Author: News Editor

স্টাফ রিপোর্টারঃ মদিনাতুল খায়রী আল ইসলামীর উদ্যোগে ৫ টি জায়গায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ মার্চ) মদিনাতুল খায়রী আল ইসলামী বড়ঘাট কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাওলানা শায়েখ ফয়েজ আহমদ চেয়ারম্যান মদিনাতুল খায়রী আল ইসলামী। এ সময় বড়ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আমিনুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান সাজওয়ার। এ ছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, মাওলানা তোফায়েল, মাওলানা ফেদাউর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, হাফেজ মাহফুজ আল মারজান প্রমুখ।

Read More

একটি সফল অধ্যায়ের পরিসমাপ্তি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী, ঝিনাইদহে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী, ঝিনাইদহ-১ আসন থেকে ৫ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক মতস ও প্রানী সম্পদ প্রতি মন্ত্রী জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি আজ সকালে ব্যাংককের বামরুণগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায় ভোর ৬.৩০ এ তিনি ইন্তেকাল করেছেন। তার মরদেহ রাত ১১.৩০ এ ঢাকা এসে পৌছেছে। আগামী কাল সকাল ৮ ঘটিকায় জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজা অনস্ঠিত হবে। এবং দ্বিতীয় জানাজার নামাজ ১৭ মার্চ বাদ আসর শৈলকুপা কলেজ মাঠে অনুস্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শৈলকুপাবাসী শোকাগ্রস্থ।

Read More

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে চা শ্রমিক আনু কুর্মীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাযায়। স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আনু কুর্মীর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয় চা শ্রমিকরা আগুন নেভাতে কাজ শুরু করেন,তারা প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত আনু কুর্মী জানান, ঘরে রক্ষিত আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চালসহ সব সবকিছু পুড়ে গেছে।আমার প্রায় ৪-৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর পিবিআই কর্মকর্তারা মাগুরা জেলা থেকে ইজিবাইক ছিনতাইচক্রের পাঁচসদস্যকে আটক করে ছয়টি ইজিবাইক উদ্ধার করেন। আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামের রাফি শেখ রাব্বি, ঘোড়াদিয়া গ্রামের আশিকুর রহমান শাকিল, মাগুরার খালিয়া গ্রামের আমিনুর ইসলাম, এমেছ লস্কর ও সাতদোহাপাড়া গ্রামের নাইমুল ইসলাম। এসময় পিবিআইএর উপস্থিতি টের পেয়ে এ চক্রের আরও দুই সদস্য মাগুরার বিনোদপুর গ্রামের বাবু শেখ ও এরশাদ শেখ পালিয়ে যায়। এই সাতজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলে যশোরের বিভিন্ন এলাকায় ইজিবাইক ছিনতাই করে। প্রথমে যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালকের সাথে সুসম্পর্ক গড়ে তোলে তুলে কথার ছলে পানি কিংবা জুসের সাথে চেতনানাশক…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। গতকাল ১৫ মার্চ সন্ধার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মোহনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবির একটি দল অত্র কালিপুর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় এই বিপুল পরিমান টাকা ও মোটরসাইকেল টি উদ্ধার করে।পরে জব্দ তালিকা মোতাবেক আজ শনিবার মধ্যনগর থানায় হস্তান্তর করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ভারত সীমান্ত দিয়ে প্রতিরাতেই চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে চিনি,কয়লা,গরু,মহিষ,মাদক সহ বিভিন্ন পণ্য চোরাই পথে পাচার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা টাকা সহ মোটরসাইকেলটি ফেলে গিয়েছে বলে অনেকেই…

Read More

ফেনী প্রতিনিধি: ফেনীতে চাঁদাবাজি করার সময় পৃথক অভিযানে হাতেনাতে ৯ চাঁদাবাজ ধরা পড়লো র‍্যাবের জালে। গত শুক্রবার বিকালে ফেনীর ছাগলনাইয়া পৌরসভা, ফেনী শহরগামী সড়কে, ছাগলনাইয়া-মুহুরীগঞ্জগামী সড়কে ও ছাগলনাইয়া-করেরহাটগামী সড়কের উপর সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকে তারা অবৈধভাবে চাঁদা আদায় করছিলো। আটককৃতরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৪১), বাঁশপাড়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. ছলিম (৩৪), আবুল কালামের ছেলে মো. আরাফাত, মাখু মিয়ার ছেলে আলম (৪৫), দক্ষিণ মটুয়া গ্রামের মো. মিয়ার ছেলে মো. আরাফাত (২৩), পশ্চিম ছাগলনাইয়ার আবুল কাশেমের ছেলে মো. আজিম উদ্দিন (২৬), বাঁশপাড়া গ্রামের জাফর আহমেদের ছেলে মো. রেজাউল করিম…

