপ করে যাচ্ছেন মা সালেহা বেগম। বাকরুদ্ধ হয়ে পড়েছে বাবা। একমাত্র বোন মিতু আক্তার মুমূর্ষু অবস্থায় ভাই কে ফিরে পাবার আকুতি জানাচ্ছেন বার বার। প্রতিবেশী ও উদ্বিগ্ন আত্বীয় স্বজনসহ সকলের একটাই দাবি যে কোন ভাবে সরকার যেন দ্রুত সাব্বিরকে মুক্ত করে আনেন। জানা যায়, ভারত মহাসাগড়ে জলদস্যুদের কবলে এমভি আব্দুল্লাহ…

Read More

পীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারি পরিচয়দানকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার নামে ঘুষ গ্রহণ করার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকতারুল ইসলামের একান্ত সহকারি পরিচয়দানকারি শান্তু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। টাকা দিয়েও ঘর না পেয়ে শান্তুর কাছে টাকা ফেরৎ চাইতে গেলে উল্টো এক নারীকে মারপিট করার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় শান্তুর বিচার দাবী করে গত ১১ মার্চ বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আয়েশা বেগম নামে এক ভূক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের বিশু মোহাম্মদের ছেলে…

Read More

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সায়েদা সানজানা আহসানা ছোয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্যক্ত করার অভিযোগ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষক সাজন সাহাকে স্থায়ী বহিষ্কার ও রেজোয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বহিষ্কার করেছে ৮৪তম বিশেষ সিন্ডিকেট সভা। বৃহস্পতিবার (১৪ মার্চ) তারিখে সকাল ১১.৩০ ৮৪ তম বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভার পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্ভূত পরিস্থিতিতে বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাজন সাহাকে চূড়ান্তভাবে বরখাস্ত ও সহযোগী অধ্যাপক জনাব রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে পুনর্বাসন না করে ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিপাদে বাম গণতান্ত্রিক জোট যশোর স্মারক লিপি প্রদান করে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) যশোর বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ দুপুর ১ টায় জেলা প্রশাসক জনাব আবরাউল হাসান মজুমদারের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান, বাসদের জেলা নেতা কমরেড আক্কাস আলী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ শহর…

Read More

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। মাদকের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আলমগীর হোসেন বুল্লা (২৭) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মৃত আদিল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদে ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া নামকস্থানের মহাসড়কের অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী…

Read More

চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক,ইসলামিক ও সামাজিক সুন্নি সংগঠন আমান উল্লাহ পাড়া আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদ এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন,সাধারণ সম্পাদক মাহিম হোসেন ফারুকী ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মুনতাসীর।এছাড়াও সহ-সভাপতি জাবেদ হোসেন সানি,সাজ্জাদ ইসলাম,মোঃ এমরান হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আল ওয়ালিদ শাকিল,রবিউল ইসলাম,সাইদুল ইসলাম আকাশ কে করা হয়।গত বুধবার রাত আটটায় সংগঠনের নিজস্ব পেইজে সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহিম হোসেন ফারুকীর যৌথ স্বাক্ষর ও অনুমোদনে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে মদ খেয়ে স্ত্রীকে মারধর করার অপরাধে মো. কাজল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্গপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব। দণ্ডপ্রাপ্ত মো. কাজল মিয়া উপজেলার সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামের মৃত উষন আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বুধবার রাতে কাজল মিয়া মদ খেয়ে তার স্ত্রীকে মারধর ও ভাংচুর করে এবং এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।…

Read More

স্বীকৃতি বিশ্বাসঃ হিন্দুদের আদি দেব দেবাদিদেব মহেশ্বর। সৃষ্টি,স্থিতি ও বিনাশের কর্তা শিবকে উপলক্ষ করে হিন্দুরা লৌকিক ভাটি পুজো উদযাপন করেন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় বৃহত্তর যশোর-খুলনা, বরিশাল-ফরিদপুর অঞ্চলের মানুষ ভাটি পুজো করে। মূলত ভাটি অঞ্চলের পুজো বলেই একে ভাটি পুজো বলা হয়।অঞ্চলের গার্হস্থ্য ব্রাহ্মণ, ক্ষৈত্রিয়, বৈশ্য,শূদ্র শ্রেণিভুক্ত নমঃশূদ্র, কাপালি, পুণ্ড্রক্ষত্রিয়, মুণ্ডা, ঋষি, বাগদী,বাইতি, বাওয়ালি, মাওয়াল, মাঝি, ঘোষ, কর্মকার, কুমার, ছুতার, নরসুন্দর প্রভৃতি পেশাজীবী মানুষের মধ্যে ভাটি পূজা হতে দেখা যায়।তবে কৃষিজীবী জনগোষ্ঠীর মধ্যে এই পুজোর প্রচলন বেশি। মানুষেরা নিজেদের বসন্ত,ঘা-পাচড়া ও গৃহপলিত পশুর রোগ বালাই থেকে মুক্তির জন্য এই পূজা পালন করেন। ভাটিপূজা মাতৃতান্ত্রিক সমাজের পুজো। এই পূজায় শিশু-কিশোর ও বয়ঃজ্যোষ্ঠ…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আজ সন্ধ্যায় যশোর জেলা বিএনপির উদ্যোগেকোরআন শিক্ষার্থী এতিম শিশুদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ এতিম শিশুরা। এতিম শিশুদের কোরআন তেলোওয়াত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ধর্ষণ চেষ্টা মামলার আসামি ধরতে গিয়ে আসামীর পরিবারের সদস্যদের হামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) বিকেল ৫টায় উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সালাউদ্দিন মিফতা (৩০), আনোয়ার মিয়া (৩৩), এএসআই তপন দেব (৩৫) ও কনস্টেবল আফরোজ মিয়া (২৭)। জানা যায়, গত ৪ঠা মার্চ উপজেলার কাদিপুর ইউনিয়নে একটি ধর্ষণ চেষ্টার ঘটনার জেরে হোসেনপুর এলাকার বাসিন্দা তারা মিয়ার ছেলে চিহ্নিত বখাটে আজাদ মিয়া (৪২)। ওই ঘটনায় ভোক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার পরদিন থানায় একটি লিখিত অভিযোগ দেয়া…

Read More

ফেনী প্রতিনিধি: ফেনীতে  সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন  আবদুল্লাহ আল মাসুদ (৩৭) নামের এক প্রবাসী। ফেনী থেকে বাজার করে বাড়ি ফেরার সময় দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। বুধবার (১৩ মার্চ) দুপুরে ফেনীর ফতেহপুর এলাকায় সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি অটোরিক্সায় থাকা নিহত  মাসুদের ভাইয়ের স্ত্রীসহ আরও ২ নারী গুরুতর আহত হয়েছেন। নিহত মাসুদ চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার এলাকার মো.আবুল কালামের ছেলে। আহতরা হলেন নিহত মাসুদের  ভাইয়ের স্ত্রী নাসরিন সুলতানা টুম্পা ( ৩১), মোহাম্মদ আলী, বাজার এলাকার শাহেনা বেগম (৪৫) ও ফেনী সদর উপজেলার বিরিঞ্চি এলাকার হোসনে আরা বেগম (৬৩)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে…

Read More

ফেনী প্রতিনিধি : সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ অপহরণের ঘটনায় জাহাজে থাকা ২৩ বাংলাদেশীর মধ্যে ফেনীর ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লবকে ফিরে ফেতে সরকারের হস্তক্ষেপ চান তার পরিবার। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজ পুর গ্রামের আবুল হোসাইনের ছেলে। তিনি ঐ জাহাজে ইলিক্ট্রিশিয়ান পদে কর্মরত আছেন। তার স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন আফ্রিকার মোজাম্বিক থেকে মালায়েশিয়া যাওয়ার পথে জলদস্যুরা জাহাজটি অপহরণ করে। এসময় তার স্বামীও ঐ জাহাজে ডিউটি করছিলো। রাত দশটায় তার সাথে সর্বশেষ কথা হয়েছে। তাদের জিম্মি করে আটকে রাখা হয়। তাদের সাথে থাকা মোবাইল জব্দ করে জলদস্যুরা। তিনি তার তার স্বামীকে সুস্থ শরীরে ফিরে পেতে চান। বড় ছেলে রেদোয়ান…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ বুধবার আয়োজিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। সভায় পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত…

Read More

দেওয়ান রানা, মদন( নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা মদনে হাসনপুর- তাড়াইল রাস্তায় সিএনজি স্টেশন উদ্বোধন করেন মদন উপজেলার নির্বাহী অফিসার মো: শাহ আলম মিয়া। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি,প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ হৃদয়, সাংবাদিক আলী আজগর পনির, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিক প্রমূখ।

Read More

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাজন সাহা ও বিভাগীয় প্রধান রেজোয়ান আহমেদ শুভ্রের স্থায়ী বহিস্কার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ মার্চ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষক সাজন সাহা ও বিভাগীয় প্রধান রেজোয়ান আহমেদ শুভ্রকে অনির্দিষ্টকালের জন্য ছুটি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজোয়ান আহমেদ শুভ্রকে বিভাগীয় প্রধান থেকেও অপসারন করা হয়। উক্ত আদেশে বলা হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১০)…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মানবপাচারকারী চক্রের মূল হোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার সকাল ৭টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কানেহাত গ্রাম থেকে এ দু’জন’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কানেহাত গ্রামের মাসুক মিয়া, লেচুর ছেলে মো.শাহীন আলম (৪০) ও সাইদুর রহমান (৪৪)। এ বিষয়ে ৭-এপিবিএন মিডিয়া সেল কর্মকর্তা নিশ্চিত করেছেন।

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ (এপিবিএন) সিলেটের অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৭-এপিবিএন সিলেট। গ্রেপ্তারকৃত মো. ইয়াইয়া কানাইঘাট থানার অন্তর্গত রায়নগর এলাকার এবাদুর রহমানের ছেলে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭-এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এসএম আল- মামুনের নেতৃত্বে অভিযানে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়; দায়েরকৃত মামলা নং ১৪০২/১৭, কানাইঘাট সিআর নং – ৫২/২০১৭ মুলে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪,২৪,১৯০ টাকা জরিমানা সাজপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মো.…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শিশু ধর্ষণ, ছেলেদের বলাৎকার, চোরাই মাল বহন সকল অপরামুলক কাজ করই কালার দৈনন্দিন জীবনের কাজ। গ্রেপ্তারকৃত কয়েকটি মামলার আসামী জাহাঙ্গীর আলম ওরফে কালা’কে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে জুড়ী থানার সাব ইন্সপেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চাটেরা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।তাকে গ্রেপ্তারে ভোগতেরা গ্রাম সহ ভোক্তভোগীরাও এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জানা যায়,মৌলভীবাজারের জুড়ী থানার ভোগতেরা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাহাঙ্গীর আলম কালা গত ৫ই মার্চ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ছাত্রীকে ধর্ষণ করে ।পরবর্তীতে ধর্ষিতা শিশুর…

Read More