Read More

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে মুজিব এর অঙ্গীকার গ্রহণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশুদের কল্যাণে বর্তমানকে উৎসর্গ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজমুল হক। মোহাম্মদ নাজমুল হক তার বার্তায় বলেন, ১৭ মার্চ, বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এ বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আমাদের চিরন্তন…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামী রোববার (১৭ মার্চ)৷ এই দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল সাড়ে ৬টয় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এরপর সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে ৷ এ সময় সেখানে মিলাদ…

Read More

জবি প্রতিনিধি শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যাজনিত কারণে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার ও ওই শিক্ষার্থীকে সহায়তাকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এ তথ্য জানিয়েছেন। শুক্রবার রাতে জরুরি বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম জানান, আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর কারণ হিসেবে তার সুইসাইড নোটে দেয়া আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অভিযুক্ত শিক্ষার্থী রায়হান সিদ্দিকি আম্মানকে সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: স্কয়ার গ্রুপের লীজকৃত শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসতবাড়ি হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্বে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে থাকায় মশাহিদ আহমদ এর নি:শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ১৬ মার্চ শনিবার বেলা ২টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিতার আহমদের সভাপতিত্বে সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে ৭০ বছর বয়সী শাশুড়ির বয়স্ক ভাতার টাকা জামাই তার ব্যাক্তিগত মোবাইল ব্যাংকিং নাম্বারে তুলে খাচ্ছে । ৩৮ মাস ধরে এ কান্ড হয়ে এলেও কিছুই জানে না উপজেলা সমাজসেবা কার্যালয়। ভাতার টাকা না পাওয়া বিধবা মরিয়ম নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। বয়স্ক ভাতা নিয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে এ ধরনের অনিয়ম ও বাটপারির ব্যাপক তথ্য বেরিয়ে আসে । তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী এলাকার বাসিন্দা মরিয়ম খাতুন । ৩ কন্যা ও ২ ছেলের জননী । স্বামীহারা মরিয়মের ছোট কন্যার বিয়ে দেন একই এলাকার আলতাফ হোসেনের ছেলে সিরাজুলের সাথে । ছোট জামাই হিসেবে আদরের কমতি রাখেনি মরিয়ম ।…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর কেশবপুর সড়কের মনিরামপুরের শ্যামকুড় আমিনপুর জামে মসজিদ-এর সামনে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৩৪)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ই মার্চ) সকাল দশটায় উপজেলার শ্যামকুড় আমিনপুর জামে মসজিদ-এর এ দূর্ঘটনা ঘটে। নিহত রবিউল মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। নিহত রবিউল ইসলাম পেশায় একজন ইজারাদার। নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মনিরামপুর কেশবপুর সড়কের মনিরামপুর উপজেলার আমিনপুর বাজারে ইজারাদারের কাজ শেষ করে বাইসাইকেল যোগে আমিনপুরে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাইসাইকেলে আসার সময় কেশবপুর থেকে ছেড়ে আসা যশোর গামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর বালুমহালগুলো নতুন মৌসুম হতে পুনরায় ইজারা কার্যক্রম চালুর দাবি জানিয়েছে খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা। শুক্রবার তারা পৌর শহরে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন দাবি তুলে ধরে। তাদের ভাষ্যমতে,হাইকোর্ট বিভাগের ৫৩৩২/২০১৫ নম্বর রিট মামলার আদেশ যথাযথভাবে প্রতিপালনের জন্য সোমেশ্বরী নদীর বালুমহাল হতে ইজারাদারগণ বালুমহাল ব্যবস্থাপনা আইন , বিধিমালা ও ইজারার শর্তানুযায়ী বালু ও পাথর উত্তোলন করছে কিনা তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে।সোমেশ্বরী নদীতে স্তূপাকারে বালু নেই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে বালু এসে জমা হয়।সোমেশ্বরী নদীতে সারা বছর পানি থাকে না। ঢলের সময় পানি আসে আবার কয়েক দিন…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – একমাত্র ছেলে রেদোয়ানের চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই, আর ফিরবেও না কোনো দিন। প্রতিপক্ষের আঘাতে খুন হয়েছেন রেদোয়ানের বাবা মো. মনিরুজ্জামান মনির (৫২)। তাই বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে শত-শত মানুষের সঙ্গে রাস্তায় দঁাড়িয়েছে কিশোর ছেলে রেদোয়ানও। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় মনিরুজ্জামান মনির হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেন মনিরুজ্জামান মনিরের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান,স্ত্রী আকলিমা আক্তার,বড় ভাই আব্দুর রাজ্জাক,মেঝো ভাই সামছুল রহমান শাহিনসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্লেকার্ড। মনিরুজ্জামানের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান কন্নাজড়িত কন্ঠে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আরও এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আইনে সাংবাদিক মশাহিদ আহমদ এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা শুক্রবার (১৫ই মার্চ) জরুরী সভা করে পেশাগত দায়িত্বে নিরাপত্তাহীনতায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, প্রায় ছয় মাস পূর্বে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগানের ভূমি নিয়ে আশপাশের গ্রামের নীরিহ মানুষের উপর পুলিশ গুলি চালায়, নির্যাতন করে এবং মামলা দেয়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই সংবাদ পরিবেশন করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। গত ৯ই মার্চ পৌরনির্বাচন কে ঘিরে একই ওয়ার্ডের দুই প্রার্থীর সমর্থকদের ভিতরে জয়ী হওয়াকে কেন্দ্র করে মারামারি সংগঠিত হয় এতে এক নারী কর্মী আহত হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে গোয়ালগাঁও পূর্বপাড়ায় ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোঃ ফজলুল হক ফজলু নির্বাচনে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোহাম্মদ মনু পরাজিত হয়। এতে মনুর সমর্থক কর্মীরা ক্ষুব্ধ হয়ে ফজলুর সমর্থক কর্মীদের উপর চড়াও হয়ে লাঠি সোটা দিয়ে পিটিয়ে এক নারীকে আহত করেছে। ঘটনাস্থলে সরেজমিন গিয়ে জানা যায়,১২ইং মার্চ (মঙ্গলবার) বেলা সাড়ে এগারটার সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোহাম্মদ মনুর সমর্থক গোষ্ঠীর লোকেরা চড়াও হয়ে এই দাঙ্গা হাঙ্গামা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ ৫ নারীকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৪ই মার্চ) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। আরও ৪ আসামী পলাতক রয়েছে। হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে ৯ জনের বিরুদ্ধে নামোল্লেখ করে পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামী করা হয়েছে। উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের তারা মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৬০), এলাইছ মিয়ার স্ত্রী আজিজুন নেছা (৬০), মনা মিয়ার স্ত্রী অপি বেগম (২২), প্রধান আসামী আজাদ মিয়ার স্ত্রী রত্না বেগম (৩৪), লাল মিয়ার স্ত্রী মনি বেগম (২১) কে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পলাতক রয়েছেন মামলার…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়ালগড় ইউনিয়নের ফরিদ মার্কেট এলাকায় ১৩ মার্চ(বুধবার) বাবার বিরুদ্ধে কিশোরী (১৭) মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কিশোরী মেয়ে বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বাবা সাহেব আলীকে (৪১) গ্রেপ্তার করে।সাহেব আলী একই ইউনিয়নের ভৌড়াঘাটা গ্রামের মন্নার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- ৮ বছর আগে কিশোরীর মায়ের সাথে তার বাবার ডিভোর্স হয়। এরপর কিশোরীর মায়ের পুনরায় বিয়ে হয়। পরে ওই কিশোরী ভবানীপুর ফরিদ মার্কেটের পাশে তার ( বিদেশ প্রবাসী) ফুফু মনোয়ারার বাড়িতে তার দাদির সাথে থাকতেন। কিশোরীর বাবা একই ইউনিয়নের ভৌড়াঘাটা এলাকায় থাকেন। মাঝেমধ্যে কিশোরীর…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বসানো হয়েছে ধানের হাট। সেখানে দিনভর ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সরব উপস্থিতি। কেউ ব্যস্ত ধান মাপাতে,কেউবা ব্যস্ত বিক্রিতে। আবার কেউ কেউ দূর-দূরান্ত থেকে আসা টলি ট্রাক গাড়ি লোড-আনলোড করছেন। এদিকে সেখানে আসা লোকজন জুতা নিয়ে উঠছেন শহীদ মিনারে। তাছাড়াও আসপাশের লোকজনও প্রস্রাব করতে আসে এখন শহীদ মিনার চত্বরে। এতে শহীদ মিনার চত্বর নোংরা থাকছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায়,শহীদ মিনার চত্বরেই চেয়ার-টেবিল বসিয়ে চলছে জমজমাট ব্যবসা। অনেকে আবার জুতা পায়ে শহীদ মিনারে বসে আছেন। হঠাৎ করে দূর থেকে দেখে বোঝার উপায় নেই, এটি মহান…

Read More

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঐ ব্যবসায়ীর নাম আব্দুল আউয়াল (২৩)। আব্দুল আউয়াল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, আব্দুল আউয়াল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। রাত থেকেই পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের…

Read More